JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৭ পিএম
Breaking
InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা... InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা...

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-শাশুড়ির শাস্তির দাবিতে পথে নামলেন স্থানীয়রা

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-শাশুড়ির শাস্তির দাবিতে পথে নামলেন স্থানীয়রা

বরানগর , রেশমি ব্যানার্জি: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রবিবার সকাল থেকে উত্তপ্ত বরানগরের অশোকগড়। মৃতার নাম রিয়া পাল। বাড়ি থেকে ৩২ বছরের রিয়া পালের ঝুলন্ত দেহ উদ্ধারের পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। মৃতার শ্বশুরবাড়ির লোকজনের উপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনার তদন্তে মৃতার স্বামী মানস দাস ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই দুজনের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে বিজেপির স্থানীয় কর্মীরাও যোগ দেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয় বলে স্থানীয় সূত্রে দাবি। এরপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, অশোকগড় এলাকায় নিজের শ্বশুরবাড়িতে থাকতেন রিয়া পাল। রবিবার তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন এলাকার মানুষজন। মৃতার পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন তাঁরা।

এরপর পুলিশ মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষোভ আরও বাড়ে। বিক্ষোভকারীদের দাবি, ঘটনাটি নিছক আত্মহত্যা কি না ,তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আটক করা দুজনের শাস্তির দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে বিজেপির স্থানীয় নেতৃত্ব সহ সভাপতি ও অংশ নেন বলে জানা গিয়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছিলেন। সেই সময় আচমকাই পুলিশ লাঠিচার্জ শুরু করেন। পাল্টা পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, রিয়ার মৃত্যু আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপর এখন নির্ভর করছে মৃত্যুর আসল কারণের হদিস।

ঘটনাকে কেন্দ্র করে অশোকগড়ে এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একইসঙ্গে মৃতার পরিবারের অভিযোগ ও বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

87 Views 0 Likes 0 Comments

Related News

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ
রাজ্য

Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল...

ঘটনার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণীব্রত গোস্বামীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, টেন্ডার দুর্নীতি, তহবিল তছরূপ, এবং অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ উঠেছিল। গত ৫ জুন গভর্নিং বডি ও অধ্যাপকদের উদ্যোগে তাঁর অফিস ঘর এবং সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল

০৭ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস স্কুল ইন্সপেক্টরের
রাজ্য

MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতি...

দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রায় দেড় লক্ষ টাকা বকেয়া রয়েছে। তাঁদের কাছ থেকেই স্কুলে সবজি, মশলা-সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নেওয়া হত। কিন্তু দীর্ঘদিন টাকা না পাওয়ায় ব্যবসায়ীরা আর ধারে সামগ্রী দিতে রাজি হচ্ছেন না। ফলে রান্নার প্রয়োজনীয় উপকরণ না থাকায় বন্ধ রাখতে হয়েছে মিড-ডে মিল।

০৭ অক্টো ২০২৬, ০৬:৪২ পিএম · 2 মিনিট
Municipal Politics : ১১ কাউন্সিলরের দলবদল, তৃণমূলে বড় ভাঙন
রাজ্য

Municipal Politics : ১১ কাউন্সিলরের দলবদল, তৃণমূলে বড় ভাঙন

দলত্যাগের পর নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে দাবি করেছেন তাঁরা। একইসঙ্গে, ১১ জন কাউন্সিলরের এই সিদ্ধান্তকে ঘিরে জেলা রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

০৭ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.