গত কয়েক বছর ধরেই ভারতে সোনার দামের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এককথায় বিগত কয়েকবছর ধরেই সোনা যেন চলে যাচ্ছে মধ্যবিত্তের হাতের বাইরে। অথচ ভারতে বিয়ে-অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না দেওয়ার রীতিও বেশ প্রচলিত। সেজন্য আকাশচুম্বী দামের জন্য সাধ থাকলেও গয়না কিনতে পারছেন না অনেকে।
এই উর্ধমুখী বাজারে গতকাল শহর কলকাতায় সোনার বাজারদর ছিল উর্ধমুখী অবস্থায়। তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সকালেও বদলে গেল গয়নার বাজারের চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে দেখা গেল নিম্নমুখী ছবি। একইসঙ্গে কমল রূপোর দামও।
এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রুপো কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৭.০৭.২০২৬, সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৪,৯২০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ১,৩২,৮৪০ টাকা।
আজ কলকাতায় রুপোর দাম (২৭.০৭.২০২৬, সোমবার)
২,৩৯,৯০০ টাকা প্রতি কেজি