JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:২৮ পিএম
Breaking
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ

গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ
বাজারে বেআইনিভাবে পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বিক্রি বন্ধ। ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: শতাব্দীপ্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য বাজার নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাজারে বেআইনিভাবে পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত বুধবার এই বিষয়ে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ ও শুল্ক দফতরের আধিকারিকদের উপর। সেই মতো রবিবার সকাল থেকেই সংশ্লিষ্ট আধিকারিকরা গালিফ স্ট্রিটের পোষ্য বাজারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

বাজারে এদিন প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, ‘বাগবাজার সখের হাট ওয়েলফেয়ার’ সমিতির তরফেও মাইকিং করে ব্যবসায়ী ও সদস্যদের আদালতের নির্দেশ সম্পর্কে জানানো হয়। বাজারের বিভিন্ন জায়গায় ব্যানারও লাগানো হয়েছে।

শুধু পোষ্য বিক্রির বিষয় নয়, বাজারের ব্যবসায়ীদের কলকাতা পুরসভার বৈধ ট্রেড লাইসেন্স থাকা নিয়েও জোর দেওয়া হয়েছে। যাঁদের প্রয়োজনীয় লাইসেন্স নেই, তাঁদের ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে।

বাজারের এক সদস্য অমর চক্রবর্তী জানান, এই হাটের সঙ্গে ৭০০-রও বেশি সদস্য যুক্ত রয়েছেন। তাঁর দাবি, বাজারটি দীর্ঘদিনের এবং একসময় সরকারই তাঁদের এখানে ব্যবসা করার অনুমতি দিয়েছিল। তবে বর্তমানে রাস্তার উপর ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অনেক সদস্যেরই কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স নেই বলেও তিনি জানান।

তিনি বলেন, আদালতের নির্দেশ তাঁরা মেনে নিয়েছেন। একইসঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা এই বাজারের উপর নির্ভরশীল বলেও জানান তিনি।

গালিফ স্ট্রিটের এই বাজার দীর্ঘদিন ধরেই কলকাতার অন্যতম পরিচিত পোষ্য ও শখের বাজার হিসেবে পরিচিত। রবিবারের আদালতের নির্দেশ কার্যকরের পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কোন ধরনের বিক্রি বৈধ এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা নিয়েও নজর রয়েছে প্রশাসনের।

এখন আদালতের নির্দেশ অনুযায়ী বাজারে বেআইনি পোষ্য বিক্রি বন্ধ করার পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় নথিপত্র ও লাইসেন্সের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে এই বাজারের ব্যবসা কোন নিয়মে চলবে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

8 Views 0 Likes 0 Comments

Related News

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের
মহানগর

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের

নিউজ ডেস্ক: দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফ্রিজ হয়ে থাকা দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। প্রতীক ফ্রিজ হলেও তিনট...

২১ সেপ্টে ২০২৬, ০৪:৫৯ পিএম · 2 মিনিট
যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ
মহানগর

যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ

কলকাতা, নিউজ ডেস্ক: যাদবপুরে কালীঘাট-তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর! রবিবার রাতে কার্যালয়ের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস লণ্ডভণ্ড করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিজেপি...

২১ সেপ্টে ২০২৬, ০২:৫৯ পিএম · 2 মিনিট
CAG রিপোর্টে কলকাতা পুরসভার 'কর-ফাঁকি' নিয়ে চাঞ্চল্যকর তথ্য
মহানগর

CAG রিপোর্টে কলকাতা পুরসভার 'কর-ফাঁকি' নিয়ে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: যে পুরসভা শহরের বাড়ি-বাড়ি সম্পত্তি কর আদায় করে, সেই কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই বকেয়া পড়ে রয়েছে কোটি কোটি টাকা! ক্যাগের রিপোর্টে উঠে এসেছে, পুরসভার সদর দফতর-সহ বিভিন্ন বরো অফিসের সম্পত্তি কর বাবদ প্রায় 83...

২১ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 3 মিনিট
প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও
মহানগর

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও

কলকাতা: একটি ফুলের নকশা। সেই নকশা থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির অন্যতম পরিচিত নির্বাচনী প্রতীক—ঘাসের উপর জোড়া ফুল। প্রায় 28 বছর পর সেই প্রতীকের নেপথ্যে নিজের ভূমিকার দাবি তুলে নতুন বিতর্ক উস্কে দিলেন শিল্পী সোমনাথ চ...

২০ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.