JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৮:৫২ এএম
Breaking
DhruvRathee: বিদেশে বসে ভিডিও নয়, এবার রাজপথে ধ্রুব রাঠি! দিল্লির প্রতিবাদের আগে ভাইরাল ইউ... Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি DhruvRathee: বিদেশে বসে ভিডিও নয়, এবার রাজপথে ধ্রুব রাঠি! দিল্লির প্রতিবাদের আগে ভাইরাল ইউ... Horoscope: মহালয়ার দিন কেমন কাটবে? জানুন ১২ রাশির ভাগ্যে কী আছে? SonamWangchuk: দিল্লির প্রতিবাদে থাকছেন না সোনম ওয়াংচুক, হিমালয়ের নিরাপত্তা ও শান্তির বা... দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি

চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ মালিকানা চান ধোনি, আপত্তি ফ্র্যাঞ্চাইজির, কী হল তার পর?

চেন্নাই সুপার কিংসের ২৫ শতাংশ মালিকানা চান ধোনি, আপত্তি ফ্র্যাঞ্চাইজির, কী হল তার পর?

কলকাতা, নিউজ ডেস্ক:  বর্তমানে চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি যেন সমার্থক। আইপিএলের শুরু থেকে দলের সঙ্গে তাঁর সম্পর্ক কার্যত আবেগের পর্যায়ে পৌঁছেছে। ৫ বার চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়নও করেছেন ক্যাপ্টেন কুল। এ বার সেই ধোনিই নাকি সিএসকে-র মালিকানায় সরাসরি অংশীদার হতে চাইছেন, এমনই চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। যদিও গোটা বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবে বিভিন্ন ক্রীড়া মহলের দাবি ঘিরে ইতিমধ্যেই জোর জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, সিএসকে ফ্র্যাঞ্চাইজির প্রায় ২৫ শতাংশ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন ধোনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি মালিকপক্ষ। বরং শুরুতে মাত্র ৩ শতাংশ অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি। সিএসকে-র বিপুল ব্র্যান্ড মূল্য বিবেচনায় ২৫ শতাংশ অংশীদারিত্বের দাম কয়েকশো কোটি টাকা হতে পারে বলেও আলোচনা চলছে। বাজার মূল্যের হিসাব ধরে এর আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশি হতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।

এর পর মাহি তাঁর দাবি কমিয়ে আনেন বলেও খবর। ২৫ শতাংশ থেকে ২০। পরে ১৮ শতাংশ। এ ভাবেই প্রস্তাবের পরিমাণ কমানোর কথা শোনা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মালিকপক্ষ নাকি ৫.৫ শতাংশের বেশি দিতে রাজি হয়নি। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি কয়েকটি প্রতিবেদনের। এমন পরিস্থিতিতে ধোনি কিছুটা হতাশ হয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে বলেও জল্পনাও ছড়িয়েছে। তবে এ বিষয়ে ধোনি বা সিএসকে-র তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।

ধোনি-সিএসকে সম্পর্কের আবেগের কথা মাথায় রেখেই তাই এই খবর নিয়ে উত্তেজনা চেন্নাই সমর্থকদের মধ্যে। অধিনায়কত্ব রুতুরাজ গাইকোয়াড়ের হাতে তুলে দিয়ে মাহি এখন ক্রিকেটার হিসাবেই দলের সঙ্গে রয়েছেন। ভবিষ্যতে তিনি মেন্টর বা অন্য কোনও ভূমিকায় থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। শেয়ার সংক্রান্ত এই জল্পনা সত্যি হলে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে ধোনির ভবিষ্যৎ ভূমিকা নতুন মাত্রা পেতে পারে। তবে আপাতত পুরোটাই জল্পনার স্তরে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই ক্রিকেট মহল।

 

 

40 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট
Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ময়দান

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল...

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্র...

০৮ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.