JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০২:২৮ এএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

বাংলার গর্ব! অটল পেনশন যোজনায় নজির গড়ল মালদা

বাংলার গর্ব! অটল পেনশন যোজনায় নজির গড়ল মালদা

কেন্দ্রীয় সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনা। এই যোজনায় বিরাট সাফল্য অর্জন করেছে মালদা জেলা। ‌ সারা দেশের মধ্যে এই জেলা দ্বিতীয় স্থানে এসেছে।‌ পশ্চিমবঙ্গের মধ্যেই একমাত্র জেলা হিসেবে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে মালদা। এতেই খুশির হাওয়া গোটা জেলায়। এবার দেশের মধ্যে শীর্ষস্থান দখল করতে একাধিক উদ্যোগ নিয়েছে মালদা জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে খবর মিলেছে, চলতি বছরের ১-লা জুন থেকে ২৭ শে জুলাই পর্যন্ত মালদা জেলায় মোট ১২ হাজার ৪৯ জন অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করেছেন। নির্ধারিত লক্ষ্যমাত্রার নিরিখে যা ২৭৫ শতাংশ সাফল্য বলে মনে করা হচ্ছে। দেশের প্রথম পাঁচ জেলার তালিকায় প্রথম চারে বিহারের নাম থাকলেও পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র প্রতিনিধি হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা জেলা।  এই সাফল্যকে খুবই গুরুত্ব সহকারে দেখছে মালদা জেলা প্রশাসন।

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে অটল পেনশন যোজনার আওতায় ১৮ থেকে ৪০ বছর বয়সি ভারতীয় নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করে ৬০ বছর বয়সের পর মাসিক ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। উপভোক্তার মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীও এই সুবিধা পাওয়ার অধিকারী থাকেন। এই যোজনা বৃদ্ধ ও অবসরপ্রাপ্তদের জন্য খুবই কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। ‌

এ বিষয়ে মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, জেলার প্রত্যন্ত এলাকাতেও নিয়মিত সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়। এর জন্য বিভিন্ন ব্যাংক সহযোগিতা করে।‌ এমনকি শনিবার ও রবিবারও বিশেষ ক্যাম্প চলছে, যাতে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পে যুক্ত হতে পারেন। প্রতি সপ্তাহে বিশেষ বৈঠক করা হচ্ছে এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে খুব শীঘ্রই অটল পেনশন যোজনার নথিভুক্তিতে মালদা দেশের শীর্ষস্থান দখল করবে আশা করছেন তিনি।

প্রবীণ নাগরিক ও অবসরপ্রাপ্ত কর্মীদের বৃদ্ধকালীন সময়ের কথা চিন্তা করে অটল পেনশন যোজনা চালু করেছে সরকার। এর মধ্যে দিয়ে শেষ বয়স পর্যন্ত  পেনসন পাবেন উপভোক্তরা। সরকারিভাবে এই প্রকল্পকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণীর ভূমিকা পালন করছে মালদা জেলা প্রশাসন।

14 Views 0 Likes 0 Comments

Related News

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.