JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৩:১১ পিএম
Breaking
EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের... Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের... Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে...

EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল

EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল
ইবোলায় নতুন ওষুধের ট্রায়াল ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটির সাতটি প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮,৩০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০১৮ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় ৪৮.৪ শতাংশ। এমন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই সংক্রমণ ঠেকাতে আশার আলো দেখাচ্ছে বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে শুরু হওয়া একটি নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২,১৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কোনো লক্ষণ নেই। গত মে মাসের মাঝামাঝি সময়ে সংক্রমণ কেবল তিনটি স্বাস্থ্য অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে সাতটি প্রদেশের ৬৩টি অঞ্চলে। এর মধ্যে ৪৫টি অঞ্চলেই এখনও ভাইরাসটির সক্রিয় বিস্তার চলছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডার্স' যৌথভাবে সতর্কবার্তা দিয়েছে যে, সম্প্রতি নতুন রোগী শনাক্তের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও বাস্তবে এটি নজরদারির ঘাটতির কারণে হতে পারে। বহু এলাকায় নিরাপত্তা সংকট এবং স্থানীয়দের অসযোগিতার ফলে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, যার ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

দ্রুত ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবের মূলে রয়েছে বুন্দিবুগিও ভাইরাস, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। এ সংকট মোকাবিলায় গত জুলাই মাস থেকে লক্ষণহীন ব্যক্তিদের দেহে ভাইরাসটির সংক্রমণ রুখতে একটি প্রতিরোধমূলক ওষুধের ট্রায়াল শুরু হয়েছে।

দ্য অ্যালায়েন্স ফর ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাকশন, কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল রিসার্চ এবং ফরাসি গবেষণা সংস্থা ‘এএনআরএস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রায়ালে ইতোমধ্যে ২৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন।

গবেষকরা জানান, দুর্গম এলাকা থেকে অংশগ্রহণকারীদের কেন্দ্রে আনা এবং তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা এক বিরাট চ্যালেঞ্জ। বিশেষ করে পরিবারে কারও মৃত্যু হলে স্বেচ্ছাসেবকরা মানসিক আঘাতে ভেঙে পড়ছেন, ফলে তাঁদের গবেষণায় ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা, ডব্লিউএইচওর উদ্বেগ এদিকে প্রাদুর্ভাব রুখতে লড়াই চালিয়ে যাওয়া সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। সুরক্ষার অংশ হিসেবে তাঁদের ‘এরভেবো’ টিকা দেওয়া হচ্ছে, যা অতীতের অন্য প্রজাতির ইবোলা প্রাদুর্ভাবে কার্যকর প্রমাণিত হলেও বুন্দিবুগিও ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটা ফলপ্রসূ, তা এখনও নিশ্চিত নয়। ইতোমধ্যে 'ডক্টরস উইদাউট বর্ডার্স'-এর এক কর্মী ভাইরাসে আক্রান্ত হয়ে নেদারল্যান্ডসে স্থানান্তরিত হয়েছেন এবং গত জুনে ফ্রান্সে ফেরা আলিমার এক চিকিৎসকের শরীরেও সংক্রমণ শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তা নিয়ন্ত্রণে আনা না গেলে এই প্রাদুর্ভাব ২০১৪-১৬ সালে পশ্চিম আফ্রিকায় প্রাণ হারানো ১১ হাজার মানুষের ভয়াবহ রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।
 

12 Views 0 Likes 0 Comments

Related News

নদী নিয়ে ৬৫ কোটি টাকার দুর্নীতি! গ্রেফতার অভিনেতা Dino Morea
দেশ

নদী নিয়ে ৬৫ কোটি টাকার দুর্নীতি! গ্রেফতার অভিনেতা Dino Morea

মুম্বইয়ের মিঠি নদী সংস্কার প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া।

০৩ অক্টো ২০২৬, ০৯:৫৪ এএম · 2 মিনিট
CJP Protest: মর্মান্তিক ঘটনা শিবাজি পার্কে! ককরোচদের প্রতিবাদে যোগ দিয়ে আচমকাই মৃত্যু বৃদ্ধের
দেশ

CJP Protest: মর্মান্তিক ঘটনা শিবাজি পার্কে! ককরোচদের প্রতিবাদে যোগ দিয়ে আচমকাই মৃ...

মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আচমকাই মৃত্যু হল থানে-নিবাসী গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাইয়ের।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৩ এএম · 2 মিনিট
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহুর
দেশ

SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নে...

আমেরিকার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ধৃত আক্রমণকারী চালক ইসলামি চরমপন্থার শিকার হয়েছিলেন এবং বিমানটি ধ্বংস করে আত্মঘাতী হওয়াই ছিল তার মূল লক্ষ্য। নেতানিয়াহুর দাবি, ঘটনাটির গভীরে গিয়ে দেখা হচ্ছে কার বা কাদের মদতে এই হীন চক্রান্ত রচিত হয়েছিল। হামলাকারীকে যারা পাঠিয়েছিল, তাদের কাউকে রেয়াত করা হবে না।

০৩ অক্টো ২০২৬, ০২:০৬ এএম · 2 মিনিট
CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি
দেশ

CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি

তিনি হুঁশিয়ারি দেন, দাবি না মানলে দিল্লিতে ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলন গড়ে তোলা হবে এবং পরবর্তীতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে লড়াই শুরু হবে।

০৩ অক্টো ২০২৬, ০১:৪২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.