JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৪:৩৪ এএম
Breaking
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক

ছেলেদের ডুরান্ড জয়ের দিনেই চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে লাল-হলুদ মেয়েরা

ছেলেদের ডুরান্ড জয়ের দিনেই চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে লাল-হলুদ মেয়েরা

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ২২ বছরের খরা কাটিয়ে রবিবার ১৭ তম ডুরান্ড কাপ জিতেছে ইস্টবেঙ্গল। একই দিনে আরও একটি পালক যুক্ত হল লাল-হলুদ মুকুটে। ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে পুরুষ দল যখন ট্রফি তুলছে, ঠিক তখনই এশিয়ার মঞ্চে নিজেদের দাপটের প্রমাণ দিলেন ইস্টবেঙ্গলের মেয়েরাও। মালয়েশিয়ার সাবাহ এফসিকে ২-০ গোলে হারিয়ে পরপর দ্বিতীয় বার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিল তারা। একই দিনে পুরুষ এবং মহিলা দলের জোড়া সাফল্য যেন লাল-হলুদ সমর্থকদের উৎসবকে দ্বিগুণ করে দিল।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। কিন্তু বিরতির পর বদলে যায় ছবিটা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে সেই চাপের সুফল মেলে হাতেনাতে। চলতি মরশুমেই ইস্টবেঙ্গলে যোগ দেওয়া ঘানার অ্যাটাকিং মিডফিল্ডার অলিভিয়া আনোকে গোল করে এগিয়ে দেন মশাল গার্লসকে। বাছাই পর্বে তাঁর গোলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আগের ম্যাচেও রোভার্স এফসির বিরুদ্ধে একাই দু’টি গোল করেছিলেন অলিভিয়া।

এর পরেও অবশ্য সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালিয়েছে সাবাহ। বাছাই পর্বে মালয়েশিয়ার দলটিও দুরন্ত ছন্দে ছিল। রোভার্সকে ১৩ গোলে হারানোর পরে রাজশাহী স্টারসকে ২-১ গোলে হারিয়ে ইস্টবেঙ্গলের সামনে অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছিল তারা। কিন্তু শেষ হাসি হাসল লাল-হলুদই। ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেন সৌম্যা গুগুলথ। তার আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে রাজশাহী স্টারসকে ৪-০ এবং রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। অর্থাৎ তিন ম্যাচে তিন জয়, গোলের ব্যবধানও নজরকাড়া।

গত মরশুমেও এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছিল ইস্টবেঙ্গল। গ্রুপে ইরানের বাম খাতুনকে হারালেও চিনের উহান জিয়াগদা এবং উজবেকিস্তানের নাসাফের কাছে হারতে হয়েছিল। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-হলুদ মেয়েরা। এ বার সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই আরও বড় স্বপ্ন দেখছে তারা। ছেলেদের ডুরান্ড জয়ের দিনে মেয়েদের এশিয়ার মূল মঞ্চে ওঠা সেই স্বপ্নের শুরুটাকে আরও উজ্জ্বল করে দিল। সব মিলিয়ে রবিবারের রাতটা ইস্টবেঙ্গলের ইতিহাসে লেখা হয়ে থাকল সোনার অক্ষরেই। 

 

 

18 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট
Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ময়দান

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল...

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্র...

০৮ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.