JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০৪:০৮ পিএম
Breaking
Mahabharata Course: শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, মহাভারত পড়েই মিলবে এমএ ডিগ্রি KIFF 2026: বাম আমল থেকে বিজেপি সরকার, তিন জমানায় বদলেছে KIFF-এর লোগো Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে! মদ্যপ অবস্থায় বাইকে তিন শিক্ষক! নিউটাউনে গাড়িতে ধাক্কা, পুলিশকেও মারধরের অভিযোগে গ্রেফতার Ritabrata Banerjee: ঋতব্রতর দিল্লির বাড়ির সামনে ৬ ট্রাক নথি, চালকদের এক কথাতেই তুঙ্গে জল্... North 24 Parganas: গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! মেয়েকে হারি... Bengal vs Maharashtra: ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল বাংলা! শামির চার উইকেটও... Mahabharata Course: শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, মহাভারত পড়েই মিলবে এমএ ডিগ্রি KIFF 2026: বাম আমল থেকে বিজেপি সরকার, তিন জমানায় বদলেছে KIFF-এর লোগো Basirhat: সকালে ঘুম ভেঙে ভয়াবহ দৃশ্য দেখল ১৮ বছরের মেয়ে Basirhat: সংসদে স্বীকৃতি অধরা, বাংলার পঞ্চায়েতে একের পর এক ধাক্কা তৃণমূলে! মদ্যপ অবস্থায় বাইকে তিন শিক্ষক! নিউটাউনে গাড়িতে ধাক্কা, পুলিশকেও মারধরের অভিযোগে গ্রেফতার Ritabrata Banerjee: ঋতব্রতর দিল্লির বাড়ির সামনে ৬ ট্রাক নথি, চালকদের এক কথাতেই তুঙ্গে জল্... North 24 Parganas: গাইঘাটায় ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ! মেয়েকে হারি... Bengal vs Maharashtra: ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল বাংলা! শামির চার উইকেটও...

KIFF 2026: বাম আমল থেকে বিজেপি সরকার, তিন জমানায় বদলেছে KIFF-এর লোগো

KIFF 2026: বাম আমল থেকে বিজেপি সরকার, তিন জমানায় বদলেছে KIFF-এর লোগো
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রাজনৈতিক পালাবদলের সঙ্গে বদলেছে সরকারের রং, বদলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) লোগোও। বাম আমল থেকে তৃণমূল, এবার বিজেপি সরকারের জমানা—তিন সময়েই নতুন রূপ পেয়েছে শহরের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবের পরিচিতি। আর এই লোগো বদলের ইতিহাসে বারবার উঠে এসেছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের নাম। তবে তৃণমূল সরকারের আমলে যে লোগোটি তৈরি হয়েছিল, তার নেপথ্যে কে ছিলেন, তা আজও অনেকের অজানা।

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী ডিসেম্বরেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন সংস্করণ। তার আগে উৎসবের নতুন লোগো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। এবারের লোগোর নকশা তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। তবে এই প্রথম নয়, এর আগেও উৎসবের লোগো তৈরির দায়িত্ব সামলেছেন তিনি।

১৯৯৫: বাম আমলে প্রথম লোগো

১৯৯৫ সালে ‘ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল’ (CFF) নামে যাত্রা শুরু হয়েছিল এই চলচ্চিত্র উৎসবের। সেই সময় প্রথম লোগোটি তৈরি করেছিলেন সন্দীপ রায়। সিনেমার ফিল্ম স্ট্রিপ বা স্প্রোকেটের আদলে তৈরি সেই নকশায় ফুটে উঠেছিল চলচ্চিত্রের নিজস্ব পরিচিতি। পরবর্তীতে শহরের নাম ক্যালকাটা থেকে কলকাতা হওয়ায় উৎসবের নামও বদলে হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

২০১৫: তৃণমূল আমলে নতুন চমক

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ২০১৫ সালে উৎসবের লোগোতে বড় পরিবর্তন আসে। এবার আর সন্দীপ রায় নন, সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল নতুন নকশা। সাদা পটভূমিতে কালো ও নীল রঙের ব্যবহার, ‘K’ অক্ষরের উপরে সিনেমার ক্যামেরা এবং ‘F’ অক্ষরের উপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরির অবয়ব ছিল এই লোগোর বিশেষ আকর্ষণ। তবে প্রতিযোগিতায় নির্বাচিত এই নকশার স্রষ্টার পরিচয় প্রকাশ্যে আসেনি। প্রায় এক দশক ধরে এই লোগোই ছিল উৎসবের পরিচিত মুখ।

