JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৬:৩১ পিএম
Breaking
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। অভয়ার বাবার এফআইআর-এ নাম ছিল তাঁর। আরজি কর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছ়িলেনন অভয়ার বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে নতুন করে এফআইআর দায়ের করে পুলিশ। নতুন করে এফআইআর দায়ের হতেই 
ওড়িশায় গা-ঢাকা দিয়েছিলেন নির্মল। এমনকি নতুন সিমকার্ডও ব্যবহার করছিলেন তিনি। নতুন সিমকার্ড ব্যবহার করেই ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেই মোবাইলে টাওয়ার লোকেশন ধরে নির্মলের গতিবিধি নজর রেখে পুরী লাগোয়া একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেই 
হোটেল থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের দেহ শ্মশানে দ্রুত দাহ করা হয় নির্মলের নির্দেশে। সেই সৎকার ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতেই নতুন করে মামলা দায়ের হয়েছে। নির্মল ঘোষ ছাড়াও এফআইআরে নাম রয়েছে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সোমনাথ দে এবং স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ের।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তার ঠিক একমাসের মাথায় গ্রেফতার তিনি। সূত্রের খবর, লটারি প্রতারণার অভিযোগ-সহ একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২৬-এর নির্বাচনে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি। আরজি করের নির্যাতিতা-নিহত তরুণীর মা, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে হেরে গিয়েছিলেন তিনি।

49 Views 0 Likes 0 Comments

Related News

উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!
রাজ্য

উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন তার আগেই তৃণমূলের দুই দাপুটে নেতার বাড়িতে পুলিশি হানা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী
রাজ্য

সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী

নয়াদিল্লি: ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে দেশের নানা প্রান্তের মানুষের উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিশেষভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
'উপরওয়ালার তাড়াতাড়ি টিকিট কাটিয়ে দিক', ফের বিতর্কে জড়ালেন নওদার বিধায়ক
রাজ্য

'উপরওয়ালার তাড়াতাড়ি টিকিট কাটিয়ে দিক', ফের বিতর্কে জড়ালেন নওদার বিধায়ক

হুমায়ুনের কথায়, 'আমাদের পুলিশ দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমরা রাত জেগে জেগে লুকিয়ে বেড়াচ্ছি, চুরি করে বেড়াচ্ছে আমাদের কর্মীরা। তারা কী করবে? ওঁর জন্য উপরওয়ালার কাছে দোয়া চাইব, যত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়।

২৭ সেপ্টে ২০২৬, ০২:৫৭ পিএম · 2 মিনিট
খুনের হুমকির পরই দোকানের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল
রাজ্য

খুনের হুমকির পরই দোকানের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল

খুনের হুমকির পর দোকানের পাশের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল। চাঞ্চল্য রানাঘাট থানা এলাকায়।

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.