সোনার দামে মাথায় হাত কমবেশি সকলের। রবিবারের সকালে হু হু করে বাড়ল হলুদ ধাতুর দাম। ফলে সোনা কেনা কাটা করতে গিয়ে দুশ্চিন্তায় মধ্যবিত্তরা। সাধারণত সোনার দাম হেরফের করে সোনার যোগান, চাহিদা এবং অর্থনীতির উপর। এদিন কলকাতা বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম ঠিক কত তা দেখে নিন একনজরে।
১৬/৮/২০২৬ তারিখ, রবিবার কলকাতার বাজারে সোনার দাম
১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৫০,৮৯০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫,০৮৯ টাকা।
২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম প্রায় ১,৪৩,৭০০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৪,৩৭০ টাকা।
এই দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি ও টিসিএস। ফলে দোকানে গিয়ে সোনার অলংকার কেনার সময় নির্ধারিত দামের থেকে সামান্য বেশি অর্থ দিতে হবে। পাশাপাশি গয়না তৈরির মেকিং চার্জ ও থাকে।