২০২৬: বিজেপি আমলে ফের সন্দীপ রায়

এবার ২০২৬ সালে ফের লোগো বদলের সিদ্ধান্ত। নতুন নকশার দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপ রায়কেই। এবারের লোগোয় কালো রঙের পাশাপাশি গেরুয়া ও লাল রঙের ব্যবহার নজর কেড়েছে।

নতুন লোগো প্রসঙ্গে সন্দীপ রায় জানিয়েছেন, পুরনো লোগোটিও তাঁর পছন্দের ছিল। কিন্তু উৎসবের নাম পরিবর্তনের পর পুরনো নকশায় কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। বর্তমানে চলচ্চিত্রের জগৎ অনেকটাই ডিজিটাল নির্ভর। সেই আধুনিক বাস্তবতার কথা মাথায় রেখেই নতুন লোগো তৈরি করা হয়েছে। তাঁর মতে, গেরুয়া ও লাল রং সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

সব মিলিয়ে, তিন সরকারের আমলে তিন রকমের লোগো। কিন্তু এই দীর্ঘ যাত্রায় সন্দীপ রায়ের সৃজনশীল ছাপ রয়ে গেল দু'টি গুরুত্বপূর্ণ অধ্যায়ে।

1 Views 0 Likes 0 Comments

Related News

মদ্যপ অবস্থায় বাইকে তিন শিক্ষক! নিউটাউনে গাড়িতে ধাক্কা, পুলিশকেও মারধরের অভিযোগে গ্রেফতার
মহানগর

মদ্যপ অবস্থায় বাইকে তিন শিক্ষক! নিউটাউনে গাড়িতে ধাক্কা, পুলিশকেও মারধরের অভিযোগে...

নিউজ ডেস্ক: রাতের নিউটাউনে চাঞ্চল্যকর ঘটনা! মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা। তার পরেই শুরু বচসা, হাতাহাতি। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে আসা কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের সঙ্গেও অভব্য আচরণ করেন তিন যু...

০৫ নভে ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
Ritabrata Banerjee: ঋতব্রতর দিল্লির বাড়ির সামনে ৬ ট্রাক নথি, চালকদের এক কথাতেই তুঙ্গে জল্পনা!
মহানগর

Ritabrata Banerjee: ঋতব্রতর দিল্লির বাড়ির সামনে ৬ ট্রাক নথি, চালকদের এক কথাতেই তু...

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় কার, তা নিয়ে রাজনৈতিক লড়াই এখন চরমে। একদিকে নির্বাচন কমিশনে দলের প্রকৃত পরিচয় ও প্রতীক নিয়ে টানাপড়েন, অন্যদিকে বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দু...

০৫ নভে ২০২৬, ০৩:৫০ পিএম · 2 মিনিট
Dilip Ghosh: তৃণমূলের কার্যালয় থেকে কোটি টাকা উদ্ধার, কী বললেন দিলীপ ঘোষ?
মহানগর

Dilip Ghosh: তৃণমূলের কার্যালয় থেকে কোটি টাকা উদ্ধার, কী বললেন দিলীপ ঘোষ?

নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবারের তৃণমূলের দলীয় কার্যালয় উদ্ধার বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ হেফাজতে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে বড়সড় সাফল্য পেয়েছে ডায়মন্ডহারবার পুলিশ। মঙ্গলব...

০৫ নভে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট
পাস দুর্নীতি মামলায় দ্বিতীয় গ্রেফতার, পুলিশের জালে ইন্দ্রনীল-ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি
মহানগর

পাস দুর্নীতি মামলায় দ্বিতীয় গ্রেফতার, পুলিশের জালে ইন্দ্রনীল-ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি

নিউজ ডেস্ক: এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সহযোগী ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। বুধবার সন্ধ্যায় টেরিটি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইন্দ্রনীলের পাস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন ধ্রুবজ...

০৫ নভে ২০২৬, ০২:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.