JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১১:১১ এএম
Breaking
Rahul Gandhi: এফআইআরের তোয়াক্কা না করে রাহুলের হুঁশিয়ারি, ‘ভোটচুরি’র অভিযোগে পথে বিরোধীরা Nana Patekar: চার দিন আগেও মঞ্চে ছিলেন, বলেছিলেন ‘আজ আছি, কাল থাকব কি না জানি না’, সেই ‘কা... MamataBanerjee: দিল্লির রাজপথে ফের মমতা, অগ্নিকন্যার পুরনো ইমেজ কি আবার ফিরবে? BikashRanjanBhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে সাতসকালে হামলা, সিসিটিভি ভাঙার অ... আবহাওয়ার খবর: পুজোর আগে কাটছে না বৃষ্টির রেশ, জোড়া ঘূর্ণাবর্তে উত্তর-দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্ট... Rashifal: কোন রাশিতে আর্থিক লাভ, কার জীবনে আসতে পারে সম্পর্কের টানাপোড়েন? Nana Patekar: গোয়ার বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার, হাসপাতালে ৪৫ মিনিট ধরে চলল বাঁচানোর চে... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Rahul Gandhi: এফআইআরের তোয়াক্কা না করে রাহুলের হুঁশিয়ারি, ‘ভোটচুরি’র অভিযোগে পথে বিরোধীরা Nana Patekar: চার দিন আগেও মঞ্চে ছিলেন, বলেছিলেন ‘আজ আছি, কাল থাকব কি না জানি না’, সেই ‘কা... MamataBanerjee: দিল্লির রাজপথে ফের মমতা, অগ্নিকন্যার পুরনো ইমেজ কি আবার ফিরবে? BikashRanjanBhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে সাতসকালে হামলা, সিসিটিভি ভাঙার অ... আবহাওয়ার খবর: পুজোর আগে কাটছে না বৃষ্টির রেশ, জোড়া ঘূর্ণাবর্তে উত্তর-দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্ট... Rashifal: কোন রাশিতে আর্থিক লাভ, কার জীবনে আসতে পারে সম্পর্কের টানাপোড়েন? Nana Patekar: গোয়ার বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার, হাসপাতালে ৪৫ মিনিট ধরে চলল বাঁচানোর চে... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়...

Rahul Gandhi: এফআইআরের তোয়াক্কা না করে রাহুলের হুঁশিয়ারি, ‘ভোটচুরি’র অভিযোগে পথে বিরোধীরা

Rahul Gandhi: এফআইআরের তোয়াক্কা না করে রাহুলের হুঁশিয়ারি, ‘ভোটচুরি’র অভিযোগে পথে বিরোধীরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: এক দিন আগেই নির্বাচন কমিশনের দফতরে যাওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি, দীর্ঘ ধর্না, আটক এবং এফআইআর। বুধবার সেই সংঘাতের রেশ কাটার আগেই মধ্যাহ্নভোজের টেবিলে পরবর্তী আন্দোলনের ছক কষল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। দিল্লির জনপথে সাগর রত্না রেস্তরাঁয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ডাকে বৈঠকে বসেন বিরোধী সাংসদেরা। লক্ষ্য, ভোটার তালিকা সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগকে আরও জোরালো ভাবে জনতার দরবারে নিয়ে যাওয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া।

মধ্যাহ্নভোজের আয়োজন হলেও বিরোধীদের রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট। আরজেডি সাংসদ মনোজ ঝা-র কথায়, ‘‘লাঞ্চ হবে, হয়তো লঞ্চও হবে!’’ অর্থাৎ, খাবার টেবিলেই শেষ নয়, সেখান থেকে নতুন কর্মসূচির সূচনা হতে পারে—সেই ইঙ্গিতই দিয়েছিলেন তিনি।

বুধবারের বৈঠকে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার দাবিতে মিছিল করে কমিশনের দফতরের দিকে এগোতে চেয়েছিলেন বিরোধী সাংসদেরা। পুলিশ তাঁদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আকাশবাণী ভবনের ভিতরে গিয়ে ধর্নায় বসেন রাহুল-সহ কয়েক জন সাংসদ। দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ তাঁদের সরিয়ে আটক করে। রাতের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার পর বুধবার রাহুল ও প্রিয়ঙ্কার বিরুদ্ধে অনুমতি ছাড়া আকাশবাণী ভবনে প্রবেশ এবং সেখানে ধর্না দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়। কিন্তু তাতে যে তিনি পিছিয়ে আসছেন না, তা বুঝিয়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। এফআইআর প্রসঙ্গে রসিকতার সুরে রাহুল বলেন, ‘‘আমার বিরুদ্ধে ৪৫টি এফআইআর রয়েছে। লক্ষ্য ১০০।’’

তবে তাঁর বক্তব্যের মূল সুর ছিল নির্বাচন কমিশনকে ঘিরে। রাহুলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। বিরোধীদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। সেই দাবিতেই মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুলেছে তারা।

