JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম
Breaking
তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি ঘুমন্ত গৃহবধূকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ায় ১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি ঘুমন্ত গৃহবধূকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ায় ১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন

ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে ধেয়ে আসছে বিপদ! ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ?

ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে ধেয়ে আসছে বিপদ! ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ?
ভেস্তে যাবে ভারত-জাপান ম্যাচ? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: একদিকে ইতিহাসের হাতছানি, অন্যদিকে প্রকৃতির চোখরাঙানি। মঙ্গলবার ইতিহাসে প্রথমবার জাপানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতের পুরুষ ক্রিকেট দল। ঐতিহাসিক এই ম্যাচটি জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু তার আগেই চিন্তা বাড়াচ্ছে টাইফুন ‘ডুজুয়ান’। যার প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে জাপানের বিস্তীর্ণ অংশে। ঘূর্ণিঝড়ের দাপটে ইতিমধ্যেই বাতিল হয়েছে ৩০০টিরও বেশি বিমান। প্রায় ১৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। ফলে এশিয়ান গেমসের পাশাপাশি ভারত-জাপান ক্রিকেট ম্যাচ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে জাপানের আবহাওয়া দফতরও। শক্তিশালী টাইফুনের জেরে ভূমিধস, প্রবল ঝড় এবং বন্যার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে ইজু দ্বীপপুঞ্জ, কান্টো অঞ্চল এবং টোকাই ও তোহোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের। এ দিকে সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড কান্টো অঞ্চলের মধ্যেই পড়ে। ফলে মঙ্গলবারের ম্যাচে খারাপ আবহাওয়ার প্রভাব পড়বে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তবে আপাতত  আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া গিয়েছে, তাতে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতির ইঙ্গিত নেই। বরং সোমবারের প্রবল বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি কিছুটা বদলের সম্ভাবনা রয়েছে। মিলতে পারে রোদের দেখাও।

যদিও স্বস্তির পাশাপাশি বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ায় যাচ্ছে না। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে ম্যাচের মাঝে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টির কোনও স্পষ্ট পূর্বাভাস অন্তত এখনও নেই। ফলে আপাতত ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া শেষ পর্যন্ত কতটা সঙ্গ দেয়, সেটাই এখন দেখার। ক্রিকেটপ্রেমীদের নজর তাই যেমন ২২ গজে, তেমনই জাপানের আকাশের দিকেও।

ভারত-জাপান ম্যাচটি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেও বিশেষ তাৎপর্যবাহী। দুই দেশের পুরুষ ক্রিকেট দল এর আগে কখনও কোনও আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি। ফলে মঙ্গলবারের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে রয়েছে আলাদা আগ্রহ। মাত্র কয়েকদিন আগেই চলতি এশিয়াডে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও জাপানের মহিলা ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। সেই ম্যাচে জাপান কিছুটা লড়াইয়ের ঝলক দেখালেও শেষ পর্যন্ত সহজেই জয় পান হরমনপ্রীতরা। তবে এ বার মেন ইন ব্লু-র ঐতিহাসিক লড়াইয়ের সামনে আবহাওয়াই বড় পরীক্ষা। টাইফুনের দাপট কাটিয়ে সানোয় ভারত-জাপান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না, উত্তর মিলবে মঙ্গলবার।

14 Views 0 Likes 0 Comments

Related News

ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র
ময়দান

ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র

স্পোর্টস ডেস্ক: আগামী ৩ অক্টোবর শহরে হাইভোল্টেজ ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ভারত বনাম ব্রাজিল। আর এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে শহর কলকাতার। ব্রাজিল দলকে স্বাগত জানাতে রাজকীয় আয়োজন অলইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AI...

২১ সেপ্টে ২০২৬, ০৬:০৫ পিএম · 2 মিনিট
শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের
ময়দান

শ্যুটিং রেঞ্জে ডবল ধামাকা, রুপো-ব্রোঞ্জ জয় ধিলন-পাতিলের

স্পোর্টস ডেস্ক: একই ইভেন্টে রুপো আর ব্রোঞ্জ। এশিয়ান গেমসের শ্যুটিং রেঞ্জে সোমবার জোড়া সাফল্য এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন হিমাংশু ধিলন। ব্রোঞ্জ এল প্রাক্তন বিশ্বচ্যাম্পি...

২১ সেপ্টে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা
ময়দান

অদ্ভুত নিয়মে হার! মাত্র ৭০০ গ্রামের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের সুচিকা

স্পোর্টস ডেস্ক: যদিও এশিয়াডের ইতিহাসে প্রথমবার মিক্সড মার্শাল আর্টে পদক জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি। তবে সেমিতে লড়াই শেষ হয়েছিল অমীমাংসিত ফলাফলে। আর তা সত্ত্বেও রহস্যজনকভাবে হার স্বীকার করতে হয়েছে ভারতের সুচিকা ...

২১ সেপ্টে ২০২৬, ১২:২০ পিএম · 2 মিনিট
"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত
ময়দান

"রো-কো ছাড়াও বিশ্বকাপে সমস্যা হবে না টিম ইন্ডিয়ার!" দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে...

স্পোর্টস ডেস্ক: এখন নজরে শুধুই যেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় এক বছর। তবে তার আগেই ভারতীয় ক্রিকেটে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপের স...

২১ সেপ্টে ২০২৬, ১২:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.