JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম
Breaking
Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ ছোট ঘরেই হাঁসফাঁস? এই ছোট ঘরকে বড় দেখানোর ৬ কৌশল ৯ পোশাকেই একাধিক স্টাইলিশ লুক, কী এই 3-3-3 Outfit Rule? চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Arsenal: চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে ইতিহাস চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের, হতাশ আর্তেতা Kylian Mbappe: মাও জে দংকে নিয়ে বিতর্কিত মন্তব্য Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ ছোট ঘরেই হাঁসফাঁস? এই ছোট ঘরকে বড় দেখানোর ৬ কৌশল ৯ পোশাকেই একাধিক স্টাইলিশ লুক, কী এই 3-3-3 Outfit Rule? চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Arsenal: চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে ইতিহাস চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের, হতাশ আর্তেতা Kylian Mbappe: মাও জে দংকে নিয়ে বিতর্কিত মন্তব্য Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন

ফের বিতর্কের মুখে সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের নিরাপত্তা, অভিযোগের তীর নিরাপত্তারক্ষীর দিকে

ফের বিতর্কের মুখে সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের নিরাপত্তা, অভিযোগের তীর নিরাপত্তারক্ষীর দিকে

সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককের সঙ্গে দুর্ব্যবহার ও বাকবিতণ্ডায় জোরালো এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে কল্যাণী জিএনএম হাসপাতালে। 

অভিযোগ, কল্যাণী জিএনএম হাসপাতালে থার্ড পার্টি নিরাপত্তা সংস্থা শান্তি সিকিউরিটি-র এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী সোমবার গভীর রাতে হাসপাতালে প্রবেশের সময় এক মহিলা চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা ও দুর্ব্যবহার করেন। তৎক্ষণাৎ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। ‌ অভিযোগ করা হয় সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ বিষয়ে হাসপাতাল সুপার ডা. ধ্রুবজ্যোতি সরকার জানান, ‘ছেলেটি একটি থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে হাসপাতালে নিযুক্ত হয়েছে নিরাপত্তারক্ষীর কাজের জন্য। চিকিৎসকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই ঘটনাকে কখনোই বরদাস্ত করবো না।’

এদিকে, আরও অভিযোগ উঠেছে যে হাসপাতালে প্রবেশের সময় হাসপাতাল সুপারও এক নিরাপত্তারক্ষীর ধাক্কার মুখে পড়েন। যদিও বিষয়টি নিয়ে সেভাবে কিছু বলতে চাননি হাসপাতাল সুপার। তিনি বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। 

এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, যেখানে একজন মহিলা চিকিৎসক এবং হাসপাতাল সুপারই নিরাপত্তারক্ষীদের অসদাচরণের শিকার হয়ে থাকেন, তাহলে সাধারণ রোগী ও তাদের পরিজনদের নিরাপত্তা কতটা নিশ্চিত। আগামী দিনে এই ঘটনার মোড় কোন দিকে নেয় সেটাই দেখার। ‌

52 Views 0 Likes 0 Comments

Related News

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর
রাজ্য

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে একটি বাইসনকে দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গলে বাইসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

২৮ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর
রাজ্য

Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকার। সেখানে রাস্তার ওপর দিয়ে একটি কুমিরকে হেঁটে যেতে দেখা যায়। কুমিরটির রাস্তা পার হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। জনবহুল রাস্তার ওপর এভাবে কুমিরের উপস্থিতি স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে।

২৮ অক্টো ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট
NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!
রাজ্য

NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!

নিউ জলপাইগুড়ি স্টেশনে যৌথ অভিযানে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি মহিলা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাবিয়া আক্তার এবং শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়। তাঁদের গন্তব্য ছিল কেরল। তবে, কিভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

২৭ অক্টো ২০২৬, ০৯:১৫ পিএম · 2 মিনিট
Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী  কেটে দেহঘর যাত্রা
রাজ্য

Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর...

শারীরিক সমস্যার থেকে মুক্তির আশায় দণ্ডি দিয়ে দেওঘর এর বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আড়ষার মানকিয়ারী অঞ্চলের কিষনপুর গ্রামের বাসিন্দা কাশীনাথ মাহাতো।

২৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.