JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৬:১৭ পিএম
Breaking
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?

ঢাকার সূত্রাপুরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ও তিনটি বাসে আগুন

ঢাকার সূত্রাপুরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ও  তিনটি বাসে আগুন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার সূত্রাপুরে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে সূত্রাপুর থানাধীন শ্যামবাজারের একটি বাসায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ইমন সিদ্দিক নামে এক ব্যক্তি নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে পরিবারের অন্য সদস্যরাও এতে অগ্নিদগ্ধ হন। পরে অগ্নিদগ্ধ পাঁচজনকে সন্ধ্যায় দিকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন, সিদ্দিক (৩৫) তার ছেলে ইমন (২৫) ভাগিনা রাজিব (৩৫)  ভাগ্নি তানিয়া (১৮),ভাগিনা দুলু মিয়া (৩৪)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ  বলেন, সূত্রাপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।

অপরদিকে ঢাকার মিরপুর ও বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা, মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বর মোড়ে যাত্রীবাহী তিনটি বাসে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। 

সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি। অন্যদিকে, প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। 

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি। বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি।

1 Views 0 Likes 0 Comments

Related News

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান
বিদেশ

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধ থামিয়ে ফের আলোচনার টেবিলে বসতে আমেরিকার কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বার্তা পৌঁছেছে বলে জানিয়ে...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, হামলার দাবি হুথিদের
বিদেশ

বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, হামলার দাবি হুথিদের

নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধে ফের উত্তেজনা। শনিবার ভোরে শহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ম...

২০ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 2 মিনিট
পড়লেই মিলবে টাকা: ডুমস্ক্রলিং রুখতে সিঙ্গাপুরের অভিনব উদ্যোগ
বিদেশ

পড়লেই মিলবে টাকা: ডুমস্ক্রলিং রুখতে সিঙ্গাপুরের অভিনব উদ্যোগ

নিউজ ডেস্ক: ডিজিটাল যুগে ডুমস্ক্রলিং আর টিকটকের মোহে মানুষের বই পড়ার অভ্যাস প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই পুরোনো অভ্যাস ফিরিয়ে আনতে এবং মস্তিষ্কের ক্ষতিকর 'ব্রেইন রট' ঠেকাতে পাঁচ বছর মেয়াদি এক বিশেষ প্রকল্প শুরু করেছে সিঙ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৩ পিএম · 2 মিনিট
বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে  ৩১
বিদেশ

বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১

নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের বড়সড় হামলা।শুক্রবার নমাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ কমপ্লেক্সে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ।পুলিশকর্মী-স...

১৯ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.