JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:৫৩ পিএম
Breaking
Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ

Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ

Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে মিছিল করে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী-সহ বিরোধী দলের একাধিক সাংসদ। অশোকা রোডে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে আটক করে পুলিশ এবং তাঁকে চ্যাংদোলা করে বাসে তুলে নিয়ে যাওয়া হয়।

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী দলগুলি গত কয়েকদিন ধরেই দিল্লিতে বিক্ষোভ করছে। বুধবারও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচির পর নির্বাচন কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু আগে থেকেই অশোকা রোডে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। বিরোধী সাংসদরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রাহুল গান্ধী পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। নিজের দাবিতে অনড় থাকেন তিনি। এরপর পুলিশ তাঁকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকদের সরিয়ে রাহুলকে বাসে তোলার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত তাঁকে কার্যত চ্যাংদোলা করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি হয়।

অন্যদিকে, প্রিয়ঙ্কা গান্ধীকেও আটক করার চেষ্টা করা হয়। তিনি রাস্তায় বসে অবস্থান শুরু করেন। হাতে ছিল সংবিধানের কপি। তাঁকে ঘিরে রাখেন কংগ্রেসের মহিলা কর্মীরা। পুলিশ তাঁদের সরিয়ে প্রিয়ঙ্কাকে রাস্তা থেকে তোলার চেষ্টা করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে প্রিয়ঙ্কাকে বাসে তোলার সময় তাঁকে বাসের দরজা থেকে ঝুলতে দেখা যায়।

এর মধ্যেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর সামনে আসে। গতকালের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল-সহ একাধিক বিরোধী সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ বলে দাবি করা হয়েছে। সেই প্রসঙ্গেই পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন রাহুল।

রাহুল বলেন, তাঁর বিরুদ্ধে ৪৫টি এফআইআর রয়েছে। আরও এফআইআর হলে তাঁর আপত্তি নেই। বরং ১০০টি এফআইআর চান তিনি। তাঁর কথায়, প্রতিটি এফআইআর তাঁর কাছে একটি করে ‘মেডেল’। বিরোধীদের আন্দোলন থামাতে এভাবে পুলিশি পদক্ষেপ করে তাঁদের ভয় দেখানো যাবে না বলেও বার্তা দেন কংগ্রেস সাংসদ।

এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার চেষ্টা করেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। তাঁরা আকাশবাণী ভবনের ভিতরে ঢুকে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করেন বলে জানা যায়। পরে পুলিশ তাঁদের সেখান থেকে বের করে দেয়।

বিরোধীদের এই আন্দোলনে কংগ্রেসের পাশাপাশি একাধিক দলও রয়েছে। মঙ্গলবারের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, জয়া বচ্চন এবং এনসিপির সুপ্রিয়া সুলে-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা অংশ নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বিজেডিও প্রথমবার এই কর্মসূচিতে যোগ দেয় বলে জানা গিয়েছে। বুধবারের বিক্ষোভে আম আদমি পার্টির যোগদানও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন এখন দিল্লির রাজনীতিতে নতুন মাত্রা পেয়েছে। একদিকে বিরোধীদের অভিযোগ ও পদত্যাগের দাবি, অন্যদিকে পুলিশের বাধা এবং এফআইআর—দুইয়ের সংঘাতে রাজধানীর রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
42 Views 0 Likes 0 Comments

Related News

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ্ডের কবিতা
দেশ

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুলল...

সম্প্রতি রামগড়ের স্থানীয় স্টেডিয়ামে হোম গার্ড পদের জন্য শারীরিক সক্ষমতার ট্রায়াল চলছিল। নিয়ম অনুযায়ী মহিলাদের জন্য নির্ধারিত ১০ মিনিটে ১,৬০০ মিটার পথ অতিক্রম করতে হয়। সেখানে কোনো ধরনের পেশাদারি পোশাক ও প্রস্তুতি ছাড়া, সম্পূর্ণ খালি পায়ে নেমে নির্ধারিত সময়ের আগেই দৌড় শেষ করে উপস্থিত সবাইকে তাজ্জব করে দেন কবিতা।

০৭ অক্টো ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
Viralnews: উড়ন্ত শকুনের পিঠে সওয়ার বাঁদর! অবিশ্বাস্য ‘আকাশযাত্রা’র ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া
দেশ

Viralnews: উড়ন্ত শকুনের পিঠে সওয়ার বাঁদর! অবিশ্বাস্য ‘আকাশযাত্রা’র ভিডিও ঘিরে তো...

একটি গ্রামীণ এলাকার পাকা বাড়ির ছাদে বিশালাকার একটি শকুন নেমেছে। তার গায়ে কোনো দড়ি বা সুতোজাতীয় কিছু বাঁধা অবস্থায় মাটিতে ডানা ঝাপটাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তেই ছাদের পাঁচিলে বসে সুযোগ খুঁজছিল একটি চঞ্চল বাঁদর। শকুনটি যখনই ওড়ার জন্য জোর ডানা ঝাপটিয়ে মাটি ছাড়তে শুরু করে, তখনই চোখের পলকে ছাদের পাঁচিল থেকে এক অবিশ্বাস্য লাফ দেয় বাঁদরটি।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Viral: পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ৭ বার ছুরির কোপ! প্রাণ গেল ইন্ডিয়ান অয়েল আধিকারিকের
দেশ

Viral: পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ৭ বার ছুরির কোপ! প্রাণ গেল ইন্ডিয়ান অয়েল আধিকার...

হিঙ্গোলি: পেট্রোল পাম্প সিল করতে গিয়েছিলেন ইন্ডিয়ান অয়েলের আধিকারিক। কাজ শেষ করার আগেই তুমুল বচসা। তার পরেই ধারালো অস্ত্র নিয়ে হামলা। পর পর সাত বার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হল সংস্থার এক আধিকারিকের। মঙ্গলবার বিকেলে ...

০৭ অক্টো ২০২৬, ০৪:৪৪ পিএম · 2 মিনিট
Ramanujan Prize 2026: রামানুজন পুরস্কার ২০২৬ জিতলেন আইআইএসসির অধ্যাপক!
দেশ

Ramanujan Prize 2026: রামানুজন পুরস্কার ২০২৬ জিতলেন আইআইএসসির অধ্যাপক!

বেঙ্গালুরু: আন্তর্জাতিক গণিত গবেষণায় ফের বড় সাফল্য ভারতের। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ রামানুজন পুরস্কার পেলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক মহেশ কাকড়ে। বীজগাণিতিক সংখ্যা তত্ত্বে তাঁর গুরুত্বপূর্ণ অব...

০৭ অক্টো ২০২৬, ০৪:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.