JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৬:১৬ পিএম
Breaking
পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষ... লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে? ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষ... লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে? ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস

জাহিরের হাতেই সিএসকে, ফিরল ধোনির সেই 'শচীন'-মন্তব্য

জাহিরের হাতেই সিএসকে, ফিরল ধোনির সেই 'শচীন'-মন্তব্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের নতুন হেড কোচ হিসাবে জাহির খানের নাম ঘোষণার পরই ফের চর্চায় মহেন্দ্র সিং ধোনির একটি পুরনো মন্তব্য। গত ২০১২ সালে ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন জাহিরকে ‘বোলিংয়ের শচীন তেন্ডুলকর’ বলে উল্লেখ করেছিলেন ধোনি। সেই মন্তব্যই সামনে এসেছে নতুন করে। দীর্ঘ ক্রিকেটজীবনে ভারতীয় পেস আক্রমণের অন্যতম নেতা ছিলেন জাহির। কেরিয়ারের শেষ দিকে তাঁকে নিয়ে সমালোচনা হলেও সতীর্থের পাশে দাঁড়িয়ে ধোনি সাফ জানিয়েছিলেন, দলের বোলিং ইউনিটে জাহিরের গুরুত্ব অন্য রকম।

২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচের আগে প্রশ্ন উঠেছিল জাহিরকে নিয়ে। তখনই ধোনি বলেছিলেন, “বোলার খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে তাঁকে আক্রমণ করা সহজ। কিন্তু আমার কাছে জাহির হল ভারতীয় বোলিং আক্রমণের শচীন তেন্ডুলকর।” ক্যাপ্টেন কুলের যুক্তি ছিল, বছরের পর বছর ভারতীয় বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন জাহির। তাই মাত্র কয়েকটি খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে তাঁর অবদানকে বিচার করা ঠিক নয়। সেই সময় ধোনির ওই মন্তব্য ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ পেসারের প্রতি তাঁর আস্থারই প্রতিফলন বলে ধরা হয়েছিল।

এ বার সেই জাহিরই সিএসকে-র কোচিং স্টাফের শীর্ষ দায়িত্বে। স্টিফেন ফ্লেমিং ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর তাঁর জায়গায় জাহিরকে বেছে নিয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি। উল্লেখ্য, ২০২৪ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন জাহির। আইপিএলে ক্রিকেটার হিসাবে ১০০টি ম্যাচ খেলা এই বাঁহাতি পেসার অবসরের পর ধীরে ধীরে কোচিং ও মেন্টরিংয়ের ভূমিকায় যুক্ত হয়েছেন। সিএসকে-র মালিক রূপা গুরুনাথ জানিয়েছেন, জাহিরের দীর্ঘ ক্রিকেটজীবন এবং তরুণ প্রতিভা গড়ে তোলার অভিজ্ঞতা দলের কাজে আসবে।

নতুন মরশুমের আগে জাহিরের আগমনে তাই সিএসকে-কে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ২০২৭ সালের আইপিএলে মাহি এবং জাহিরকে একই দলে দেখা যাবে। যদিও ক্রিকেটার হিসাবে ধোনির ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। সিএসকে-র ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথনও জাহিরকে বিশ্বমানের বোলার এবং তরুণ পেসারদের অন্যতম গুরুত্বপূর্ণ মেন্টর হিসাবে উল্লেখ করেছেন। দলের ক্রিকেট ম্যানেজমেন্টে ধোনি, অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড় এবং রূপা গুরুনাথের ভূমিকা রয়েছে। সূত্রের দাবি, পরিচিত এবং অভিজ্ঞ কাউকে কোচ হিসাবে চেয়েছিলেন ধোনি। ২০১২-র সেই ‘বোলিংয়ের শচীন’ মন্তব্য তাই জাহিরের নতুন দায়িত্বের সঙ্গে মিলিয়ে ফের আলোচনায়।

21 Views 0 Likes 0 Comments

Related News

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান
ময়দান

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান

সানিয়া মির্জার পর দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাই ওপেনে দুরন্ত পারফরম্যান্স করে ডব্লিউটিএ ট্যুরের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন ১৭ বছরের ভারতীয় টেনিস খেলোয়াড় মায়া রাজেশ্বরন রেভাথি। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের ওয়েরোনিকা ফালকোভস্কাকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১২ সালে পাতায়া ওপেনে শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিসে মায়ার এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে।

০৬ নভে ২০২৬, ০৬:০১ পিএম · 2 মিনিট
ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা
ময়দান

ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে ওয়েলিংটনে বৃষ্টির জেরে অনুশীলন বাতিল করতে হল ভারতীয় দলকে। হোটেলেই বন্দি থাকতে হল শুভমন গিল, বিরাট কোহলিদের। অন্য দিকে, ইনডোরে প্রস্তুতি সারল নিউজিল্যান্ড। এরই মধ্যে ভারতীয় দলে যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিরাজ সুযোগ পেলে বাদ পড়তে পারেন আউকিব নবি। এবার বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামতে পারে কি ভারত? নজর সেদিকেই।

০৬ নভে ২০২৬, ০৫:৪৫ পিএম · 3 মিনিট
আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট
ময়দান

আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট

ফর্মে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ বাবর আজম। কায়েদে আজম ট্রফিতে দুই ইনিংসে মাত্র ২৮ ও ৪২ রান করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার। দ্বিতীয় ইনিংসে অপ্রত্যাশিতভাবে আউট হওয়ার পর রাগ সামলাতে না পেরে সাজঘরে ফেরার পথে মাটিতে আছড়ে ব্যাট ভাঙেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ বাবরের।

০৬ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক
ময়দান

প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক

১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সোনাজয়ী দলের সদস্য ছিলেন এম এম সোমায়া। দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রাখা সেই অলিম্পিকের সোনার পদকই চুরি হয়ে গেল বেঙ্গালুরুতে তাঁর বাড়ি থেকে। সঙ্গে খোয়া গিয়েছে একাধিক আন্তর্জাতিক পদক, গয়না ও নগদ টাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হস্তক্ষেপও চেয়েছেন প্রাক্তন হকি তারকা।

০৬ নভে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.