JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০২:২৭ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

৮০-তে স্বাধীনতা, শহিদদের স্মরণ করে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

৮০-তে স্বাধীনতা, শহিদদের স্মরণ করে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

৮০ বছরে পা দিল ভারতের স্বাধীনতা। সেই উপলক্ষ্যে শনিবার সকালে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজ মাধ্যমেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর বেজে ওঠে ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত। তার পরই রীতি মেনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। পাশাপাশি সমাজ মাধ্যমের বার্তায় তিনি লেখেন, ‘‘স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’’ ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করে মোদি লিখেছেন, ‘‘অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাঁদের আমরা কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানাই।’’ তাঁর কথায়, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার পথে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নই দেশবাসীকে অনুপ্রেরণা জোগায়। লালকেল্লার ভাষণেও দেশের স্বাধীনতার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন, সেই শহিদদের অবদানের কথা তুলে ধরেন তিনি।

একই সঙ্গে দেশের অগ্রগতির কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বার্তায়। মোদির কথায়, ‘‘১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করছে ভারত।’’ আগামী দিনে সেই উন্নয়নের যাত্রা আরও দ্রুত গতিতে এগিয়ে চলার প্রত্যাশাও জানান তিনি। স্বাধীনতার ৮০তম বর্ষে তাঁর বার্তার কেন্দ্রে তাই এক দিকে অতীতের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, অন্য দিকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান।

56 Views 0 Likes 0 Comments

Related News

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস
দেশ

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস

বাজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইনি কাজে ব্যবহৃত প্লাগইনটি। চুক্তি পর্যালোচনা, এনডিএ বাছাই, কম্প্লায়েন্স যাচাই এবং আইনি নথি তৈরির মতো কাজকে স্বয়ংক্রিয় করার লক্ষ্য রয়েছে এর।

২৯ সেপ্টে ২০২৬, ১০:৫১ পিএম · 2 মিনিট
CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!
দেশ

CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বর্তমানে সাইবার অপরাধীদের সহজ নিশানা আর কোনও প্রযুক্তি-বিমুখ মানুষ নন, খোদ শিক্ষিত ও পেশাদার শ্রেণির প্রতিনিধিরা। এখন এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল শিকার হলেন এলিট সম্প্রদায়ের মানুষ।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি
দেশ

Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি

ট্রাক চালানো, ডেলিভারি-সহ বিভিন্ন কাজ করার পাশাপাশি, পাঞ্জাবে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধীরে ধীরে বিদেশে বসেই একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনার দিকে এগিয়ে যান তিনি।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:১৫ পিএম · 2 মিনিট
Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪
দেশ

Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলের এক জওয়ানের। মঙ্গলবার ভোরে টহল দেওয়ার সময় সশস্ত্র জঙ্গিদের হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছ...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.