JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৭:২৪ পিএম
Breaking
অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন এবার রুপোলি পর্দায়, বাঙালি পরিচালকের হাত ধরে আসছে হিন্দি বায়... চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম! মুমূর্ষু রোগীকে নিয়ে ছুটছে অ্যাম্বুল্যান্স, আর সেখানেই রিল বানাতে ব্যস্ত তরুণীর কাণ্ডে ক্ষ... ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে ধেয়ে আসছে বিপদ! ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ? মৃত্যুর পর ফের কবর খোঁড়া, দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন এবার রুপোলি পর্দায়, বাঙালি পরিচালকের হাত ধরে আসছে হিন্দি বায়... চৈতন্য মহাপ্রভুর নামে হতে পারে নতুন নাম! মুমূর্ষু রোগীকে নিয়ে ছুটছে অ্যাম্বুল্যান্স, আর সেখানেই রিল বানাতে ব্যস্ত তরুণীর কাণ্ডে ক্ষ... ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে ধেয়ে আসছে বিপদ! ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ? মৃত্যুর পর ফের কবর খোঁড়া, দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন

ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র

ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র
যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ভারত বনাম ব্রাজিল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আগামী ৩ অক্টোবর শহরে হাইভোল্টেজ ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ভারত বনাম ব্রাজিল। আর এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে শহর কলকাতার। ব্রাজিল দলকে স্বাগত জানাতে রাজকীয় আয়োজন অলইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF)। সুত্রের খবর, সেলেকাওদের  কলকাতায় আনতে প্রায় ৬ কোটি টাকার চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে এআইএফএফ। এছাড়াও ভিনি জুনিয়রদের জন্য বিশেষ পরিকল্পনা কল্ল্যান চৌবেদের।

ভারতে ম্যাচ খেলার আগে অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর তারপরই যুবভারতীতে মেগা সংগ্রাম। ৩০ সেপ্টেম্বর শহরে আসার কথা কার্লো আনচেলত্তিদের। আর তাদের আনতেই চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সূত্রের খবর,  ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের প্রতিনিধি দল আসছে ভারতে। আর তাদের জন্য একটি বিশেষ প্রাইভেট চার্টার্ড বিমান ব্যবস্থা করা হয়েছে। 

এই দলে থাকবেন জাতীয় দলের ফুটবলাররা, প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (CBF) শীর্ষ আধিকারিকরা। জানা যাচ্ছে, ব্রাজিলের সফরসূচি যথেষ্ট ব্যস্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলার পর সেখান থেকেই কলকাতায় আসবে ব্রাজিল দল। এই দীর্ঘ যাত্রার ধকল যাতে ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেই কারণেই বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে ।

এছাড়াও জানা যাচ্ছে, ব্রাজিল দলের জন্য বিমানবন্দরেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ যাত্রীদের মতো লম্বা ইমিগ্রেশন লাইনে অপেক্ষা করতে যাতে রাফিনহো, ভিনি জুনিয়দের অপেক্ষা করতে না হয়,  সেই ব্যবস্থাও করছে এআইএফএফ। পরিকল্পনা অনুযায়ী, পাসপোর্ট ও ইমিগ্রেশন সংক্রান্ত কিছু প্রক্রিয়া বিমানের মধ্যেই সম্পন্ন করার ব্যবস্থা করা হবে। 

এছাড়াও সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর ব্রাজিলের ফুটবলারদের জন্য বিজনেস-ক্লাস যাত্রার ব্যবস্থা রাখার পরিকল্পনাও  করা হচ্ছে। শুধু চার্টার্ড বিমানই নয়, ভারত-ব্রাজিল ম্যাচকে ঘিরে AIFF-এর সামগ্রিক বাজেটও বড়।  এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিল ম্যাচের মোট বাজেট প্রায় ৫০ কোটি টাকা হতে পারে। 

ফলে কলকাতায় ব্রাজিলের এই সফর যে ভারতীয় ফুটবলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

82 Views 0 Likes 0 Comments

Related News

ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে ধেয়ে আসছে বিপদ! ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ?
ময়দান

ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে ধেয়ে আসছে বিপদ! ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ?

স্পোর্টস ডেস্ক: একদিকে ইতিহাসের হাতছানি, অন্যদিকে প্রকৃতির চোখরাঙানি। মঙ্গলবার ইতিহাসে প্রথমবার জাপানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতের পুরুষ ক্রিকেট দল। ঐতিহাসি...

২১ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট
শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের
ময়দান

শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের

স্পোর্টস ডেস্ক: একই ইভেন্টে রুপো আর ব্রোঞ্জ। এশিয়ান গেমসের শ্যুটিং রেঞ্জে সোমবার জোড়া সাফল্য এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন হিমাংশু ধিলন। ব্রোঞ্জ এল প্রাক্তন বিশ্বচ্যাম্পি...

২১ সেপ্টে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা
ময়দান

অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা

স্পোর্টস ডেস্ক: যদিও এশিয়াডের ইতিহাসে প্রথমবার মিক্সড মার্শাল আর্টে পদক জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি। তবে সেমিতে লড়াই শেষ হয়েছিল অমীমাংসিত ফলাফলে। আর তা সত্ত্বেও রহস্যজনকভাবে হার স্বীকার করতে হয়েছে ভারতের সুচিকা ...

২১ সেপ্টে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত
ময়দান

"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে...

স্পোর্টস ডেস্ক: এখন নজরে শুধুই যেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় এক বছর। তবে তার আগেই ভারতীয় ক্রিকেটে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপের স...

২১ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.