JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম
Breaking
জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’... ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারে রক্তাক্ত রণবীর, নজরে বানসালির নতুন পিরিয়ড ড্রামা আবাসের নামে কাটমানি, অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’... ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারে রক্তাক্ত রণবীর, নজরে বানসালির নতুন পিরিয়ড ড্রামা আবাসের নামে কাটমানি, অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’-এ

‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’-এ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সিনেমার পর্দায় দেখা জায়গাই হঠাৎ করে হয়ে উঠছে পর্যটকদের নতুন গন্তব্য। আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর ঠিক এমনই ছবি দেখা যাচ্ছে লাদাখের লেহ-তে। ছবিতে পাকিস্তানের লিয়ারি এলাকার আবহ তৈরি করতে ব্যবহৃত হয়েছিল একটি স্থানীয় ক্যাফে। পর্দায় যার নাম ছিল ‘ওয়াশমা বাট’। রনবীর সিং অভিনীত ছবিটির জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সেই ক্যাফেকে এখন ‘ধুরন্ধর ক্যাফে’ নামেই চিনছেন পর্যটকেরা। শুধু তাই নয়। সিনেমার দৃশ্যের সঙ্গে মিল রেখে ছবি তোলার হিড়িকও পড়ে গিয়েছে সেখানে।

https://x.com/IndiaToday/status/2102703969793724800?s=20

লেহ শহরের ব্যস্ত মল রোডের বাজারের মধ্যে অবস্থিত এই খাবারের দোকানটির আসল নাম অবশ্য ‘এসএইচ খান রেস্তরাঁ’। ‘ধুরন্ধর’-এ সেটিকে বদলে বানানো হয়েছিল ‘ওয়াশমা বাট’ চায়ের দোকান। ছবিতে এখানেই রণবীর সিং অভিনীত হামজা এবং গৌরব গেরার অভিনীত চরিত্র আলমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথোপকথনের দৃশ্য তোলা হয়। পর্দায় দেখা সেই দোকানটিকে ছবির শ্যুটিংয়ের পর পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে না নিয়ে তার নতুন পরিচয়টিকেই ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিক সোহেল আলি।

ছবির সাফল্যের পর লেহ-তে আসা পর্যটকদের মধ্যে ‘ওয়াশমা বাট’ নিয়ে আগ্রহ দ্রুত বেড়েছে। বিশেষ করে তরুণ-তরুণী, পরিবার এবং ‘ধুরন্ধর’-এর অনুরাগীদের কাছে জায়গাটি এখন কার্যত একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। মালিকের বক্তব্য অনুযায়ী, ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তাঁরা ‘ওয়াশমা বাট’ নামটি রেখে দিয়েছেন। আবার স্থানীয়দের কাছে জায়গাটি এখন ‘ধুরন্ধর ক্যাফে’ নামেই পরিচিত। অর্থাৎ, সিনেমার জন্য তৈরি করা একটি কাল্পনিক পরিচয়ই বাস্তবে দোকানটির নতুন পরিচয়ের অংশ হয়ে গিয়েছে।

‘ধুরন্ধর’-এর প্রভাব অবশ্য শুধু এই ক্যাফেতেই আটকে নেই। ছবির ‘গেহরা হুয়া’ গানে রণবীর সিং এবং সারা অর্জুনকে দেখা গিয়েছিল লাদাখের বিখ্যাত স্যাংগাম পয়েন্টে। সিন্ধু ও জানস্কার নদীর মিলনস্থলের সেই মনোরম এলাকাতেও ছবির দৃশ্যের পুনর্নির্মাণ করতে ছুটছেন পর্যটকেরা। কেউ কেউ ছবি তুলছেন। তো কেউ আবার সিনেমার দৃশ্যের মতো মুহূর্ত তৈরি করছেন। ফলে পর্দার গল্প, সংলাপ আর গানের পাশাপাশি ‘ধুরন্ধর’ এখন লাদাখের পর্যটন মানচিত্রেও নিজের ছাপ ফেলছে। সিনেমার পর্দায় দেখা জায়গাগুলিই যেন দর্শকদের কাছে বাস্তবের নতুন গন্তব্য হয়ে উঠছে।

40 Views 0 Likes 0 Comments

Related News

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারে রক্তাক্ত রণবীর, নজরে বানসালির নতুন পিরিয়ড ড্রামা
বিনোদন

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টারে রক্তাক্ত রণবীর, নজরে বানসালির নতুন পিরিয়ড ড...

নিউজ ডেস্ক: সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের কৌতূহল ইতিমধ্যেই তুঙ্গে। ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্...

২৪ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
যৌন নির্যাতনের মামলায় হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজককে ১৫ বছরের কারাদণ্ড
বিনোদন

যৌন নির্যাতনের মামলায় হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজককে ১৫ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে যৌন নির্যাতনের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার রায় দেওয়ার সময় বিচারক কার্টিস ফারবার সাবেক এই হলিউড মোগুলের তীব্র সমালোচনা করেন। সাবেক প্রোডাকশন...

২৪ সেপ্টে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
কান গ্রাঁন্ড প্রিক্স জয়ী পায়েল কাপাডিয়া পেলেন ২০২৬-এর ‘চ্যানেল নেক্সট প্রাইজ’
বিনোদন

কান গ্রাঁন্ড প্রিক্স জয়ী পায়েল কাপাডিয়া পেলেন ২০২৬-এর ‘চ্যানেল নেক্সট প্রাইজ’

নিউজ ডেস্ক: কান গ্রান্ড প্রিক্স (Cannes Grand Prix) বিজয়ী পায়েল কাপাডিয়া ২০২৬ সালের 'শানেল নেক্সট প্রাইজ' (CHANEL Next Prize) প্রাপকদের অন্যতম। ২০২৬ সালের বিজয়ীদের মধ্যে রয়েছে ১০টি দেশের ১০ জন শিল্পী, যাঁরা চলচ্চিত্...

২৪ সেপ্টে ২০২৬, ১২:০৭ পিএম · 2 মিনিট
মাঝরাতে রাজবীরকে সৃজলাকে নিয়ে কী বললেন নন্দিনী? উত্তাল বিগ বস বাংলা
বিনোদন

মাঝরাতে রাজবীরকে সৃজলাকে নিয়ে কী বললেন নন্দিনী? উত্তাল বিগ বস বাংলা

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও মতবিরোধ, আবার কখনও এক প্রতিযোগীকে নিয়ে অন্য প্রতিযোগীর মন্তব্য, সব মিলিয়ে জমে উঠেছে রিয়েলিটি শোর ঘর। এবার আলোচনার কেন্দ্রে নন্দিনী দত...

২৪ সেপ্টে ২০২৬, ১০:৪৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.