JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৮ পিএম
Breaking
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

দুই বিজেপি নেতার ‘বাকযুদ্ধ’, রনং দেহি চেহারা নিলেন ডিউটি অফিসার

দুই বিজেপি নেতার ‘বাকযুদ্ধ’, রনং দেহি চেহারা নিলেন ডিউটি অফিসার
দুই বিজেপি নেতার বচসা ছবি: AI generated

বর্ধমান, নিউজ ডেস্ক: দুই নেতার মধ্যে বচসা। রীতিমতো সেই বচসা পৌঁছে যায় প্রায় হাতাহাতিতে। আর সেই পরিস্থিতি সামলাতে গিয়ে রনং দেহি মূর্তি ধারণ করতে হল স্বয়ং থানার ডিউটি অফিসারকে। ‌ শুনতে কিছুটা অবাক লাগলেও বাস্তবে এমনই এক ঘটনার সাক্ষী থাকলো বর্ধমান জেলা। 

বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বর্ধমানের বেড়মোড় এলাকা। আর সেই উত্তেজনার আঁচ গিয়ে পড়ল থানা চত্বরেও। পার্টি অফিসে হামলার অভিযোগ নিয়ে থানায় হাজির দুই পক্ষ। কিন্তু সেখানে অভিযোগ জানাতে গিয়ে ফের বচসায় জড়িয়ে পড়লেন দুই বিজেপি নেতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেষ পর্যন্ত থানার ডিউটি অফিসারকে কড়া ধমক দিয়ে তাঁদের থামাতে হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ অফিসারদের।

শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে বর্ধমানের বেড়মোড় এলাকাতে। এইদিন গভীর রাতে বর্ধমান চার নম্বর মণ্ডলের বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। মণ্ডল সভাপতি অমিতেন্দু চন্দ্র ওরফে রাজুর অভিযোগ, দলেরই মণ্ডল সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীর লোকজন আচমকাই পার্টি অফিসে হামলা চালায়। অভিযোগ, হামলার সময় ব্যাপক ইট-পাটকেল ছোড়া হয়। পার্টি অফিসের বাইরে থাকা বাইকেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি তাঁর। পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেই সময়। ‌এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দুই পক্ষকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু সেখানেও থামেনি বাকযুদ্ধ। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই থানার চত্বরে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মণ্ডল সভাপতি এবং মণ্ডল সাধারণ সম্পাদকের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কড়া অবস্থান নেন থানার ডিউটি অফিসার। 

দুই নেতাকে উদ্দেশ্য করে থানার ডিউটি অফিসার স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের মধ্যে কোনও সমস্যা থাকলে থানায় অভিযোগ করতে পারেন, পুলিশ তা শুনবে। কিন্তু থানার ভিতরে নিজেদের মধ্যে ঝামেলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা হলে কমপ্লেন করবেন, আমরা শুনব। কিন্তু থানার মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। থানার মধ্যে আপনারা এগুলো কি করছেন? এসব কোনওভাবেই মেনে নেওয়া যাবে না”

দুই নেতা একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। দুই বিজেপি নেতার মধ্যে বিবাদের কারণ সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ফলে পার্টি অফিসের বাইরে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনা এখন বর্ধমান পুলিশের তদন্তের আওতায়।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ‌বিরোধী দুই দলের মধ্যে নয় নিজেদের দলের নেতাদের মধ্যেই এই বাকবিতণ্ডা। যা বর্ধমানের জেলা রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপনrrr
65 Views 0 Likes 0 Comments

Related News

'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা
রাজ্য

'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা

নিউজ ডেস্ক: তৃণমূলের প্রতীক ফ্রিজ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। আজ, শনিবার হাইকোর্টের অনুমতি নিয়ে শ্রীরামপুর কোর্টের মাঠে জনসভা করেন তিনি। সেই সভার আগেই শুরু হয় উত্তেজনা। শ্রীরামপুরে সভাস্থলের কাছেই জমায়েত, ...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৭ পিএম · 1 মিনিট
এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক
রাজ্য

এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক

বারবার এই এলাকায় ধসের কারণে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এখন প্রশ্ন একটাই কবে এলাকার মানুষ সুরক্ষিত ভাবে বসবাস করতে পারবে সেই দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫১ পিএম · 4 মিনিট
কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’
রাজ্য

কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’

নিউজ ডেস্ক: উত্তরপাড়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে শনিবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শ্রীরামপুরে নিজের সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে ডিম, রড এবং পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনার পরই সরব ...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৪৪ পিএম · 2 মিনিট
মমতার সভায় যেতে বাধা! কুণাল ঘোষের গাড়িতে ছোড়া হল পাথর-ইঁট
রাজ্য

মমতার সভায় যেতে বাধা! কুণাল ঘোষের গাড়িতে ছোড়া হল পাথর-ইঁট

উত্তরবঙ্গ, নিউজ ডেস্ক: কুণাল ঘোষ-এর গাড়িতে হামলার অভিযোগ। শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার আগে উত্তরপাড়ায় ঘটনাটি ঘটেছে। রাস্তা আটকে রীতিমত চলে তান্ডবলীলা। ভাঙচুর করা হয় গাড়ির কাচ। ঘটনায় জখম হয়েছে বেশ...

২৬ সেপ্টে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.