JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০৪:১৩ পিএম
Breaking
Swasthya Bhawan: মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে বড় উদ্যোগ! স্বাস্থ্য ভবনের যুগ্ম উপদেষ্টা হলেন... DA News: বকেয়া নিয়ে নতুন বিতর্ক, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষোভে বাড়ছে আন্দোলনের জল্পনা! Bihar IPS Officer: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে স্ত্রীর বিক্ষোভ! দাম্পত্য কলহের জেরে পদ খোয়া... Mahabharata Course: শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, মহাভারত পড়েই মিলবে এমএ ডিগ্রি KIFF 2026: বাম আমল থেকে বিজেপি সরকার, তিন জমানায় বদলেছে KIFF-এর লোগো Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে! মদ্যপ অবস্থায় বাইকে তিন শিক্ষক! নিউটাউনে গাড়িতে ধাক্কা, পুলিশকেও মারধরের অভিযোগে গ্রেফতার Swasthya Bhawan: মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে বড় উদ্যোগ! স্বাস্থ্য ভবনের যুগ্ম উপদেষ্টা হলেন... DA News: বকেয়া নিয়ে নতুন বিতর্ক, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষোভে বাড়ছে আন্দোলনের জল্পনা! Bihar IPS Officer: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে স্ত্রীর বিক্ষোভ! দাম্পত্য কলহের জেরে পদ খোয়া... Mahabharata Course: শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, মহাভারত পড়েই মিলবে এমএ ডিগ্রি KIFF 2026: বাম আমল থেকে বিজেপি সরকার, তিন জমানায় বদলেছে KIFF-এর লোগো Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে! মদ্যপ অবস্থায় বাইকে তিন শিক্ষক! নিউটাউনে গাড়িতে ধাক্কা, পুলিশকেও মারধরের অভিযোগে গ্রেফতার

রাস্তার বেহাল দশা নিয়ে আন্দোলনেই ‘উপকার’ দেখছেন চন্দ্রশেখর

রাস্তার বেহাল দশা নিয়ে আন্দোলনেই ‘উপকার’ দেখছেন চন্দ্রশেখর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দুর্গাপুরের রাস্তার বেহাল দশা নিয়ে সিপিএমের আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। আর সেই আন্দোলনের জন্যই সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সিপিএমের আন্দোলনের জেরে দুর্গাপুরের বিভিন্ন এলাকার রাস্তার সমস্যাগুলি প্রশাসনের নজরে আসছে এবং সেই অনুযায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে।

দুর্গাপুরের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ বলে অভিযোগ করে আসছে সিপিএম। কোথাও বড় বড় গর্তে জল জমে রয়েছে, কোথাও রাস্তা কাদায় পরিণত হয়েছে। এই সমস্যাগুলিকে সামনে আনতে সম্প্রতি অভিনব প্রতিবাদ কর্মসূচি নেয় বাম দলটি। কোনও এলাকায় রাস্তার গর্তে জমে থাকা জলে মাছের চারা ছেড়ে প্রতীকী প্রতিবাদ করা হয়েছে। আবার কোথাও জল-কাদায় ধানের চারা রোপণ করে রাস্তার দুরবস্থা তুলে ধরা হয়েছে।

এই আন্দোলনের প্রসঙ্গেই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএমের কর্মসূচির মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন এলাকার রাস্তার সমস্যাগুলি তাঁদের নজরে আসছে। এরপর জেলাশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রীকে বিষয়গুলি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেওয়া যাচ্ছে। সেই কারণেই তিনি সিপিএমের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বলে দাবি তাঁর।

তবে বিজেপি বিধায়কের এই মন্তব্যের মধ্যে রাজনৈতিক কটাক্ষও রয়েছে। সিপিএমের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যে সিপিএমের আর ফিরে আসার সম্ভাবনা নেই। চন্দ্রশেখর বলেন, “ডায়নোসর আবার ফিরে আসতে পারে। সিপিআইএম আর নতুন করে বাংলায় ফিরে আসবে না।”

অন্যদিকে, দুর্গাপুরের নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলে আসছে সিপিএম। বিশেষ করে রাস্তার বেহাল পরিস্থিতি, জল জমা এবং রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে সরব হয়েছে তারা। বামেদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাদের।

সিপিএমের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, বর্তমান প্রশাসনও নাগরিক সমস্যাগুলির যথাযথ সমাধান করতে পারেনি। সেই কারণেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে প্রতীকী ও অভিনব আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে।

বিজেপি বিধায়কের বক্তব্যে একদিকে যেমন সিপিএমের আন্দোলনের ফলে প্রশাসনের নজরে রাস্তার সমস্যা আসার কথা উঠে এসেছে, অন্যদিকে তেমনই বামেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করা হয়েছে। ফলে দুর্গাপুরে রাস্তার সমস্যা ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন রাজনৈতিক তরজারও বিষয় হয়ে উঠেছে।

89 Views 0 Likes 0 Comments

Related News

Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে
রাজ্য

Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে

নিউজ ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে বাবা-মায়ের এমন পরিণতি দেখতে হবে, তা কল্পনাও করতে পারেনি ১৮ বছরের মেয়েটি। বাড়ির বারান্দায় ঝুলছে বাবার নিথর দেহ। মাকে ডাকতে ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ল আরও ভয়াবহ দৃশ্য। বিছানায় পড়ে রয়েছেন ম...

০৫ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে!
রাজ্য

Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে!

নিউজ ডেস্ক: সংসদে এখনও রাজনৈতিক স্বীকৃতি নিয়ে টানাপোড়েন চলছে। কিন্তু বাংলার পঞ্চায়েত রাজনীতিতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে NCPI। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দল ছেড়ে NCPI-তে যোগ দিলেন তৃণম...

০৫ নভে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
North 24 Parganas: গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! মেয়েকে হারিয়ে মায়ের একটাই আবেদন
রাজ্য

North 24 Parganas: গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! মেয়...

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় নিহত কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার সরকারি আর্থিক সাহায্য। বুধবার পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কেন্দ্রীয় প্রত...

০৫ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে ৬ বছর পর গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা
রাজ্য

জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে ৬ বছর পর গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা

নিউজ ডেস্ক: ২০২০ সালের ১০ ডিসেম্বর জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ। ছয় বছর পর গ্রেফতার গ্রেফতার হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা ইমরান হাসান। বুধবার গভীর ...

০৫ নভে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.