JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৯:০২ পিএম
Breaking
ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবারের

তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবারের
Raid on counterfeit coin factory in Saharanpur ছবি: গ্রাফিক্স: নিজস্ব

উত্তর প্রদেশ, নিউজ ডেস্ক: কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে জাল ধাতব মুদ্রা তৈরির যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত পুলিশের জালেই আছড়ে পড়ল। উত্তর প্রদেশের বাজার ছেয়ে ফেলা প্রায় ৭০ কোটি টাকার জাল ২০ টাকার কয়েন পাচার চক্রের পর্দাফাঁস করল সাহারানপুর জেলা পুলিশ। রবিবার জেলার তিতাওয়া এলাকায় নতুন একটি কারখানা তৈরির উদ্দেশ্যে ভারী যন্ত্রপাতি পাচারের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা-সহ মোট পাঁচজনকে। সম্প্রতি এই জেলারই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্সি চেস্ট থেকে ১৭ কোটিরও বেশি জাল নোট উদ্ধারের তদন্তে নেমেছে এনআইএ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই জাল মুদ্রার এই বিরাট সাম্রাজ্যের হদিস মেলায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই চক্রের নেপথ্যে রয়েছে মোহালির এক প্রাক্তন স্বর্ণকার, পঞ্চাশোর্ধ্ব উপকার লুথরা ওরফে অভয় প্রতাপ সিং। ২০০১ সাল থেকেই জাল ধাতব মুদ্রা তৈরির কারবারে হাত পাকানো উপকারের খোঁজে একসময় এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ এবং ২০১৭ সালে সে ধরাও পড়েছিল। তিহার জেলে বন্দি থাকার সময়ই সাহারানপুরের বাসিন্দা হিমাংশু ওরফে গুল্লুর সঙ্গে তার পরিচয় ঘটে। পরবর্তীতে জেল থেকেই এই অপরাধমূলক সাম্রাজ্যের জাল বিস্তার করে তারা। এই সূত্রে তাদের সঙ্গে হাত মেলায় মুজফফরনগরের কুলদীপ, ভদোহীর অনুরাগ পাল ওরফে লঙ্কেশ এবং বিহারের সন্তোষ চৌরাসিয়া।

পুলিশি জেরায় জানা গিয়েছে, এর আগে হরিয়ানায় তাদের একটি সক্রিয় কারখানা ছিল। সেই ঘাঁটি গুটিয়ে সাহারানপুরে নতুন ইউনিট চালুর তোড়জোড় করছিল তারা। অত্যন্ত পেশাদার কায়দায় চলত এই মুদ্রা তৈরির কাজ। প্রতিটি ২০ টাকার জাল কয়েন তৈরিতে চক্রটির খরচ হতো মাত্র ৫ থেকে ৬ টাকা, যা মধ্যস্বত্বভোগী বা এজেন্টদের কাছে বিক্রি করা হতো ১২ থেকে ১৫ টাকায়। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার জাল কয়েন তৈরির ক্ষমতা ছিল তাদের। সন্দেহ এড়াতে এবং দ্রুত বাজারে ছড়িয়ে দিতে চক্রটি মূলত মদের দোকান, জাতীয় সড়কের টোল প্লাজা ও বড় মুদি দোকানগুলিকে কমিশন দিয়ে ব্যবহার করত। অভিযান চলাকালীন পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ৬,৪০০টি তৈরি ২০ টাকার জাল কয়েন, আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের অর্ধসমাপ্ত কয়েন এবং ছয়টি স্বয়ংক্রিয় কয়েন তৈরির ভারী মেশিন।

এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ লোহার ডাই, ডাই পালিশের যন্ত্র, গ্রাইন্ডিং স্টোন, লোহা কাটার করাত এবং ওজন মাপার ইলেকট্রনিক যন্ত্র। পুলিশের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, চক্রের প্রতিটি সদস্যের ভূমিকা আলাদা করে ভাগ করা ছিল, যাতে কেউ একজন ধরা পড়লেও মূল নেটওয়ার্ক সুরক্ষিত থাকে। বাজেয়াপ্ত আটটি মোবাইল ফোন ও সাতটি খতিয়ান খতিয়ে দেখে এখন উত্তর প্রদেশ,পাঞ্জাব ও বিহারে ছড়িয়ে থাকা এজেন্টদের জালে তোলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

11 Views 0 Likes 0 Comments

Related News

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ
দেশ

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ

ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর বাড়ি থেকে বেরিয়ে একটি রেলস্টেশনে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে তদন্তে উঠে এসেছে।

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪৪ পিএম · 2 মিনিট
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্মাদনা
দেশ

গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড...

হায়দ্রাবাদের খৈরাতাবাদে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি হয়েছে ৬৯ ফুট উঁচু গণেশ বিগ্রহ। বিশালাকার এই প্রতিমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের মধ্যে উন্মাদনা।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.