JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ১১:৫৩ পিএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা

বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা

বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন,  কারণ এখনো অজানা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে কক্সবাজারে চলতি বছরের প্রথম আট মাসে ৯৭টি হত্যাকাণ্ড হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৯৯টি। এসব হত্যাকাণ্ডের মধ্যে ২০টির কারণ এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে জেলা পুলিশ। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অপরাধের রহস্য উদঘাটনসংক্রান্ত অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৩৯৯টি মামলা হয়েছে। গত বছরের একই সময়ে মামলা হয়েছিল ৩ হাজার ১১৭টি। অর্থাৎ এক বছরে মামলার সংখ্যা বেড়েছে ২৮২টি। পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম আট মাসে খুনের মামলা হয়েছে ৯৭টি, ডাকাতি ১৪টি, দস্যুতা ২৩টি, চুরি ১৬০টি, অপহরণ ৪৭টি, মাদকদ্রব্য-সংক্রান্ত ১ হাজার ৪৯টি এবং চোরাচালানের মামলা হয়েছে ১০২টি।

অন্যদিকে ২০২৫ সালের একই সময়ে খুনের মামলা ছিল ৯৯টি, ডাকাতি ১৬টি, দস্যুতা ২৫টি, চুরি ১৫৭টি, অপহরণ ৫৫টি, মাদকদ্রব্য ১ হাজার ৫টি এবং চোরাচালানের মামলা ছিল ৪৯টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে খুন, ডাকাতি ও দস্যুতার মামলা দুটি করে কমেছে। অপহরণের মামলা কমেছে আটটি। বিপরীতে চুরি বেড়েছে তিনটি, মাদকদ্রব্যের মামলা বেড়েছে ৪৪টি এবং চোরাচালানের মামলা বেড়েছে ৫৩টি। ২০ হত্যার কারণ এখনো অজানা। পুলিশ সুপার জানান, চলতি বছরের ৯৭টি হত্যামামলার মধ্যে পূর্বশত্রুতার কারণে ২৩টি, পারিবারিক কলহে ১৭টি, জমিজমা নিয়ে বিরোধে ১২টি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারটি হত্যাকাণ্ড হয়েছে।

এ ছাড়া আর্থিক লেনদেনকে কেন্দ্র করে চারটি, পরকীয়ার কারণে তিনটি এবং অপহরণের পর হত্যার চারটি মামলা হয়েছে। চাঁদাবাজি, ছিনতাইকারীর আঘাত, চুরির আঘাত, ধর্ষণে বাধা, মানব পাচার, ধর্ষণ, নবজাতক হত্যা, বন্দুকযুদ্ধ, ইউডি থেকে খুন এবং কোর্ট পিটিশনের মাধ্যমে খুন—প্রতিটি ঘটনায় একটি করে মামলা রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কোনো হত্যামামলা হয়নি। পুলিশ সুপার বলেন, অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক কলহ ও জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। গত বছরের তুলনায় হত্যার ঘটনা কিছুটা কমেছে। তবে কোনো ঘটনাকেই ছোট করে দেখা হচ্ছে না এবং প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম আট মাসে জেলা পুলিশ ৩৭৮টি মামলা করেছে এবং ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ে ৩৭ লাখ ৩ হাজার ২৪১ পিস ইয়াবা, ৩ হাজার ৬৭ লিটার দেশি মদ, ৬২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৫৪ বোতল বিয়ার ও ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে মাদকসংক্রান্ত মামলা হয়েছিল ১১৫টি এবং গ্রেপ্তার করা হয়েছিল ১৫১ জনকে। তখন উদ্ধার হয়েছিল ৫ লাখ ৬৬ হাজার ৩০৬ পিস ইয়াবা, ২ হাজার ৩০৬ লিটার দেশি মদ, ১৫ কেজি ১২০ গ্রাম গাঁজা ও ৮ গ্রাম ক্রিস্টাল মেথ। পুলিশ সুপারের ভাষ্য, মামলা বাড়ার অর্থ সবসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়; অনেক ক্ষেত্রে মামলা বৃদ্ধি অপরাধ দমনে পুলিশের সক্রিয়তারও প্রতিফলন।

