JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৭ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

বালুরঘাটে ১ লক্ষ কাফ সিরাপের উপর বুলডোজার চালালেন মুখ্যমন্ত্রী

বালুরঘাটে ১ লক্ষ কাফ সিরাপের উপর বুলডোজার চালালেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ দিনাজপুর, নিউজ ডেস্ক: ক্ষমতায় আসার আগে বুলডোজার নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মীরা। রাজ্যে পালাবদল হতেই বুলডোজার চালানো শুরু হয়। বেআইনি নির্মাণ থেকে রাস্তা-ফুটপাথ দখল করা কোনও দোকান উচ্ছেদ করা হয়। এবার নেশামুক্তি বার্তা দিতেই ১ লক্ষ কাফ সিরাপের বোতলের উপর রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার নেশার বিরুদ্ধে কড়া বার্তা দিতে বালুরঘাটে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বাজেয়াপ্ত প্রায় এক লক্ষ কাফ সিরাপের বোতলের উপর রোলার চালিয়ে সেগুলি ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বার্তা, ‘যত নেশার দ্রব্য ধরা পড়বে তত ধ্বংস করা হবে। পশ্চিমবঙ্গকে নেশামুক্ত করবই।’

প্রায়ই ভারত-বাংলাদেশ সীমান্তে কাফ সিরাপ উদ্ধারের ঘটনা সামনে আসে। যা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। কিছু ক্ষেত্রে এই ধরনের সিরাপ নেশার উপকরণ হিসেবে বেআইনিভাবে পাচার ও ব্যবহার করা হয় বলে অভিযোগ। সেই কারণেই বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ কাফ সিরাপ নিয়ম মেনে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাই ১ লক্ষ বোতল ধ্বংসের মধ্য দিয়ে কার্যত পাচারকারীদের উদ্দেশেও কড়া বার্তা দেওয়া হল।

নিষিদ্ধ মাদক পাচার কিংবা এই ধরনের বেআইনি কারবারে কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। নেশামুক্তির এই কর্মসূচির মাধ্যমে কার্যত সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেশার কারবার বন্ধ করতে প্রশাসন যে কোনও কঠোর পদক্ষেপ করতে প্রস্তুত। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে।

25 Views 0 Likes 0 Comments

Related News

Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি
রাজ্য

Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি

পুলিশ আধিকারিকদের একটি দল একাধিক মণ্ডপ ঘুরে নিরাপত্তা ও দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

১৮ অক্টো ২০২৬, ০৪:০২ পিএম · 2 মিনিট
Jamuria Factory Accident: পুজোর রাতেই ভয়াবহ বিপর্যয়! জামুড়িয়ায় কারখানার নির্মীয়মাণ চিমনি ভেঙে মৃত ৪ শ্রমিক, ক্ষতিপূরণ ২০ লক্ষ টাকা
রাজ্য

Jamuria Factory Accident: পুজোর রাতেই ভয়াবহ বিপর্যয়! জামুড়িয়ায় কারখানার নির্ম...

আসানসোল: দুর্গাপুজোর উৎসবের মাঝেই ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। মহাসপ্তমীর রাতে ইকড়া শিল্পতালুকে একটি কারখানার নির্মীয়মাণ চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শ্র...

১৮ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Shatarup Ghosh : চোরবাগান পদপিষ্টের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপের
রাজ্য

Shatarup Ghosh : চোরবাগান পদপিষ্টের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপের

সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনার ব্যর্থতাকে দাবি করেছেন।

১৮ অক্টো ২০২৬, ০৯:৫৭ এএম · 2 মিনিট
Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির তরুণীর প্রাণ
রাজ্য

Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ...

পুজো মণ্ডপে গিয়েছিলেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা ২৭ বছরের শ্রীপর্ণা পোদ্দার। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁর

১৮ অক্টো ২০২৬, ০৮:৪১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.