JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৩:৫০ পিএম
Breaking
বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অন... ২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া লোকালয়ে ঢুকে দোকান ভাঙল বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা বাড়ি তৈরির সামগ্রী জোগাড়ে সরকারি রাস্তা লুট, কোদাল, খুন্তি হাতে হামলে গ্রামবাসীরা মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে... বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অন... ২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া লোকালয়ে ঢুকে দোকান ভাঙল বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা বাড়ি তৈরির সামগ্রী জোগাড়ে সরকারি রাস্তা লুট, কোদাল, খুন্তি হাতে হামলে গ্রামবাসীরা মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে...

নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অনামিকারা

নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অনামিকারা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের মধ্যে কথার লড়াই, তর্ক-বিতর্ক এবং একে অপরের সঙ্গে সংঘাতকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে নানা আলোচনা। এবার সেই বিতর্ক আরও তীব্র হল প্রতিযোগী নন্দিনী দত্তকে ঘিরে। নন্দিনী দত্তের বিরুদ্ধে সৃজলার সঙ্গে আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাধিক পরিচিত মুখ। তাঁদের পোস্টে বিগ বস বাংলার ঘরের সাম্প্রতিক কিছু ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে।

অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র নিজের ফেসবুক পোস্টে নন্দিনী দত্তকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় লেখেন, তিনি মেকআপ রুমের ভিতরে নন্দিনীর এমন একটি দিক দেখেছিলেন, যা তাঁর কাছে অত্যন্ত নেতিবাচক বলে মনে হয়েছে। পোস্টে তিনি দাবি করেন, প্রথমে তিনি নন্দিনীর আচরণকে শুধুমাত্র ইন্সিকিউরিটি  বলে মনে করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁর আচরণে তিনি হতাশ হয়েছেন। একই পোস্টে নন্দিনীর বাবা-মায়ের প্রসঙ্গও তোলেন তিনি।

এরপর কমেন্টে সঙ্ঘশ্রী লেখেন, তিনি প্রায় ছয়-সাত দিন ধরে অনুষ্ঠানটি দেখছেন। প্রথমদিকে রাজভীরের কিছু আচরণ তাঁর বিরক্তিকর মনে হলেও সেটিকে খেলার অংশ হিসেবেই দেখেছিলেন। কিন্তু একটি মেয়ে অন্য একটি মেয়ের প্রতি কীভাবে এতটা নিষ্ঠুর আচরণ করতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, শেষ পর্যন্ত এটি একটি খেলা এবং প্রতিযোগিতার নামে এমন আচরণ মেনে নেওয়া উচিত নয়। একই সঙ্গে বিগ বস বাংলা-কে উদ্দেশ্য করে তিনি এই ধরনের হিংসাত্মক আচরণ বন্ধ করার আহ্বান জানান।

অন্যদিকে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও নিজের ফেসবুক পোস্টে নন্দিনী ও জিতু কমলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, বিগ বসের মাধ্যমে নন্দিনীকে চিনলেও সৃজলার সঙ্গে তাঁর আচরণ তাঁকে গভীরভাবে হতাশ করেছে। একই পোস্টে জিতু কমলের বিরুদ্ধে মনামির সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন তোলেন রূপাঞ্জনা। তাঁর বক্তব্য অনুযায়ী, দর্শকরা ইতিমধ্যেই এই ঘটনাগুলি দেখে নিজেদের মতামত তৈরি করার মতো যথেষ্ট কিছু দেখেছেন। তিনি অনুষ্ঠানটির নির্মাতা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষকে বিষয়টি নজরে নেওয়ার আহ্বান জানান।

এদিকে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীও বিগ বস বাংলার সাম্প্রতিক ঘটনায় সৃজলার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, বিগ বসের ঘরে যা দেখেছেন, তা তাঁর কল্পনারও বাইরে। সৃজলার দ্রুত সুস্থতা কামনা করে তিনি জানান, তিনি তাঁর পাশে রয়েছেন। পাশাপাশি অনামিকা স্পষ্ট করেন, তিনি কোনও ধরনের নেতিবাচকতা চান না এবং খেলার জায়গা আলাদা হলেও মানবিকতার ঊর্ধ্বে কোনো খেলাই হতে পারে না।

ফলে নন্দিনী দত্তকে ঘিরে সোশ্যাল মিডিয়ার এই পোস্টগুলি নতুন করে বিগ বস বাংলার ঘরের সাম্প্রতিক ঘটনাগুলিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এই পোস্টগুলিতে উঠে আসা অভিযোগ ও মন্তব্যগুলি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব বক্তব্য। দর্শকদের মধ্যে এই বিতর্কের প্রতিক্রিয়া আগামী পর্ব গুলিতে কীভাবে দেখা যায়, এখন সেদিকেই নজর।

বিজ্ঞাপনrrr
10 Views 0 Likes 0 Comments

Related News

বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা সত্য!
বিনোদন

বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে ক...

নিউজ ডেস্ক: বাবা ও ছেলের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে, অভিমান থাকে, দূরত্ব থাকে,কিন্তু অনেক সময় সেই অনুভূতিগুলি মুখে প্রকাশ পায় না। এমনই এক না-বলা সম্পর্কের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে শর্ট ফিল্ম ‘দ্য প্যাক্ট’ (The Pa...

২৩ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন
বিনোদন

ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্...

নিউজ ডেস্ক: ‘বিগ বস বাংলা’-র ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে উত্তেজনা এবার গড়াল চোট পাওয়ার ঘটনায়। ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন আহত হয়েছেন প্রতিযোগী সৃজলা গুহ। তাঁকে চিকিৎসার জন্য বিগ বসের মেডিক্যাল রুমে পাঠানো হয়েছে বলে ...

২৩ সেপ্টে ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
নাগা জনগোষ্ঠীর গল্প স্থান পেল অস্কারের মঞ্চে
বিনোদন

নাগা জনগোষ্ঠীর গল্প স্থান পেল অস্কারের মঞ্চে

নিউজ ডেস্ক: টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) প্ল্যাটফর্ম পুরস্কার জেতার পর এবার ২০২৭ সালের অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা থেজা রিওর সিনেমা ‘আং’।এটি থেজা রিওর প্রথম পূ...

২৩ সেপ্টে ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
নন্দিনীর হাতে নয়, ‘রাজনন্দিনী’ ট্যাটু মায়ের হাতেই! হঠাৎ উত্তপ্ত বিগ বসের ঘর
বিনোদন

নন্দিনীর হাতে নয়, ‘রাজনন্দিনী’ ট্যাটু মায়ের হাতেই! হঠাৎ উত্তপ্ত বিগ বসের ঘর

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে রাজবীর দে-র ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর থেকেই যেন বদলে গিয়েছে খেলার সমীকরণ। তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকদের নজর এখন রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্কের দিকে। দু’জনের খুনসুটি, একসঙ্গে সময় কাটানো ...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৫৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.