নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবারের তৃণমূলের দলীয় কার্যালয় উদ্ধার বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ হেফাজতে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে বড়সড় সাফল্য পেয়েছে ডায়মন্ডহারবার পুলিশ। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিসে অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে মোট ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া পার্টি অফিসটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে জানা গিয়েছে। এবার এই ঘটনায় মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,'এত টাকা লুঠ করা হয়েছে। তাতে বহু লোক জড়িত। লুঠ করা টাকা বড় বড় নেতার আত্মসাৎ করেছেন এবং বাইরে পাঠিয়েছেন। যেখানে সেখানে টাকা রেখেছে। কলেজে লাইব্রেরী রুপেও টাকা উদ্ধার হয়েছে। বান্ডিল বান্ডিল টাকা পচে যাচ্ছে। এত অবৈধ টাকা লুঠ হয়েছে যে রাখার জায়গা নেই। সরানোও যায়নি। এখন সেই টাকা বেরোচ্ছে। গ্রেফতারও হচ্ছে।
পরিকল্পিতভাবে টাকা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে অভিষেক লেখেন, 'ছ’মাস আগে বিজেপির দুষ্কৃতীদের হামলায় যে সম্পত্তি ভাঙচুর হয়েছিল, পরবর্তীতে পুলিশি তদন্তে সেখান থেকেই টাকা উদ্ধার হয়েছে। পরিকল্পিত ভাবে এত টাকা রাখা হয়েছে। তাঁর কথায়, এই ধরনের কাজ ন্যায়বিচারকে বাধা দেওয়া, তদন্তকে প্রভাবিত করা এবং আইন-প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার নির্লজ্জ চেষ্টা।
অন্যদিকে, সরিষার তৃণমূল কার্যালয় থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনায় আগের সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাঁর দাবি,'উদ্ধার হওয়া ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা তৃণমূল নেতাদের কাছে কিছুই নয়। এই বিপুল পরিমাণ অর্থ তাঁদের কাছে নস্যির সমান বলেও কটাক্ষ করেছেন তিনি।'




