JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৫:১৯ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

রঘুনাথপুর হবে বোকারো-ভিলাইয়ের মতো উন্নত শহর, ৪ হাজার কোটি টাকা শিল্পে বিনিয়োগ!

রঘুনাথপুর হবে বোকারো-ভিলাইয়ের মতো উন্নত শহর, ৪ হাজার কোটি টাকা শিল্পে বিনিয়োগ!

পুরুলিয়া , রেশমি ব্যানার্জি ‌: আর পিছিয়ে থাকবে না জঙ্গলমহলে পুরুলিয়া জেলা।‌ এবার বোকারো ভিলাইয়ের ধাঁচে ‌ উন্নত শহর হিসাবে গড়ে উঠতে চলেছে রঘুনাথপুর। রঘুনাথপুরে শিল্প কারখানার শিলান্যাসে এসে ঘোষণা মুখ্যমন্ত্রীর। চার হাজার কোটি টাকার বিনিয়োগ, ৫ হাজারের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা এবং ২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যমাত্রা। 

নতুন করে শিল্পাঞ্চলে আশার আলো দেখছে 

রঘুনাথপুরবাসী। ‌অমিত মেটালিক্স লিমিটেডের প্রস্তাবিত সমন্বিত ইস্পাত কারখানা। সোমবার ১৫১ একর জমির উপর এই বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রস্তাবিত এই শিল্প কমপ্লেক্সে থাকবে পেলেট প্ল্যান্ট, DRI, রোলিং মিল, ফার্নেস, ব্রিক ইউনিট-সহ একাধিক পরিকাঠামো। প্রাথমিক পর্যায়ে উৎপাদন ক্ষমতা ১.২ MTPA ধরা হলেও প্রকল্প সম্পূর্ণভাবে চালু হলে তা বেড়ে ২.০ MTPA হতে পারে। শিল্পের প্রয়োজন মেটাতে থাকছে ১৪৫ মেগাওয়াটের ক্যাপটিভ পাওয়ার ব্যবস্থা। তবে এই প্রকল্পের গুরুত্ব শুধু ইস্পাত উৎপাদনে সীমাবদ্ধ নয়। সংস্থার দাবি, প্রকল্পকে ঘিরে আনুষঙ্গিক শিল্প, MSME এবং লজিস্টিক্স পরিষেবার প্রসার ঘটতে পারে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজারেরও বেশি স্থানীয় কর্মসংস্থান হবে। ‌ বহু পরিযায়ী শ্রমিক পুরুলিয়া থেকে কাজের জন্য বাইরে চলে যায়। তাদের আর ভিন রাজ্যে যেতে হবে না। এই জেলাতেই মিলবে কাজ। এমনটাই আশা রাখছেন মুখ্যমন্ত্রী ও সংস্থার কর্মকর্তারা। 

রঘুনাথপুরে শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রকল্প পরিকল্পনায়। WHRB-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, Zero Liquid Discharge, জল পুনর্ব্যবহার, Gas Cleaning Plants, ESPs এবং slag পুনর্ব্যবহারের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পরিবেশ দূষণ না করে শিল্পের উন্নতি হবে আগামী দিনে। 

উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বোকারো এবং ভিলাইয়ের মতো উন্নত শহরের আদলে রঘুনাথপুরকে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁর। সেই লক্ষ্যেই শিল্পের বিস্তার করছেন তিনি। তাদের সরকার জনগণের সরকার।‌ জনগণের যে কাজে উন্নতি হবে সেই কাজ তাদের সরকার করবে।’

এ বিষয়ে অমিত মেটালিক্সের কর্ণধার অমিত সিং-এর বক্তব্য, এই প্রকল্পের মূল লক্ষ্যই স্থানীয় কর্মসংস্থান। তাঁর দাবি, ইতিমধ্যেই প্রকল্পের কাজে স্থানীয় মানুষকে যুক্ত করা হয়েছে এবং আগামী দিনেও সেই ধারাই বজায় থাকবে। জেলার ছেলে মেয়েরাই তাদের ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাবে প্রথম সারিতে। 

শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো এবং স্থানীয় অর্থনীতির হাত ধরে এই প্রকল্প আগামী দিনে পুরুলিয়া চেহারাটাই বদলে দিতে চলেছে। রাজ্যের পালা বদলের পর পুরুলিয়ায় একেবারে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

17 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.