JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ১০:২৭ পিএম
Breaking
সবচেয়ে বড় ডাইনোসরের মৃত্যু-রহস্য জানা গেল ৬ কোটি ৬০ লক্ষ বছর পর NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ! তৃণমূল ক্ষমতায় থাকলে দুর্গাপুজোর দিনক্ষণও ঠিক করে দিত! বিস্ফোরক শমীক তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা! ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ডাইনোসরের মৃত্যু-রহস্য জানা গেল ৬ কোটি ৬০ লক্ষ বছর পর NCPI-র ২০ সাংসদ ও ঋতব্রতপন্থী বিধায়ককে কটাক্ষ কল্যাণের পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ! তৃণমূল ক্ষমতায় থাকলে দুর্গাপুজোর দিনক্ষণও ঠিক করে দিত! বিস্ফোরক শমীক তিস্তায় প্রভাবের আশঙ্কায় সতর্ক জলপাইগুড়ি, জারি সতর্কতা! ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন

বাংলাদেশে কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে ‎পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে  চর গঙ্গামতি নামক এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বটলনোজ প্রজাতির ডলফিন। শনিবার (৫সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়  সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল ডলফিনটির মরদেহ দেখতে পান।খবর পেয়ে পরিবেশকর্মী, ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ  সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে ডলফিনটির শরীরের বেশীর ভাগ অংশের চামড়া উঠে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নসহ লেজে রশি বাধা অবস্থায় পাওয়া যায়।এ ঘটনায় সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ও মাছ ধরার জালের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

‎পরিবেশকর্মীরা বলছেন, জীবিত কিংবা মৃত ডলফিন, কচ্ছপ, রাজ কাঁকড়া বা অন্যান্য সামুদ্রিক প্রাণী উদ্ধারের সময় প্রায়ই তাদের শরীরের বিভিন্ন অংশে জালের টুকরা কিংবা দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়। তবে উদ্ধার হওয়া ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত বা বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 

‎উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে দ্রুত পচন ধরায় জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় মরদেহটি নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।

বর্ষা মৌসুমে কুয়াকাটা উপকূলে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসে। গত কয়েক বছরে শুশুক, ইরাবতী ডলফিন, বটলনোজ ডলফিন, স্পিনার ডলফিন, তিমি ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মরদেহ পাওয়া গেছে।‎কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৫টি, ২০২৪ সালে ১০টি, ২০২৫ সালে ১৭টি এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ১৬টি মৃত ডলফিন কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে। 

সম্প্রতি প্রায় ৬০ ফুট লম্বা দুটি তিমির মরদেহও কুয়াকাটা উপকূলে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, মাছ ধরার জালে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হওয়া, নৌযানের আঘাত, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য, তেল-রাসায়নিক দূষণসহ বিভিন্ন কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে। তবে প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা ও নিয়মিত গবেষণা প্রয়োজন। 

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সমুদ্র উপকূলে এভাবে সমুদ্রিক প্রাণীর মৃত্যু বড় সতর্কবার্তা ডলফিন ও কচ্ছপ সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ।তাই সামুদ্রিক প্রাণীর মৃত্যু রোধে সমন্বিত প্রচেস্টা জোরদার করা জরুরি।

21 Views 1 Likes 0 Comments

Related News

পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ!
বিদেশ

পাথরের নীচে লুকিয়ে ১০০ কোটি টন বরফ!

গবেষকদের হিসাব বলছে, উটা রাজ্যে এমন ৮৩৬টি রক গ্লেসিয়ার রয়েছে। টিম্পানোগোসের একটি হিমবাহের অভ্যন্তরীণ গঠন বিশদে মাপার পর তার ভিত্তিতে গোটা উটার রক গ্লেসিয়ারগুলিতে প্রায় ১০০ কোটি টন জল বরফ হয়ে আটকে থাকার সম্ভাবনা দেখেছেন বিজ্ঞানীরা।

০৬ সেপ্টে ২০২৬, ১০:০২ পিএম · 3 মিনিট
সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল
বিদেশ

সহজে শেষ হয় না বাঁচার লড়াই! প্রৌঢ়ার ‘অলৌকিক’ উদ্ধারে আশার আলো দেখছে নেপাল

নিউজ ডেস্ক: চারপাশে শুধু কাদা, ধ্বংসস্তূপ আর হাহাকার। তারই মধ্যে বাড়ির চারতলার ঘরে টানা ১০ দিন আটকে থাকার পর জীবন্ত উদ্ধার হলেন ৬০ বছরের এক মহিলা। নেপালের নুওয়াকোট জেলার বিদুর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল...

০৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ এএম · 2 মিনিট
মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা
বিদেশ

মুহুর্মুহু আক্রমণ বালুচ-সেনার, মৃত ২৫ পাক সেনা

নিউজ ডেস্ক: মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া সার বন্দী কফিন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্ম...

০৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য
বিদেশ

মহিষের গাড়িতে সোনালী আঁশের বহর; যান্ত্রিকতার যুগেও টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য

গাড়োয়ান মোনতাজ আলী জানান, আমার এক জোড়া মহিষ আছে। পাটের মৌসুমে প্রতিদিন ১-২ ট্রিপ মারতে পারি। তাতে ১৫০০-২০০০ টাকা আয় হয়। সারা বছর তো এই গাড়ির কাজ থাকে না, এই সময়টাতেই একটু আয় হয়।

০৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.