JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৬:০২ পিএম
Breaking
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল

Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায়

Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায়
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। পুজোর আগেই হলদি নদীপথে শুরু হল নতুন যাত্রী পরিষেবা। সোমবার সকাল থেকে হলদিয়ার টাউনশিপ এবং নন্দীগ্রামের কেন্দামারি ফেরিঘাটের মধ্যে চলাচল শুরু করেছে আধুনিক ব্যাটারিচালিত জলযান ‘এমভি কনকলতা বড়ুয়া’। পরিষেবা চালু হওয়ায় নদীপথে যাতায়াত আরও সহজ হবে বলে আশা স্থানীয়দের। এদিন সকাল থেকে চালু হয়েছে এই পরিষেবা।

প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি এই জলযানের পরীক্ষামূলক চলাচলও আগে সম্পন্ন হয়েছিল। ৫০ জন যাত্রী বহনে সক্ষম জলযানটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। সম্পূর্ণ ব্যাটারির সাহায্যে চলার কারণে এটিকে পরিবেশবান্ধব গণপরিবহণের একটি মাধ্যম হিসেবেই দেখা হচ্ছে। জলযানটি তৈরি করতে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। নতুন পরিষেবায় যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া রাখা হয়েছে ৫ টাকা এবং ১০ টাকা। ভোর থেকে রাত পর্যন্ত পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। ফলে নন্দীগ্রাম ও হলদিয়া সংলগ্ন এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতে এই জলপথ কতটা কার্যকর হয়, সেদিকেই নজর স্থানীয়দের।

সূত্রের খবর,  হলদিয়া থেকে প্রতিদিন ভোর ৪.২০ নাগাদ ছাড়বে। আর ভোর ৪.৪৫টা নাগাদ নন্দীগ্রাম থেকে ছাড়বে। শেষ ভেসেলটি হলদিয়া থেকে রাত ১১টা এবং নন্দীগ্রাম থেকে রাত ১১.৪৫ নাগাদ ছাড়বে। এতদিন নদীপথ পারাপারে নির্দিষ্ট ফেরি পরিষেবার উপর নির্ভর করতে হত এলাকার বহু মানুষকে। নতুন জলযান চালু হওয়ায় সেই যাতায়াত ব্যবস্থায় আরও একটি বিকল্প যুক্ত হল। বিশেষ করে নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এই পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পরিষেবা শুরুর প্রথম দিনেই জলযানে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা।

ওয়াটার মেট্রো হল এমন একটি গণপরিবহণ ব্যবস্থা যেখানে নদী, খাল, হ্রদ বা জলপথ ব্যবহার করে নির্দিষ্ট রুটে আধুনিক ফেরি বা বৈদ্যুতিক নৌ-যানের মাধ্যমে যাত্রী পরিবহণ করা হয়। এটি সাধারণ ফেরি পরিষেবার চেয়ে অনেক বেশি সংগঠিত, প্রযুক্তিনির্ভর এবং মেট্রো রেলের মতো সময়সূচি-ভিত্তিক পরিষেবা। দেশের প্রথম সফল ওয়াটার মেট্রো প্রকল্প ইতিমধ্যেই কেরলের কোচিতে চালু হয়েছে। সেই মডেল অনুসরণ করেই দেশের আরও একাধিক শহরে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই ওয়াটার মেট্রো চালু হলে শহরের রাস্তায় যানজট অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপনrrr
65 Views 0 Likes 0 Comments

Related News

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়
রাজ্য

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

চতুর্থ দিনেও নদী ও সমুদ্রের জলকে ঘিরে সেই আশঙ্কায়ই তাড়া করে বেড়াচ্ছে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বাসিন্দাদের।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
Purulia: পুরুলিয়ায় ২৫৬ একর জমিতে তৈরি হবে প্রতিরক্ষা কারখানা
রাজ্য

Purulia: পুরুলিয়ায় ২৫৬ একর জমিতে তৈরি হবে প্রতিরক্ষা কারখানা

পুরুলিয়া: বাংলার শিল্প মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্র। পুরুলিয়ার রঘুনাথপুরে জুপিটার ডিফেন্স প্রাইভেট লিমিটেডকে প্রায় ২৫৬ একর জমি বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। জঙ্গলসুন্দরী কর্মনগরী ফেজ-২ শিল্প...

২৮ সেপ্টে ২০২৬, ০২:৫২ পিএম · 2 মিনিট
Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
রাজ্য

Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের...

আলিপুরদুয়ার: পুজোর মরশুমে ডুয়ার্সে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? জঙ্গল-সাফারির পাশাপাশি এবার পর্যটকদের জন্য অপেক্ষা করছে নতুন এক আকর্ষণ। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে আলিপুরদুয়ারের জলদাপাড়ায় চালু হল ‘জলদাপাড়া পর...

২৮ সেপ্টে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেলার দাবি
রাজ্য

Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জা...

গঙ্গাসাগরে পৌঁছে পুণ্যস্নান করেন নীতিন নবীন । এরপর কপিলমুনি মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তাঁর সফর ঘিরে মন্দির চত্বরে ছিল পুলিশ নিরাপত্তার কড়া বলয়।

২৮ সেপ্টে ২০২৬, ০২:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.