JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:০৯ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

ভেঙে গেল ছেলেদের রেকর্ড, এশিয়া কাঁপিয়ে ১২ গোল লাল-হলুদ মেয়েদের

ভেঙে গেল ছেলেদের রেকর্ড, এশিয়া কাঁপিয়ে ১২ গোল লাল-হলুদ মেয়েদের

কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: এশিয়ার মঞ্চে লাল-হলুদ মেয়েদের দাপট যেন থামছেই না। বৃহস্পতিবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মরশুমের প্রাথমিক পর্বে রোভার্স এফসি-কে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস লিখল লাল-হলুদ। এই জয়ের ফলে শুধু টানা দ্বিতীয় ম্যাচে জয়ই এল না। ভারতীয় কোনও ক্লাব হিসেবে এশীয় প্রতিযোগিতায় সবচেয়ে বড় জয়ের নজিরও গড়ল ইস্টবেঙ্গলের মহিলা দল। এত দিন এই রেকর্ড ছিল পুরুষ দলের দখলে। ১৯৮৫-৮৬ সালূর এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৯-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার সেই রেকর্ড ভেঙে দিলেন ‘মশাল গার্লস’রা।

শুরু থেকেই গুয়ামের রোভার্সের উপর ঝড় তোলে ইস্টবেঙ্গল। ম্যাচের মাত্র ছয় মিনিটেই প্রিয়াংকা দেবী নাওরেমের শটে এগিয়ে যায় লাল-হলুদ। তাঁর শট পোস্টে লেগে জালে জড়ায়। ১৫ মিনিটে অঞ্জু চানু কায়েনপাইবামের শট রোভার্স গোলরক্ষক জে আলমন্টের হাত ফসকে বেরিয়ে গেলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গোল করেন অস্তম ওরাঁও। সাত মিনিট পরেই আবার প্রিয়াংকার গোল। বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করেন তিনি। বিরতির আগেই ম্যাচ কার্যত হাতের মুঠোয় চলে আসে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে সুলাঞ্জনা রাউলের ক্রস ডিফ্লেক্ট হয়ে অলিভিয়া আনোকয়ের সামনে পড়লে সহজেই গোল করেন তিনি। এক মিনিট পরেই সৌম্যার নিখুঁত ক্রস থেকে হেডে ব্যবধান বাড়ান ঘানার অ্যাবিগেল আন্তউই। ৫১ মিনিটে শিল্কি দেবী হেমামের শট ফিরিয়ে দেন রোভার্স গোলরক্ষক, কিন্তু ফিরতি বলে গোল করেন সুলাঞ্জনা। ৫ মিনিট পর শিল্কি নিজেই বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জালে বল পাঠান। ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন অলিভিয়া। ৬৪ মিনিটে অ্যাবেনা ওপোকু, ৭০ মিনিটে আবার অ্যাবেনা এবং ৭৩ মিনিটে অঞ্জু গোল করে স্কোরলাইন নিয়ে যান ১১-০-তে। অতিরিক্ত সময়ে সৌম্যার গোলে ১২-০ হয় ম্যাচ।

এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওঠা এখন অনেকটাই নিশ্চিত। রবিবার মালয়েশিয়ার সাবাহ এফএ-র বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। অর্থাৎ দু’ম্যাচে ১৬ গোল করে একটিও গোল হজম করেনি তারা। এ বার সাবাহকে হারাতে পারলেই গ্রুপ পর্ব নিশ্চিত হবে। যদিও ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে ইতিমধ্যেই নিজেদের নাম সোনার অক্ষরে লিখে ফেলেছেন ইস্টবেঙ্গলের মেয়েরা। পুরুষদের ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙে ১২ গোলের এই জয় তাই শুধু একটি ম্যাচের ফল নয়, ভারতীয় মহিলা ক্লাব ফুটবলের এক নতুন মাইলফলক।

 

 

36 Views 0 Likes 0 Comments

Related News

IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান
ময়দান

IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান

ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রীতি ম্যাচের রেশ কাটতে না কাটতেই ফের সবুজ-মেরুনের নাটকীয় রাত। বিশালের দস্তানার দাপটে আইএফএ শিল্ডের ফাইনালে তারা।

০৪ অক্টো ২০২৬, ০৮:০৯ পিএম · 2 মিনিট
Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের
ময়দান

Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের

ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল এস্টেভা, পেদ্রো, জোড়া গোল স্যামুয়েলের। ম্যাচে দাপট মনবীর, রায়ান উইলিয়ামসের।

০৩ অক্টো ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের
ময়দান

India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতে...

এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারতীয় হকি। মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে পুরুষদের হকিতে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত।

০৩ অক্টো ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন
ময়দান

Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন

পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতের আমন শেহরাওয়াত।

০৩ অক্টো ২০২৬, ০৪:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.