JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৩:৫৪ পিএম
Breaking
Harry Kane: বড় ধাক্কা বায়ার্নে, গোড়ালির চোটে দু’মাস মাঠের বাইরে হ্যারি কেন! ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন... 'কোনও দিন দেখিনি', জিরো এফআইআর নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব... Harry Kane: বড় ধাক্কা বায়ার্নে, গোড়ালির চোটে দু’মাস মাঠের বাইরে হ্যারি কেন! ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ? জেনে নিন... 'কোনও দিন দেখিনি', জিরো এফআইআর নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন! SpiceJet: প্রথমে দেরি, তারপর বাতিল উড়ান! দিল্লি বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ, ‘স্পাইসজেট চো... Nishikant Dubey: বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০% মালিকানা সোনিয়ার! ইন্দিরার ভূমিকা নিয়ে বিস... Narendra Modi: নীতীশ সেতু উদ্বোধন ঘিরে মোদীকে তোপ তেজস্বীর Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব...

Harry Kane: বড় ধাক্কা বায়ার্নে, গোড়ালির চোটে দু’মাস মাঠের বাইরে হ্যারি কেন!

Harry Kane: বড় ধাক্কা বায়ার্নে, গোড়ালির চোটে দু’মাস মাঠের বাইরে হ্যারি কেন!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পরেই বড় ধাক্কা ইংল্যান্ডের। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে চলেছেন হ্যারি কেন। যিনি এবার ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন। বুন্দেশলিগায় কোলনের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে গুরুতর চোট পান বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত দু’মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। যদিও বায়ার্ন মিউনিখের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাস খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক। ফলে ক্লাবের পাশাপাশি জাতীয় দলও দুশ্চিন্তায়।

শুক্রবার কোলনের বিরুদ্ধে ম্যাচের মাত্র ২০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় কেনকে। প্রতিপক্ষের ডিফেন্ডার জোয়েল স্মিডের সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে। কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। কোচ ভিনসেন্ট কোম্পানি তাঁকে তুলে নিয়ে টম বিশফকে নামান।

ম্যাচের পর পরীক্ষা করে দেখা যায়, কেনের বাঁ পায়ের গোড়ালির সিনডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। বায়ার্নের মেডিক্যাল বিভাগের পরীক্ষায় এই চোট ধরা পড়ে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছরের স্ট্রাইকারকে। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারল জানিয়েছেন, কেনের চোট যথেষ্ট গুরুতর। প্রাথমিক অনুমান, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। অর্থাৎ, চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক।

এ দিকে কেনের অনুপস্থিতিতে শুক্রবার কোলনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় কোলন। পরে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতা ফেরায় বায়ার্ন। হ্যারি কেনের পাশাপাশি চোটের কারণে মাইকেল অলিসেকেও তুলে নিতে হয়। ফলে দলের আক্রমণভাগ নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন কোম্পানি।

চলতি মরসুমে দুরন্ত ছন্দে ছিলেন কেন। বায়ার্নের হয়ে ১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১০টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। তাঁর অনুপস্থিতি যে দলের আক্রমণে বড় প্রভাব ফেলবে, তা বলাই যায়। অন্য দিকে, ইংল্যান্ডের হয়ে আসন্ন আন্তর্জাতিক সূচির আগে কেনের সুস্থ হয়ে ওঠাও বড় প্রশ্ন।

2 Views 0 Likes 0 Comments

Related News

D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন!
ময়দান

D Gukesh: মুকুট জেতার লড়াই থেকে ধরে রাখা আরও কঠিন!

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যতটা কঠিন, সেই শিরোপা ধরে রাখা যে আরও বড় চ্যালেঞ্জ, তা খুব ভাল করেই জানেন বিশ্বনাথন আনন্দ। এবার সেই কঠিন পরীক্ষার মুখে ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশ। ২০২৪ সালে মাত্র ১৮ বছর বয়সে সর্বক...

২১ নভে ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের
ময়দান

Atul Wassan: সিরাজ বিতর্কে কংগ্রেস সাংসদকে পাল্টা প্রাক্তন ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক: মহম্মদ সিরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্কের আঁচ এ বার পৌঁছে গিয়েছে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের চরিত্র নিয়েও। সিরাজের বাদ পড়ার পিছনে ধর্মীয় বৈষম্যের অভিযো...

২১ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট
Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট লড়াই, কোন জায়গায় এগিয়ে তিলকরা?
ময়দান

Rising Stars Asia Cup 2026: ভারত না পাকিস্তান, দোহায় কার দাপট? পাঁচ বিভাগে জমজমাট...

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেই লড়াই যদি হয় মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ‘এ’ দলের মধ্যে, তা হলেও আকর্ষণে কোনও ঘাটতি থাকে না। আগামী ২২ নভেম্বর দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে মুখোম...

২১ নভে ২০২৬, ০১:৫৮ পিএম · 2 মিনিট
Hong Kong Open 2026: শেষ চারে মালয়েশিয়ার কাছে হার সাত্ত্বিক-চিরাগের
ময়দান

Hong Kong Open 2026: শেষ চারে মালয়েশিয়ার কাছে হার সাত্ত্বিক-চিরাগের

স্পোর্টস ডেস্ক: হংকং ওপেনে আরও একটি খেতাব জয়ের স্বপ্ন দেখছিলেন ভারতের তারকা পুরুষ দ্বৈত জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু সেমিফাইনালের বাধা আর টপকানো হল না। শনিবার মালয়েশিয়ার অষ্টম বাছাই জুটি মান ও...

২১ নভে ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.