JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ১২:৫৫ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

SSC নিয়োগে ৬৩০ কোটির দুর্নীতি, বিস্ফোরক ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে

SSC নিয়োগে ৬৩০ কোটির দুর্নীতি, বিস্ফোরক ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে

কলকাতা, নিউজ ডেস্ক: এসএসসি-র গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন্ট দাখিল করেছে ইডি। গত ২০ অগাস্ট কলকাতার বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

তদন্তে আর্থিক লেনদেন নিয়েও বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, এসএসসি-র গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়ার একটি ‘রেট চার্ট’ তৈরি হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, গ্রুপ-সি পদে চাকরির জন্য প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকা এবং গ্রুপ-ডি পদে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হত বলে অভিযোগ।

ইডির তদন্তে উঠে এসেছে, নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটে অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের পরিমাণ ৬৩০ কোটিরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই বিপুল অর্থের একটি অংশ নগদে এবং বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে সরানো হয়েছিল। সেই টাকার উৎস, ব্যবহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি।

মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আগেই সামনে এসেছিল। এবার সাপ্লিমেন্টারি প্রসিকিউশন কমপ্লেন্টে কুন্তল ঘোষ-সহ অন্যদের বিরুদ্ধেও তদন্তে পাওয়া তথ্য তুলে ধরেছে ইডি। নিয়োগ প্রক্রিয়ায় কারা মধ্যস্থতা করেছিলেন, টাকা সংগ্রহের সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং সেই অর্থ কোথায় গিয়েছে, এই সমস্ত দিকেই নজর তদন্তকারীদের।

42 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে তোপ
মহানগর

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার...

হাসিরানির প্রার্থী হওয়া নিয়েও নন্দীগ্রামে আবেগের আবহ তৈরি হয়েছিল। শুভেন্দুর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তাঁর মাকে প্রার্থী করে বিজেপি। দলের দাবি, সেই আবেগের পাশাপাশি রাজ্য সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তাও ভোটারদের একাংশের কাছে পৌঁছেছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:২২ পিএম · 4 মিনিট
আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতাকা’ ওড়ার ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
মহানগর

আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতা...

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আগামী বছর হতে পারে। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

০৯ অক্টো ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!
মহানগর

Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!

এবার রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

০৯ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট
তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে
মহানগর

তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে

তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের শিবিরে কি এবার ভাঙনের সুর? বিদ্রোহী সাংসদদের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত কাকলি ঘোষ দস্তিদার। আর তাঁকে ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

০৯ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.