JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৫:৫২ এএম
Breaking
ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

গেরুয়া জার্সি বিতর্কে নয়া মোড়, হকি ইন্ডিয়াকে কাঠগড়ায় তুললেন খোদ সভাপতিই

গেরুয়া জার্সি বিতর্কে নয়া মোড়, হকি ইন্ডিয়াকে কাঠগড়ায় তুললেন খোদ সভাপতিই

আসন্ন বিশ্বকাপে ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে রং গেরুয়া করা হয়েছে। যা নিয়ে বিতর্ক গোটা দেশজুড়েই। এ বার সেই বিতর্কের আঁচ আরও বাড়িয়ে দিলেন খোদ হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে। তিনি নিজেই ফেডারেশনের কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বা এক্সিকিউটিভ বোর্ডকে একবারও জানানো হয়নি। এমনকি ওড়িশা সরকারও এই বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিরকে।

তিরকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর আপত্তি গেরুয়া রঙ নিয়ে নয়। বরং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে। জাতীয় দলের পরিচয়ের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত নেতৃত্ব ও কার্যনির্বাহী বোর্ডে আলোচনা হওয়ার পরেই কার্যকর করা উচিত ছিল বলে তিনি মনে করেন। এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠেছে হকি ইন্ডিয়ার প্রশাসনিক স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে।

চিঠিতে তিরকে লিখেছেন, বিশ্বকাপের আগে বিষয়টি যাতে অযথা রাজনৈতিক রং না পায়, সেই কারণেই তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন যে জার্সির রঙ পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অরাজনৈতিক কারণে নেওয়া হয়েছে। নীল টার্ফে খেলোয়াড়দের আরও স্পষ্টভাবে যাতে দেখা যায়, সেই উদ্দেশ্যেই এই পরিবর্তন করা হয়েছে বলে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তাদের কাছে লিখিতভাবে জানতে চেয়েছেন, কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং কেন কার্যনির্বাহী বোর্ডকে এ বিষয়ে অবহিত করা হয়নি।

মাত্র একদিন আগেই একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিরকে বলেছিলেন, জার্সির রঙ পরিবর্তনকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়। তাঁর দাবি, ২০১৪ এবং ২০১৮ সালেও ভারতের হকি দলের জার্সির রঙে পরিবর্তন আনা হয়েছিল। এমনকি তাঁর খেলোয়াড়ি জীবনেও দল গাঢ় নীল জার্সি পরে খেলেছে। তবু সাম্প্রতিক ই-মেল আদানপ্রদান সামনে আসার পর বিষয়টা এখন যেন জলের মতোই স্পষ্ট। জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে মতভেদ এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে হকি ইন্ডিয়ার অন্দরেই।

 

 

65 Views 0 Likes 0 Comments

Related News

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ বাহিনী
ময়দান

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লা...

স্পোর্টস ডেস্ক: ডার্বির পর আচমকাই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে লিগ জয়ের রাস্তা আরও কঠিন করে ফেলল অর্চিষ্মান বিশ্বাসের দল। শেষ মুহূর্তে আকাশ হেমব্রমের ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর
ময়দান

ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

স্পোর্টস ডেস্ক:  নাম আছে। ইতিহাস আছে। আছে জনপ্রিয়তাও। কিন্তু আর্থিক সমস্যায় ধুঁকছে হকি ইন্ডিয়া লিগ। সেই লিগকে নতুন করে চাঙ্গা করতে এ বার উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার হকি ইন্ডিয়ার আধিকারিক এবং লিগের ফ্র্যাঞ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট
ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ময়দান

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বো...

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আরও একবার তা জানিয়ে...

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.