বুধবারের বৈঠকের পর বিরোধীদের পরবর্তী পদক্ষেপ নিয়েও বার্তা আসে। রাহুল জানান, এ বার নির্ধারিত প্রতিবাদস্থল যন্তর মন্তরে গিয়ে আন্দোলন করতে চান তাঁরা। তাঁর বক্তব্য, মঙ্গলবার পুলিশ তাঁদের সেখানে যেতে দেয়নি। তাই বুধবার নির্ধারিত জায়গায় বসেই দেশের মানুষের কাছে নিজেদের অভিযোগ পৌঁছে দিতে চান বিরোধীরা।

খড়্গেও স্পষ্ট করে দিয়েছেন, ‘ভোটচুরি’র অভিযোগ তাঁরা শুধু সংসদ বা কমিশনের দফতরে সীমাবদ্ধ রাখবেন না, মানুষের কাছে নিয়ে যাবেন। বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার উত্তর দেওয়া কমিশনের দায়িত্ব। অন্য দিকে, নির্বাচন কমিশন ও বিজেপি বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে।

তবে বুধবারের বৈঠকে একটি রাজনৈতিক সমীকরণও নজর কেড়েছে। মঙ্গলবারের প্রতিবাদে সক্রিয় ভাবে অংশ নিলেও সাগর রত্নার মধ্যাহ্নভোজের বৈঠকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তাঁর দলের সাংসদদের দেখা যায়নি। কেন তাঁরা বৈঠকে অনুপস্থিত ছিলেন, তা নিয়ে কোনও স্পষ্ট কারণ সামনে আসেনি। ফলে বিরোধী জোটের ঐক্য এবং পরবর্তী আন্দোলনে বিভিন্ন দলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

এক দিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের লাগাতার অভিযোগ, অন্য দিকে সেই অভিযোগ খারিজ করে কমিশন ও বিজেপির অবস্থান—সব মিলিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। মঙ্গলবারের ধর্না ও আটক, বুধবারের মধ্যাহ্নভোজ এবং তার পরের প্রতিবাদ—ঘটনাক্রম বলছে, ‘ভোটচুরি’ বিতর্কে আপাতত পিছু হটতে নারাজ বিরোধী শিবির। এখন দেখার, এই আন্দোলন কতটা সংগঠিত রূপ নেয় এবং বিরোধীদের দাবির জবাবে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
67 Views 0 Likes 0 Comments

Related News

MamataBanerjee: দিল্লির রাজপথে ফের মমতা, অগ্নিকন্যার পুরনো ইমেজ কি আবার ফিরবে?
দেশ

MamataBanerjee: দিল্লির রাজপথে ফের মমতা, অগ্নিকন্যার পুরনো ইমেজ কি আবার ফিরবে?

এই ভগ্ন হৃদয়ে, আর ভগ্ন তৃণমূলের সেই ভাঙা পায়ের রিপোর্ট প্রকাশ্যে আসার হুমকি শুনেই তাঁর দিন কাটে এখন কালীঘাটের বাড়িতে বসে। রাস্তায় বের হলেই যে একদা তাঁর সঙ্গেই দল করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নানা কটুক্তি শুনতে হয় তাঁকে

০৮ অক্টো ২০২৬, ০৯:২৮ এএম · 3 মিনিট
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড় জমায়েত
দেশ

জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্য...

 নয়াদিল্লি: নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার আন্দোলনের ময়দানে নামছেন ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি। ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে নির্বাচন...

০৮ অক্টো ২০২৬, ১২:৫১ এএম · 2 মিনিট
CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুভম
দেশ

CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন...

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল পাজল গেম ‘ক্যান্ডি ক্রাশ সাগা’-তে এক অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ১৯ বছর বয়সী শুভম কুমার। গেমটির ২২,২২২টি লেভেল বা স্তর পার করে তিনি গড়ে ফেলেছেন এক অনন্য বিশ্বরেকর্ড।

০৭ অক্টো ২০২৬, ০৯:২৬ পিএম · 2 মিনিট
InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ্ডের কবিতা
দেশ

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুলল...

সম্প্রতি রামগড়ের স্থানীয় স্টেডিয়ামে হোম গার্ড পদের জন্য শারীরিক সক্ষমতার ট্রায়াল চলছিল। নিয়ম অনুযায়ী মহিলাদের জন্য নির্ধারিত ১০ মিনিটে ১,৬০০ মিটার পথ অতিক্রম করতে হয়। সেখানে কোনো ধরনের পেশাদারি পোশাক ও প্রস্তুতি ছাড়া, সম্পূর্ণ খালি পায়ে নেমে নির্ধারিত সময়ের আগেই দৌড় শেষ করে উপস্থিত সবাইকে তাজ্জব করে দেন কবিতা।

০৭ অক্টো ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.