JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১১:১৭ পিএম
Breaking
Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনিবার, ১০ অক্টোবর রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের ফল প্রকাশের পরদিনই এই পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

অভিযোগের সূত্রপাত ১০৯ নম্বর বুথের ভোটার সংখ্যা নিয়ে। গণনার দিন সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিষেক দাবি করেন, ওই বুথে মোট ভোটার ৭৭২ জন। অথচ সেখানে বিজেপি ৯০৯টি ভোট পেয়েছে এবং হুমায়ুন কবিরের দল পেয়েছে মাত্র একটি ভোট। পোস্টটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

এরপরই ওই তথ্য যাচাইয়ে নামে নির্বাচন কমিশন। কমিশনের তরফে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ১১০৯। তাঁদের মধ্যে ৫৭৫ জন পুরুষ এবং ৫৩৪ জন মহিলা ভোটার। অন্যদিকে, উপনির্বাচনে ওই বুথে মোট ৯৭২টি ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবারই মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে অভিষেকের পোস্টে দেওয়া তথ্যকে ভুল বলে উল্লেখ করা হয়। পরে রিটার্নিং অফিসারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। তবে এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে বিরোধী রাজনৈতিক কর্মসূচি চলছে। সেই আবহেই রেজিনগরের এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় পরবর্তী সময়ে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

127 Views 0 Likes 0 Comments

Related News

বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার পরিকল্পনা
রাজ্য

বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি! BSF-পুলিশের যৌথ বৈঠক, নদীপথেও কাঁটাতারের বেড়ার...

নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের আবহে সীমান্ত নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি ও নিরাপত্তা ...

২৫ নভে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari : বিমানবন্দর থেকে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সাহায্য! রাসমেলার মঞ্চে কোচবিহারের জন্য শুভেন্দুর একগুচ্ছ বড় ঘোষণা, আর কী কী প্রতিশ্রুতি?
রাজ্য

Suvendu Adhikari : বিমানবন্দর থেকে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সাহায্য! রাসমেলার...

শুধু উৎসবের উদ্বোধন নয়, রাসমেলার মঞ্চ থেকেই কোচবিহারের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।

২৫ নভে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
Private Bus Fare: আট বছর পর বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া! সরকারের ইঙ্গিতে আশাবাদী মালিকপক্ষ, চালকদের জন্য কড়া বার্তা লালবাজারের
রাজ্য

Private Bus Fare: আট বছর পর বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া! সরকারের ইঙ্গিতে আশাবাদী...

দীর্ঘ আট বছরের অপেক্ষার পর অবশেষে রাজ্যে বেসরকারি বাস ভাড়া বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফে। ২০১৮-১৯ সালের পর থেকে সরকারিভাবে বাসের ভাড়া না বাড়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছে রাজ্যের পরিবহণ শিল্প। সম্প্রতি সরকারের তরফে ভাড়া পুনর্বিবেচনার ইঙ্গিত মেলায় আশার আলো দেখছেন বাস মালিকরা। তবে ভাড়া বৃদ্ধির আলোচনার পাশাপাশি শহরের রাস্তায় যাত্রী সুরক্ষা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও কড়া নজর দিয়েছে প্রশাসন।

২৫ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে চাঞ্চল্য
রাজ্য

Asansol: বাড়ি ঘিরে পুলিশ! বুঝতে পেরেই এলোপাথাড়ি গুলি, বোলপুরের পর এবার আসানসোলে...

নিউজ ডেস্ক: পুলিশের অভিযানের খবর পেতেই শুরু হল গুলিবৃষ্টি! বোলপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরা...

২৫ নভে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.