JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৩ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

ভিমরুলের চাকে ঢিল, মাশুল গুনতে হলো প্রাণ দিয়ে!

ভিমরুলের চাকে ঢিল, মাশুল গুনতে হলো প্রাণ দিয়ে!

শিশুদের এক মুহূর্তের দুষ্টুমি টেনে আনলক ভয়ানক বিপদ। প্রাণ গেল এক প্রৌঢ়ের। ঘটনা কি ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ির ময়নাগুড়ির জোড়াপাকরি এলাকার।‌ জানা গিয়েছে, সোমবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৫০ বছরের ভুগেল দাস। ঠিক সেই সময় স্থানীয় একটি স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে কয়েকজন পড়ুয়া রাস্তার ধারে গাছে থাকা ভিমরুলের চাকে খেলার ছলে ঢিল ছোড়ে। আর তাতেই বাধে বিপত্তি। ‌

ভিমরুলের চাক থেকে মুহূর্তেই বেরিয়ে আসে অসংখ্য ভীমরুল। ‌ আতঙ্কে সবাই এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। কিন্তু বয়সের কারণে দ্রুত সেই এলাকা ছাড়তে পারেনি ভুগেল দাস। একের পর এক ভিমরুলের কামড়ে গুরুতর জখম হন তিনি। ‌ কান ও শরীরের বিভিন্ন অংশ থেকে শুরু হয় রক্তক্ষরণ। ‌ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

কিন্তু হাসপাতালে গেলেও শেষ রক্ষা হয়নি। ‌ প্রাণ হারান ওই পৌঢ়।‌ যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় হাসপাতালে চিকিৎসার গাফিলতি হয়েছে অনেকখানি। সেই কারণেই প্রাণহানির ঘটনা ঘটেছে। ‌ পরিবারের অভিযোগ, ভূগোল বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও ঠিকঠাক ভাবে তার চিকিৎসা হয়নি। হাসপাতালের গাফিলতি হয়েছে বেশিরভাগ সময়তেই। তাই শুধুমাত্র বাচ্চাদের দুষ্টুমির জন্যই এই মর্মান্তিক পরিণতি হয়েছে তা নয় একইভাবে হাসপাতালও দায়ী বলে অভিযোগ করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। যদিও হাসপাতালে পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ‌

শিশুদের কয়েক মুহূর্তের দুষ্টুমি ও আনন্দের কারণে মুহূর্তেই নিভে গেল একটি প্রাণ। ‌ ডেকে আনলো পরিবারে বিপর্যয়। এই ঘটনা আবারো প্রমাণ করে দিল সামান্য সতর্কতার অভাবে জীবন নিয়ে টানাটানি হতে পারে।

23 Views 0 Likes 0 Comments

Related News

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট
অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.