JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৫ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

শহরে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা, পতাকা হাতে সামিল মুখ্যমন্ত্রী

শহরে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা, পতাকা হাতে সামিল মুখ্যমন্ত্রী

প্রথমবার বাংলায় 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি। সোমবার কলকাতার গৌর পাল সরণি থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেট পর্যন্ত। কলকাতার রাজপথে জাতীয় পতাকা হাতে হর ঘর তেরঙ্গা যাত্রায় হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। প্রত্যেকের হাতেই রয়েছে জাতীয় পতাকা। নেতা-মন্ত্রীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

স্বাধীনতা দিবসের আগে শুক্রবার থেকে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম প্রধানমন্ত্রীর 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে সামিল হল বাংলায়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করা এবং সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে একাধিক মিছিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই  মিছিলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'এই প্রথম সরকারিভাবে হর ঘর তিরঙ্গা যাত্রা পালন করা হল। ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করছে সরকার। সবাই নিজের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন করুন।'  তিনি আরও বলেন, 'এবার রাখী বন্ধন উৎসবকে সরকারিভাবে পালন করার ঘোষণা এখান থেকে করলাম। যাতে এবারের রাখী বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সকলের বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি। ভারতসেরা করতে পারি।'

56 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল
মহানগর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল

নিউজ ডেস্ক: গুন্ডা দমন করতে রাজ্য সরকারের আনা বিলে আপত্তি জানাল খোদ কেন্দ্রই। এনডিপিএস আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের কিছু ধারার সংঘাত হতে পারে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিলেন স্...

২৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
মহানগর

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে ...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.