JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০১:১৬ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

রোবটের বায়না থামাতে মানুষের গায়ের জোর! সামলাতে কালঘাম ইঞ্জিনিয়ারদের

রোবটের বায়না থামাতে মানুষের গায়ের জোর! সামলাতে কালঘাম ইঞ্জিনিয়ারদের

বেজিং, পিউ নন্দী: প্রযুক্তি প্রদর্শনীতে বিকল হিউম্যানয়েডের, ‘খিঁচুনি’ থামাতে কালঘাম ছুটল ইঞ্জিনিয়ারদের।বিজ্ঞানের নতুন প্রযুক্তির উন্নতি দেখাতে গিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড! বেইজিংয়ের মঞ্চে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল একটি আস্ত হিউম্যানয়েড রোবট। শুধু পড়েই ক্ষান্ত থাকেনি, মাটিতে শুয়েই শুরু হয় প্রবল হাত-পা ছোড়াছুড়ি। মানুষের মৃগীরোগের খিঁচুনি বা শিশুর বায়না ধরার মতো এমন অদ্ভুত দৃশ্য দেখে তাজ্জব বনে যান উপস্থিত দর্শক থেকে বিশেষজ্ঞরা।

শেষমেশ তাকে চেপে ধরে বাগে আনতে রীতিমতো নাভিশ্বাস ওঠে আয়োজক দলের ইঞ্জিনিয়ারদের। বেইজিংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স ২০২৬’-এর প্রদর্শনী মঞ্চে হিউম্যানয়েড প্রযুক্তির চমক দেখতে ভিড় জমিয়েছিলেন প্রযুক্তিপ্রেমী ও গবেষকরা। কিন্তু প্রদর্শনীর মাঝপথেই ঘটে চরম বিপত্তি।

জানা গিয়েছে, রিমোট কন্ট্রোল ব্যবস্থার সঙ্গে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতেই স্বয়ংক্রিয় ভারসাম্য হারায় যন্ত্রমানবটি। সশব্দে মেঝেতে উল্টে পড়ে গিয়ে অনবরত এলোমেলো অঙ্গভঙ্গি করতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে থাকা টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি রোবটটির ওপর ঝাঁপিয়ে পড়েন। 

কিন্তু চাইলেই যে তাকে সঙ্গে সঙ্গে সুইচ টিপে অফ করা যাবে, এমন কোনও তাৎক্ষণিক উপায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে শারীরিক শক্তি প্রয়োগ করে মাটিতে চেপে ধরে রোবটটিকে নিস্তেজ করার চেষ্টা চলতে থাকে। এই গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আসল কারিগরি কৃতিত্ব ঢাকা পড়ে গিয়ে এই ব্যর্থতাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 

নেটদুনিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন রোবটের নিরাপত্তা ও এমার্জেন্সি শাটডাউন ব্যবস্থা নিয়ে। কেউ মশকরা করে লিখেছেন, হাজার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা হলেও শেষমেশ মানুষের গায়ের জোরেই ভরসা রাখতে হল। প্রযুক্তি যতই এগোচ্ছে, নিখুঁত নিয়ন্ত্রণের রাশ যে এখনও পুরোপুরি মানবজাতির হাতেই থাকা জরুরি, এই ঘটনাই যেন আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

34 Views 0 Likes 0 Comments

Related News

Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল
প্রযুক্তি

Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগে...

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। তাঁদের গবেষণার ফলে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট
WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি
প্রযুক্তি

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল...

নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে কিশোর কিশোরীদের ব্যবহারের ধরন নিয়ে এবার থেকে পরিবারের ভূমিকাও আরও বাড়াতে চলেছে। তবে, ব্যক্তিগত চ্যাট বা ফোন কলের উপর সরাসরি নজরদারির সুযোগ নয়, বরং কে যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দেওয...

০১ অক্টো ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX
প্রযুক্তি

সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX

নিউজ ডেস্ক: আকাশপথে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও Boeing 737 MAX বিমানকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিমান নির্মাতা সংস্থা Boeing জানিয়েছে, 737 MAX-এর automated flight guidance system-এ একটি software সমস্যা ধরা পড়েছে। ন...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট
iPhone 18 Pro কিনেছেন? Face ID চালু করলেই ফোন হ্যাং, নিজে থেকেই হচ্ছে রিবুট!
প্রযুক্তি

iPhone 18 Pro কিনেছেন? Face ID চালু করলেই ফোন হ্যাং, নিজে থেকেই হচ্ছে রিবুট!

নিউজ ডেস্ক: নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ব্যবহারকারীদের একাংশের জন্য সামনে এসেছে অস্বস্তিকর সমস্যা। রিপোর্ট অনুযায়ী, Face ID দিয়ে ফোন আনলক করতে বা কোনও অ্যাপ খুলতে গেলে ডিভাইস হ্যাং হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আব...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.