JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৯:২৯ পিএম
Breaking
Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ... Indranil Sen: হাইকোর্টে ইন্দ্রনীল সেনকে ঘিরে বিচারপতির কড়া প্রশ্ন, পরের শুনানি শুক্রবার IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ... Indranil Sen: হাইকোর্টে ইন্দ্রনীল সেনকে ঘিরে বিচারপতির কড়া প্রশ্ন, পরের শুনানি শুক্রবার IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ্ডের কবিতা

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ্ডের কবিতা
খালি পায়ে ১৬০০ মিটার দৌড় ছবি: X handle

নিউজ ডেস্ক: ট্র্যাকের বাকি প্রতিযোগীদের পায়ে দামি রানিং শু, গায়ে আধুনিক ট্র্যাকস্যুট। তাঁদের মাঝেই হঠাৎ সবার নজর থমকে দাঁড়াল বছর তিরিশের এক মহিলার দিকে। পরনে সাধারণ একটি নীল শাড়ি, পায়ে নেই জুতো, এমনকি চটি জোড়াও একপাশে খুলে রাখা। প্রথম দেখায় দ্বিধা বা সঙ্কোচ লাগলেও, বাঁশির আওয়াজ পড়তেই বদলে গেল সব ছবি।

বাঁশি বাজতেই নিজের অস্তিত্ব আর দুই সন্তানের ভবিষ্যতের তাগিদে ট্র্যাকে একাই যেন ইতিহাস লিখলেন তিনি।

ঝাড়খণ্ডের রামগড় জেলার সোসো গ্রামের বাসিন্দা, বিধবা কবিতা কুমারী। হোম গার্ডের নিয়োগ প্রক্রিয়ায় ১,৬০০ মিটারের কঠিন দৌড় খালি পায়ে, শাড়ি পরেই শেষ করলেন মাত্র আট মিনিটে!

সম্প্রতি রামগড়ের স্থানীয় স্টেডিয়ামে হোম গার্ড পদের জন্য শারীরিক সক্ষমতার ট্রায়াল চলছিল। নিয়ম অনুযায়ী মহিলাদের জন্য নির্ধারিত ১০ মিনিটে ১,৬০০ মিটার পথ অতিক্রম করতে হয়। সেখানে কোনো ধরনের পেশাদারি পোশাক ও প্রস্তুতি ছাড়া, সম্পূর্ণ খালি পায়ে নেমে নির্ধারিত সময়ের আগেই দৌড় শেষ করে উপস্থিত সবাইকে তাজ্জব করে দেন কবিতা। ফিনিশ লাইনে পৌঁছানোর সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সকলেই কুর্নিশ জানাচ্ছে তাঁর এই অদম্য জেদকে।

ভিডিওটিতে দেখা যায়, শাড়ির কুঁচি শক্ত করে বেঁধে মাটি কামড়ে একের পর এক পাক দৌড়াচ্ছেন তিনি। ফিনিশ লাইন অতিক্রম করতেই চারপাশ থেকে হাততালির রোল ওঠে। ক্লান্ত শরীরে যখন তিনি মাটিতে বসে পড়ছিলেন, তখন অন্যান্য প্রতিযোগী ও স্বেচ্ছাসেবকরা ছুটে গিয়ে তাঁর দিকে এগিয়ে দেন জলের বোতল। মুখে ক্লান্তির চেয়েও বেশি ছিল একরাশ স্বস্তি ও লড়াই জিতে নেওয়ার দীপ্তি।

https://x.com/IndianExpress/status/2107780301309333897?s=20

কবিতার এই দৌড় শুধুমাত্র চাকরির পরীক্ষা নয়, এটা ছিল জীবনের সমস্ত বাধা পেরিয়ে টিকে থাকার লড়াই।বছর তিনেক আগে অসুস্থতায় স্বামীকে হারান তিনি। স্বামীর চিকিৎসার জন্য হওয়া বিপুল ঋণ এবং শ্বশুর-শাশুড়ি ও দুই নাবালক সন্তানের অন্নসংস্থানের গুরুদায়িত্ব এসে পড়ে তাঁরই কাঁধে। ইট ভাটায় দিনমজুরি করে কোনোমতে দিন কাটছিল তাঁর। খেলার পোশাক বা জুতোর সামর্থ্য ছিল না, তাই ভোরে গ্রামের মেঠো পথেই চলত তাঁর একাকী অনুশীলন।

দৌড় শেষে হাঁপাতে হাঁপাতে কবিতা জানান, যখন মাঠে এসেছিলেন তখন অন্যদের পেশাদার সাজপোশাক দেখে বেশ কুণ্ঠাবোধ হয়েছিল কিন্তু একবার দৌড় শুরু করার পর তাঁর মাথায় শুধু ছিল তাঁর সন্তানদের মুখ আর হোম গার্ডের চাকরিটা পেলে একটা স্থায়ী রুজিরুটির স্বপ্ন।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
45 Views 0 Likes 0 Comments

Related News

Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ
দেশ

Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে মিছিল করে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধ...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
Viralnews: উড়ন্ত শকুনের পিঠে সওয়ার বাঁদর! অবিশ্বাস্য ‘আকাশযাত্রা’র ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া
দেশ

Viralnews: উড়ন্ত শকুনের পিঠে সওয়ার বাঁদর! অবিশ্বাস্য ‘আকাশযাত্রা’র ভিডিও ঘিরে তো...

একটি গ্রামীণ এলাকার পাকা বাড়ির ছাদে বিশালাকার একটি শকুন নেমেছে। তার গায়ে কোনো দড়ি বা সুতোজাতীয় কিছু বাঁধা অবস্থায় মাটিতে ডানা ঝাপটাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তেই ছাদের পাঁচিলে বসে সুযোগ খুঁজছিল একটি চঞ্চল বাঁদর। শকুনটি যখনই ওড়ার জন্য জোর ডানা ঝাপটিয়ে মাটি ছাড়তে শুরু করে, তখনই চোখের পলকে ছাদের পাঁচিল থেকে এক অবিশ্বাস্য লাফ দেয় বাঁদরটি।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Viral: পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ৭ বার ছুরির কোপ! প্রাণ গেল ইন্ডিয়ান অয়েল আধিকারিকের
দেশ

Viral: পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ৭ বার ছুরির কোপ! প্রাণ গেল ইন্ডিয়ান অয়েল আধিকার...

হিঙ্গোলি: পেট্রোল পাম্প সিল করতে গিয়েছিলেন ইন্ডিয়ান অয়েলের আধিকারিক। কাজ শেষ করার আগেই তুমুল বচসা। তার পরেই ধারালো অস্ত্র নিয়ে হামলা। পর পর সাত বার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হল সংস্থার এক আধিকারিকের। মঙ্গলবার বিকেলে ...

০৭ অক্টো ২০২৬, ০৪:৪৪ পিএম · 2 মিনিট
Ramanujan Prize 2026: রামানুজন পুরস্কার ২০২৬ জিতলেন আইআইএসসির অধ্যাপক!
দেশ

Ramanujan Prize 2026: রামানুজন পুরস্কার ২০২৬ জিতলেন আইআইএসসির অধ্যাপক!

বেঙ্গালুরু: আন্তর্জাতিক গণিত গবেষণায় ফের বড় সাফল্য ভারতের। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ রামানুজন পুরস্কার পেলেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক মহেশ কাকড়ে। বীজগাণিতিক সংখ্যা তত্ত্বে তাঁর গুরুত্বপূর্ণ অব...

০৭ অক্টো ২০২৬, ০৪:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.