চলতি বছরের আট মাসে অস্ত্র আইনে ৬২টি মামলা করে ৮০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময়ে চারটি রাইফেল, ১২টি বিদেশি পিস্তল, ৩৪টি দেশীয় বন্দুক, ১৮টি এলজি, ১৪টি ওয়ানশুটারগান ও একটি শর্টগানসহ মোট ৮৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ১ হাজার ২২৫ রাউন্ড গুলি। ২০২৫ সালের একই সময়ে অস্ত্রসংক্রান্ত মামলা হয়েছিল ৪২টি এবং গ্রেপ্তার হয়েছিল ৫২ জন। সে সময় ৪৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।

এদিকে পুলিশের বিশেষ অভিযানে গত কয়েক দিনে ৩১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৩ জন ছিনতাইকারী, ১০৪ জন মাদকসেবী এবং ৪৮ জন চোর বলে জানিয়েছে পুলিশ। অবহিতকরণ সভায় পুলিশ সুপার জানান, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ৩০টি ডাকাতি মামলার আসামি শাহজাহান আলম ওরফে ‘বাদইল্যা ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে কক্সবাজার জেলা ও জেলার বাইরে সংঘটিত ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। ডাকাতির সময় চক্রটি একটি নোহা গাড়ি ব্যবহার করত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে বিভিন্ন সময়ে গাড়িটির রং পরিবর্তন করা হতো।

পুলিশ সুপার জানান, সাধারণত রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে এসব ডাকাতি সংঘটিত হতো। ১০ থেকে ১২ মিনিটের মধ্যে ডাকাতি শেষ করে চক্রটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেত। তাদের মূল লক্ষ্য ছিল নগদ টাকা ও স্বর্ণালংকার। অভিযানে বাদইল্যা ডাকাতকে গ্রেপ্তারের পাশাপাশি একটি নোহা গাড়ি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ডাকাতচক্রের সদস্যরা গ্রেপ্তার হলে আইনি সহায়তা পাওয়ার জন্য ডাকাতির অর্থের একটি অংশ আলাদা করে রাখত এবং কয়েকজন আইনজীবীর নামও পুলিশ পেয়েছে—পুলিশ সুপারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান। তিনি বলেন, পুলিশ সুপারের এ ধরনের বক্তব্য আইনজীবীদের জন্য অসম্মানজনক। আইনজীবীদের কাজই হলো আসামির পক্ষে আইনি সহায়তা দেওয়া ও জামিনের আবেদন করা। জামিন দেওয়া হবে কি না, সেটি বিচারকের বিবেচনার বিষয়।

20 Views 0 Likes 0 Comments

Related News

বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি
বিদেশ

বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

বাংলাদেশ: বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকে বর্তমান সরকার বি এন পি আমলেও বাংলাদেশ সিকুউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মাফিয়া মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (এক্সিকিউটিভ ডাইরেক্টর ,মারকেট গোয়েন্দা ও তদন্ত এব...

২০ সেপ্টে ২০২৬, ১১:৩১ পিএম · 4 মিনিট
ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও
বিদেশ

ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় বাসে আগুন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে শুক্রবার এলেই বাসে আগুন দেওয়াসহ জনহয়রানিমূলক কর্মকাণ্ড ঘটছে। এ দিনটাকে কেন বেছে নেওয়া হচ্ছে, এ প্রসঙ্গে একজন সিনিয়র সাংবাদিক জানান, শুক্...

২০ সেপ্টে ২০২৬, ১০:৪০ পিএম · 5 মিনিট
বাংলাদেশে আইফোন ছিনিয়ে নিতে শিশু অপ্রতিমের মাথায় লাঠি দিয়ে আঘাতে মৃত্যু; তথ্য পুলিশের
বিদেশ

বাংলাদেশে আইফোন ছিনিয়ে নিতে শিশু অপ্রতিমের মাথায় লাঠি দিয়ে আঘাতে মৃত্যু; তথ্য পুলি...

হাবিবুর রহমান, ঢাকা: আমাদের চোখের সামনে দিয়ে অহরহ ঘটে চলেছে খুন-খারাপি। মৃত্যু একটা হৃদয় বিদারক ঘটনা।  তবে কিছু কিছু মৃত্যু সহজে মেনে নেওয়া যায়না। যার জীবনটা সবে শুরু। কলি ফোটার আগে কেন তাঁকে চলে যেতে বাধ্য করা হবে?...

২০ সেপ্টে ২০২৬, ১০:২৩ পিএম · 3 মিনিট
আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান
বিদেশ

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধ থামিয়ে ফের আলোচনার টেবিলে বসতে আমেরিকার কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বার্তা পৌঁছেছে বলে জানিয়ে...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.