JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

'অনেক ক্ষতি করেছে ভরত দা!’ বিস্ফোরক দাবি জীতুর, বিগ বসের ঘরেই উঠল পুরনো রহস্য

'অনেক ক্ষতি করেছে ভরত দা!’ বিস্ফোরক দাবি জীতুর, বিগ বসের ঘরেই উঠল পুরনো রহস্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভরত কল দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা ও টেলিভিশনে খলনায়ক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, জীতু কমলও ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় (যেমন 'অপরাজিত' চলচ্চিত্র) নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। কাজের সূত্রে তাঁরা একে অপরের পরিচিত এবং সহকর্মী।

বিগ বস বাংলার ঘরে পা রেখেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন জীতু কমল। ভরত কল তাঁর কেরিয়ারের ক্ষতি করেছেন বলে রাজবীরকে জানালেন এই প্রখ্যাত টলিউড অভিনেতা। সৃজলা-অ্যালেক্সের থেকেও সাবধান করলেন। রাজবীরকে কী বলেছেন ঠিক জীতু আসলে?

ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন মাত্র দু’দিন হল টলিউডের ‘অপরাজিত’। বাইরে থেকে দেখে মনে হয়েছিল ভরত কলের (Bharat Kaul) সঙ্গে তাঁর বন্ধুর সম্পর্ক। কিন্তু রাজবীর দে-র (Rajveer De) সঙ্গে নির্জন আড্ডায় বসতেই আসল সত্যিটা বেরিয়ে এল!

ভরত কলকে জড়িয়ে ধরেছিলেন জীতু শনিবার বিগ বসের ঘরে ঢুকেই। কিন্তু সুর একেবারে পাল্টে গেল আড়ালে যেতেই। জীতু বলেন রাজবীরের সঙ্গে সোফায় বসে, “ভরতদা আমার কেরিয়ারে অনেক ক্ষতি করেছে!” এই কথা শুনে রাজবীরও চমকে ওঠে। সে জীতুকে প্রশ্ন করেন অবাক হয়ে, “তারপরেও ভরতদা তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন?” জীতুর সরাসরি উত্তর, “আমি ভালো ব্যবহার করছি বলেই ও ভালো ব্যবহার করছে।”

শুধু ভরত নন, জীতুর নিশানায় ছিলেন সৃজলা গুহ এবং অ্যালেক্সও। রাজবীরকে সবসময় সাবধান করে চলেছেন তিনি। সৃজলা এবং অ্যালেক্স যেভাবে গালিগালাজ করেছেন বা ‘ফিমেল কার্ড’ খেলছেন, জীতু বুঝিয়ে দেয় সেটা অন্যায়। ওরা আসলে রাজবীরেরই ক্ষতি করতে চাইছে ওরা আসলে।

জীতুর কথায়, “তোমাকে ইচ্ছে করে রাগিয়ে দিচ্ছে। আর তোমার রাগকে হাতিয়ার করে ওরা ফুটেজ খেয়ে নিচ্ছে। ওরা তোমাকে কেস খাওয়াচ্ছে। ওরা তোমার আর আমার থেকে অনেক বেশি চালাক।” তবে রাজবীর যে রাগের মাথায় সৃজলার জামাকাপড় ছুড়ে ফেলেছিলেন, সেটাও যে একদম ঠিক কাজ হয়নি, তা বুঝিয়ে দিয়েছেন জীতু।

সর্বক্ষণ দারুণ উত্তেজনায় ভরে উঠেছে বিগ বস বাংলার ঘর।

‘বিগ বস বাংলা’ গত ৩০ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে। ইতিমধ্যেই অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়েছেন প্রথম সপ্তাহে। তাঁর জায়গাতেই আসেন রাজবীর প্রথম ওয়াইল্ড কার্ড হয়ে। আর দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়ে এসেছেন জীতু। তবে জীতুর খেলায় তিনি এসেই বুঝিয়ে দিয়েছেন, যে তিনি এখানে শুধু এসেছেন জিততেই। এখন দেখার, পরবর্তীতে জীতুর এই স্ট্র্যাটেজি রাজবীরের খেলার কৌশলকে কীভাবে প্রভাবিত করে!

11 Views 0 Likes 0 Comments

Related News

গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য
বিনোদন

গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য

নিউজ ডেস্ক: মুম্বাইয়ের অ্যান্টিলিয়া-সবাই চেনে এই বহুতল'কে মুকেশ আম্বানির প্রাসাদ হিসেবে। আর এই অ্যান্টিলিয়াতেই দেখা গেল গণেশ চতুর্থী উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে নাচ পরিবেশন করতে এলেন মুকেশ আম্বানির পুত্রবধ...

১৫ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা
বিনোদন

দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয় 'এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তদন্ত হবে সংস্থার কোনও এক সিনিয়র অফিসারের নেতৃত্বে।'

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
বিনোদন

বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে...

প্রায় এক বছর আগে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্তি’ বিভাগে পুরস্কৃত হয় অনুপর্ণা রায়ের এই ছবি। আন্তর্জাতিক মঞ্চে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৫ পিএম · 2 মিনিট
ফের একসঙ্গে বিদেশে বিজয়-তৃষা! ভাইরাল ছবিতে তুঙ্গে সম্পর্কের জল্পনা, এবার কোথায় দেখা গেল তারকা জুটিকে?
বিনোদন

ফের একসঙ্গে বিদেশে বিজয়-তৃষা! ভাইরাল ছবিতে তুঙ্গে সম্পর্কের জল্পনা, এবার কোথায় দেখ...

জানা গিয়েছে, ইংল্যান্ডের সিলভারস্টোনে একটি বিশেষ রেসিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানে ৪৪টি গাড়ির মেগা রেসের সূচনা করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.