JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ০৯:০৮ পিএম
Breaking
Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Suvendu Adhikari: ফোর-জি, থ্রি-জি, টু-জি বলে কংগ্রেস-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর Municipal Election: পিছিয়ে যেতে পারে কলকাতা-হাওড়ার নির্বাচন! ভোটার তালিকার নতুন সূচিতে বা... Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Suvendu Adhikari: ফোর-জি, থ্রি-জি, টু-জি বলে কংগ্রেস-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর Municipal Election: পিছিয়ে যেতে পারে কলকাতা-হাওড়ার নির্বাচন! ভোটার তালিকার নতুন সূচিতে বা...

ভিন রাজ্যে রক্ত পাচার! ব্লাড ব্যাঙ্কে অভিযান স্বাস্থ্য দফতরের

ভিন রাজ্যে রক্ত পাচার! ব্লাড ব্যাঙ্কে অভিযান স্বাস্থ্য দফতরের

ভিনরাজ্যে কোটি কোটি টাকার রক্ত পাচারের অভিযোগ। রাজ্যের একাধিক জেলায় ব্লাড ব্যাঙ্কে অভিযান চালালেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কলকাতা সহ হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানিগঞ্জ ও রায়গঞ্জেও অভিযান চালানো হয়। অভিযোগ, স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে রক্ত বিক্রি করছিল ওই ব্লাড ব্যাঙ্কগুলো।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,প্রায় ১০ হাজার ইউনিট রক্ত ও প্লাজমা পাচার করা হয়েছে হাওড়াতে। তদন্তে নথিপত্র, রেজিস্টার, রক্ত সংগ্রহ ও সরবরাহের রেকর্ড খতিয়ে দেখেন আধিকারিকরা। একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে। একই অভিযোগ উঠেছে বর্ধমানের একটি ব্লাডব্যাঙ্কেও। 

সেখানে হানা দিয়েছে স্বাস্থ্য দপ্তরের এক বিশেষ দল। বর্ধমানে কলকাতা-দিল্লি ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালায় ওই দল। অভিযোগ,প্রয়োজনের অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহ করে পাচার করা হচ্ছিল ওই ব্লাড ব্যাঙ্ক থেকে।

পাশাপাশি অভিযান চালানো হচ্ছে রানিগঞ্জ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস ব্লাড সেন্টারে, কৃষ্ণনগরে। এছাড়াও রায়গঞ্জের একটি ব্লাড ব্যাঙ্কে চলছে অভিযান,পূর্ব বর্ধমানের আর একটি ব্লাড ব্যাঙ্কেও চলছে অভিযান।

সম্প্রতি, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তের স্টক মেলাতে গিয়ে এই বিশাল দুর্নীতির হদিশ পান। তদন্তে দেখা যায়,রাজ্যের রোগীদের বঞ্চিত করে ভিনরাজ্যে ১ কোটি ৬৯ লক্ষ টাকার PRBC (Packed Red Blood Cells) বা লোহিত রক্তকণিকা বিক্রি করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ৪ কোটি ১৫ লক্ষ টাকার FFP (Fresh Frozen Plasma) বা প্লাজমাও বেআইনিভাবে পাচার করা হয়েছে ভিন রাজ্যে।

68 Views 1 Likes 0 Comments

Related News

Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর বাজিয়ে আনন্দে মাতলেন বিধায়কও
রাজ্য

Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা...

নিউজ ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকরের প্রক্রিয়ায় প্রশাসনিক তৎপরতা বাড়াতে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মোট ১২ জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে খু...

০৩ নভে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট
Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ব্লক অফিস
রাজ্য

Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্ত...

বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে NCPI-এর ১৮ জন সদস্য অফিসে প্রবেশ করতেই বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতি ও লাঠালাঠির চেহারা নেয়।

০৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!
রাজ্য

Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!

অভিযান চলাকালীন কোথাও ফ্রিজের ভিতরে পাওয়া যায় ছত্রাক ধরা চিকেন, কোথাও আবার পনিরের গায়ে জন্মেছে ফাঙ্গাস। শুধু তাই নয় বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা বাসি ভাত, তরকা, চানা মশলা এবং বিভিন্ন ধরনের পুরনো মসলাও উদ্ধার করেন আধিকারিকরা।

০৩ নভে ২০২৬, ০৫:২৪ পিএম · 2 মিনিট
Arambagh Medical College: ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি, অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ!
রাজ্য

Arambagh Medical College: ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবি, অধ্যক্ষকে ঘিরে বিক্ষো...

আরামবাগ: ডাক্তারি পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের পাশ করানোর দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অধ্যক্ষের ঘরে ঢুকে তাঁকে হেনস্থা ও অশালীন ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে একদল...

০৩ নভে ২০২৬, ০৪:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.