JAZZBAAT 24 BANGLA
১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম
Breaking
ভোট নিয়ে বড় দাবি মুখ্য নির্বাচন কমিশনারের জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর ‘মমতা যা বলবেন তাই সই’ চলবে না! জোড়াফুলের দাবিতে কমিশনে ঋতব্রত, বিস্ফোরক মন্তব্য চীনের প্রেসিডেন্ট আসার আগেই খুলে গেল বন্ধ দরজা! ৬ বছর পর ভারত-চিনের আকাশপথে বড় ঘোষণা উদ্ধার ছিনতাই হওয়া অস্ত্র ও গোলাবারুদ, মাওবাদীদের ডেরা থেকে আর কী পেল যৌথ বাহিনী ওড়িশার জঙ্গলে ৫ ওরাংওটাং! কালো গাড়ির রহস্যে দিঘায় আটক তিন, সামনে আসছে কি পাচারচক্র? ভোট নিয়ে বড় দাবি মুখ্য নির্বাচন কমিশনারের জোড়াফুলের দখল নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপের দেশভাগের যন্ত্রণা তুলে বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর পিতৃপক্ষে পুজোর উদ্বোধন কেন? পুরনো রীতি বদলের অভিযোগ, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর ‘মমতা যা বলবেন তাই সই’ চলবে না! জোড়াফুলের দাবিতে কমিশনে ঋতব্রত, বিস্ফোরক মন্তব্য চীনের প্রেসিডেন্ট আসার আগেই খুলে গেল বন্ধ দরজা! ৬ বছর পর ভারত-চিনের আকাশপথে বড় ঘোষণা উদ্ধার ছিনতাই হওয়া অস্ত্র ও গোলাবারুদ, মাওবাদীদের ডেরা থেকে আর কী পেল যৌথ বাহিনী ওড়িশার জঙ্গলে ৫ ওরাংওটাং! কালো গাড়ির রহস্যে দিঘায় আটক তিন, সামনে আসছে কি পাচারচক্র?

বাংলাদেশে মায়ের মৃত্যুতে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ

বাংলাদেশে মায়ের মৃত্যুতে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে মায়ের মৃত্যুতে কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন এ নির্দেশ দেয়। এর আগে এদিন সকালে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর মারা যান। সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর। 

চিন্ময় কৃষ্ণ দাসও দীর্ঘদিন এই আশ্রমে থাকতেন।এর আগে অসুস্থ হওয়ার পর চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যান্সার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে চাইছিলেন না সন্ধ্যা রানী ধর। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা ছিল তার। ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ কারাগারে আটক আছেন। ছেলে দীর্ঘদিন কারাগারে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা রানী ধর।

ছেলের অসুস্থতার খবর, বারবার জামিন না হওয়া এবং কারাগার থেকে মুক্তি না পাওয়ায় তিনি গভীর দুশ্চিন্তায় ছিলেন বলে জানা গেছে। এর আগের দিন বুধবার (৯ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি (প্যারোল) দেওয়ার আবেদন করেছিল তার পরিবার। চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধরের করা ওই আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা শাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ‘বিধান নেই’ জানিয়ে নাকচ করে দেন। 

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনকে আসামি করে মামলা করা হয়। বাদী ছিলেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয়। সে সময় তার অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের মধ্যে আদালতসংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। 

এই ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম দিয়ে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে ওই মামলায়ও চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা তিনটি এবং আলিফের ভাইয়ের করা একটি মামলাসহ আরো কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

26 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর তিন বছর আগেই কি সতর্কবার্তা এসেছিল কলকাতা থেকে? চমকে দেবে ১৯৯৮-এর সেই খবর
বিদেশ

৯/১১-এর তিন বছর আগেই কি সতর্কবার্তা এসেছিল কলকাতা থেকে? চমকে দেবে ১৯৯৮-এর সেই খবর

সম্প্রতি National Herald-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৯৯৮ সালের ২৩ অক্টোবর কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন-এ একটি প্রতিবেদনে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে জঙ্গি হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল।

১২ সেপ্টে ২০২৬, ১২:৩৯ পিএম · 2 মিনিট
বরিশালে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল ৫ সুইসাইড নোট
বিদেশ

বরিশালে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল ৫ সুইসাইড নোট

বাংলাদেশ, নিউজ ডেস্ক: বরিশালের প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকালের আঞ্চলিক কার্যালয় থেকে প্রবীণ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভবনের দ্বিতীয় তলার ওই কার্যালয়টির দরজা ভ...

১২ সেপ্টে ২০২৬, ১১:১৯ এএম · 2 মিনিট
হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট
বিদেশ

হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যেই ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোচা দখল করেছে হুথি বিদ্রোহী বাহিনী। সরকারি সেনার সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর এই বন্দরনগরীর নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে...

১১ সেপ্টে ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট
ব্রিকস সামিটে যাচ্ছেন না তারেক রহমান, শেষ মুহূর্তে কেন বদলাল সিদ্ধান্ত?
বিদেশ

ব্রিকস সামিটে যাচ্ছেন না তারেক রহমান, শেষ মুহূর্তে কেন বদলাল সিদ্ধান্ত?

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস লিডারস সামিটে যোগ দিতে ভারতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকদিন ধরেই তাঁর সম্ভাব্য ভারত সফর নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টি স...

১১ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.