JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:৩৪ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

মুর্শিদাবাদ থেকে গুপ্তিপাড়া, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরসূচি, প্রশাসনিক স্তরে ব্যস্ততা তুঙ্গে

মুর্শিদাবাদ থেকে গুপ্তিপাড়া, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরসূচি, প্রশাসনিক স্তরে ব্যস্ততা তুঙ্গে

রাত পোহালেই উল্টো রথ। তার আগের দিন রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একেবারে ব্যস্ত তার সফর সূচি। একদিকে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেটের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, অন্যদিকে সন্ধ্যায় হুগলির গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী ‘ভাণ্ডার লুট’ অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

সূত্রে মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে বহরমপুর থানায় গিয়ে কর্ণসুবর্ণ রেলগেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।  পাশাপাশি, দুর্ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিপূর্বেই তিনি এই ঘটনার তদন্তে করা বার্তা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

প্রসঙ্গত, বহরমপুরের এই রেল দুর্ঘটনার পরেই রেলের পক্ষ থেকে পৃথক তদন্ত শুরু হয়েছে। এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। সেই তদন্তের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।

এই কর্মসূচি শেষ করার পরেই  বিকালে আরো একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ থেকেই হুগলির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বিকেল ৪টা নাগাদ প্রথমে ঐতিহ্যবাহী বৃন্দাবন জিউ মন্দিরে পুজো ও দর্শন করবেন। এরপর জগন্নাথদেবের মাসির বাড়িতে গিয়ে বহু শতাব্দী প্রাচীন 'ভাণ্ডার লুট' অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।‌

বাংলার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব গুপ্তিপাড়ার 'ভাণ্ডার লুট' উৎসব। প্রতিবছর উল্টো রথের আগের দিন এই উৎসব অনুষ্ঠিত হয় মহা ধুমধামের সঙ্গে। বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। আর এই বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ‌মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। একেবারে সাঁজো সাঁজো রব চারিদিকে।

একদিনে প্রশাসনিক দায়িত্ব ও অন্যদিকে ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ।  দুই কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রীর এই সফরসূচি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি
মহানগর

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেন, তৃণমূলত্যাগী সাংসদদের নিয়ে তৈরি এনসিপিআইয়ের ১৭ জনই বিজেপিতে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও
মহানগর

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও

শুধু লেনিন সরণিই নয়, কার্ল মার্কস সরণির নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হতে পারে। সম্ভাব্য নতুন নাম হিসেবে উঠে এসেছে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা কবি মাইকেল মধুসূদন দত্তের নাম।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
মহানগর

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থ...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?
মহানগর

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?

কমিশনের সঙ্গে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পরই নতুন করে কালীঘাট শিবিরের তরফে ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.