JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৭:৪৫ এএম
Breaking
Mamata Banerjee: দিল্লিতে মমতার সঙ্গে দেখা করলেন দীপকে ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য জোর, গৃহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে, গ্রেফতার ২ বইয়ের উপর আক্রমণের প্রতিবাদ, শহর কলকাতায় মিছিল বই প্রেমীদের Haryana: শ্রেণিকক্ষে সহপাঠীর নৃশংস হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছ’বছরের শিশুকন্যা দশ লক্ষ প্রাণের স্পন্দন থেমে আজ নীরব আংকোর! জঙ্গলের আড়ালে হারিয়ে গেল এক আস্ত সভ্যতা জ্ঞানেশ ইস্যুতে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ইন্ডিয়া জোটের, হাজির রাহুল-সোনিয়া পরমাণু ঘড়ি থেকে উন্নত নেভিগেশন, মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত Mamata Banerjee: দিল্লিতে মমতার সঙ্গে দেখা করলেন দীপকে ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য জোর, গৃহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে, গ্রেফতার ২ বইয়ের উপর আক্রমণের প্রতিবাদ, শহর কলকাতায় মিছিল বই প্রেমীদের Haryana: শ্রেণিকক্ষে সহপাঠীর নৃশংস হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছ’বছরের শিশুকন্যা দশ লক্ষ প্রাণের স্পন্দন থেমে আজ নীরব আংকোর! জঙ্গলের আড়ালে হারিয়ে গেল এক আস্ত সভ্যতা জ্ঞানেশ ইস্যুতে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ইন্ডিয়া জোটের, হাজির রাহুল-সোনিয়া পরমাণু ঘড়ি থেকে উন্নত নেভিগেশন, মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত

শেষ মুহূর্তে ধাক্কা, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকেই গেলেন বুমরাহ

শেষ মুহূর্তে ধাক্কা, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকেই গেলেন বুমরাহ

আশঙ্কা আগেই ছিল। শেষ মুহূর্তে সত্যি হল সেটাই। প্রাথমিকভাবে ১৫ জনের দলে রাখা হলেও শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন জশপ্রীত বুমরাহ। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাঁ পায়ের চোট পুরোপুরি না সারায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দু'টেস্টের সিরিজে খেলছেন না বুমরাহ। তাঁর জায়গায় ভারতীয় টেস্ট দলে দেখা যাবে একটি নতুন মুখকে।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, অতীতে তাড়াহুড়ো করে ক্রিকেটারদের মাঠে ফেরানোর খেসারত বহুবার দিতে হয়েছে। তাই বুমরাহ-র মতো তারকা বোলারের ক্ষেত্রে একই ভুল আর করতে চায় না বোর্ড। সামনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের শুরুতেই বর্ডার-গাভাসকর ট্রফির মতো একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। সেই কারণেই তাঁকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচক কমিটিকেও ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ চলাকালীনই চোট পান বুমরাহ। হাঁটুতে ফোলাভাব দেখা দেওয়ায় লর্ডসে শেষ একদিনের ম্যাচে নামতে পারেননি তিনি। পরে অবশ্য দ্রুত উন্নতি হওয়ায় শ্রীলঙ্কা সফরে তাঁর খেলার সম্ভাবনা জোরালো হয়েছিল। কিন্তু চিকিৎসক এবং ফিজিয়োদের সর্বশেষ মূল্যায়নের পর বোর্ড আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় বলেই জানা গিয়েছে।

তা হলে বুমরাহ-র পরিবর্তে কে যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে? জানা যাচ্ছে, জাতীয় টেস্ট দলে প্রথম বার ডাক পেতে চলেছেন জম্মু ও কাশ্মীর আকিব নবি দার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাঁর এই সুযোগ আসছে বলে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কার মাটিতে তরুণ পেসারের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ অপেক্ষা করছে। যদিও ভারতীয় দল তাকিয়ে থাকবে বুমরাহের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরার দিকেই।

 

 

33 Views 0 Likes 0 Comments

Related News

ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি
ময়দান

ICC Awards 2027: ফিফার মতো ব্যালন ডি অর শুরু হবে ক্রিকেটেও! নয়া ভাবনায় আইসিসি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটেও কি এ বার ফুটবলের ‘ব্যালন ডি’অর’-এর মতো জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখা যাবে? সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আ...

৩১ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
Yuvraj Singh: অভিষেক, ঈশান, বৈভবকে এক দিনের দলে দেখতে চান যুবরাজ
ময়দান

Yuvraj Singh: অভিষেক, ঈশান, বৈভবকে এক দিনের দলে দেখতে চান যুবরাজ

স্পোর্টস ডেস্ক: অভিষেক শর্মা, ঈশান কিষাণ এবং বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ক্রিকেটারদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সুযোগ দেওয়া উচিত। তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করতে হলে শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে আটকে রাখলে ...

৩১ অক্টো ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা
ময়দান

আজ যুব অলিম্পিকে পদকের স্বপ্ন নিয়ে নামছে ভারতের ১৭ প্রতিভা, নজরে তনভি-গাথারা

শনিবার থেকে সেনেগালের ডাকারে শুরু হচ্ছে ২০২৬ সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিক। ভারতের হয়ে ১১টি খেলায় অংশ নেবেন ১৭ জন তরুণ প্রতিযোগী। ব্যাডমিন্টনে তনভি পাত্রি, তিরন্দাজিতে গাথা খাড়কে এবং সাঁতারে ধিনিধি দেশিংহুর দিকে থাকবে বিশেষ নজর।

৩০ অক্টো ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা
ময়দান

মুম্বই ইন্ডিয়ান্সের কোচিংয়ে বড় রদবদল, ব্যাটিংয়ের দায়িত্বে রবিন উথাপ্পা

আইপিএল ২০২৭-এর আগে কোচিং বিভাগে বড়সড় রদবদল মুম্বই ইন্ডিয়ান্সের। ব্যাটিং কোচ হলেন রবিন উথাপ্পা। বোলিং, ফিল্ডিং ও তরুণ বোলারদের উন্নয়নের দায়িত্বেও এলেন নতুন মুখ।

৩০ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.