JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ১২:১১ পিএম
Breaking
সোনার দামে হেরফের, কী প্রভাব মধ্যবিত্তের পকেটে? জেনে নিন ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা... দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্ব... আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের সোনার দামে হেরফের, কী প্রভাব মধ্যবিত্তের পকেটে? জেনে নিন ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা... দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্ব... আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে বুধবার এক বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বুধবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তারা আলোচনা করেন।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

উভয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং এর অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

7 Views 0 Likes 0 Comments

Related News

দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান
বিদেশ

দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী ক...

হাবিবুর রহমান, ঢাকা :বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির। একই সঙ্গে গঙ্গা, তি...

১০ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর
বিদেশ

ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর

ঘটনাটি শনিবার, ৫ সেপ্টেম্বর, পোর্ট মোরসবির অ্যাডভেঞ্চার পার্কে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কুমিরকে খাওয়ানোর সময় ঘেরের ভিতরে ছিলেন ওই কর্মী। একটি মুরগি নিয়ে কুমিরটির কাছে যেতেই আচমকা সেটি তাঁর পায়ে কামড়ে ধরে। তার পর জলের দিকে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে বদলে যায় গোটা পরিবেশ—বন্যপ্রাণী দেখার আনন্দ পরিণত হয় আতঙ্কে।

০৮ সেপ্টে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার
বিদেশ

মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার

নিউজ ডেস্ক: প্যারিসের আকাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ার সারা বিশ্বের গর্ব। সেই গর্বকে নিয়েই আচমকা তৈরি হল এক মারাত্মক বিতর্ক। এক হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরের সময়ে মহিলা কর্মীদের তাঁদের কাজের জায়গা ...

০৮ সেপ্টে ২০২৬, ১১:৫৬ এএম · 2 মিনিট
কোদাল-বেলচা হাতে লড়াই
বিদেশ

কোদাল-বেলচা হাতে লড়াই

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল গোরখোদকদের জটিল কায়িক শ্রম ও দক্ষতাকে সমাজের সামনে তুলে ধরা, যাতে মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে মানুষের মনে বাসা বেঁধে থাকা ভয় বা ট্যাবু কিছুটা হলেও দূর হয়।

০৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.