JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৪ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের বৈঠক, বঙ্গ রাজনীতিতে বাড়ছে জল্পনা

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের বৈঠক, বঙ্গ রাজনীতিতে বাড়ছে জল্পনা

দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। মঙ্গলবার শমীক ভট্টাচার্যের দিল্লির বাড়িতে এই বৈঠক ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বৈঠকে শুধু এনসিপিআই সাংসদদের বিষয়েই আলোচনা হচ্ছে, নাকি রাজ্য বিজেপির সংগঠন ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও বড় সিদ্ধান্ত হতে পারে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

এর আগে এদিন সকালে এনডিএ-র বৈঠকে যোগ দেন তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের সাংসদরা। তাঁদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রথম সারিতে দেখা যায়। তবে ওই বৈঠকে এনসিপিআইয়ের তিন সংখ্যালঘু সাংসদ উপস্থিত ছিলেন না।

এর পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলাদা করে ওই সাংসদদের সঙ্গে বৈঠক করেন। তারপর শমীক ভট্টাচার্যের বাড়িতে শুভেন্দু ও সুনীল বনসলের সঙ্গে বৈঠক করেন। ফলে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেই মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের আলাদা গোষ্ঠী হিসেবে ঘোষণা এবং পরে এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় সুনীল বনসলের ভূমিকা ছিল। কিন্তু লোকসভার স্পিকার এখনও তাঁদের এনসিপিআই হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি। ফলে তাঁদের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে।

এই পরিস্থিতিতে ওই সাংসদদের সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে সূত্রের দাবি। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি।

তবে বৈঠকের আলোচনার পরিধি শুধু সাংসদদের ভবিষ্যৎ নিয়েই সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করা হচ্ছে। রাজ্য বিজেপির সংগঠন নিয়েও আলোচনা হতে পারে। সম্প্রতি দলের নিচুতলায় ‘বেনোজল’ ঢুকে পড়া এবং তৃণমূলীকরণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শমীক ভট্টাচার্য। সামনে পুরভোট থাকায় প্রার্থী বাছাই, সংগঠনের রদবদল এবং নিচুতলার কর্মীদের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

 দিল্লির এই বৈঠককে ঘিরে বঙ্গ বিজেপির আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

61 Views 0 Likes 0 Comments

Related News

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট
অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.