JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৬:৩২ পিএম
Breaking
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

নৃশংস খুন আমেরিকায়,গ্রেফতার বছর ১৭-র কিশোর

নৃশংস খুন আমেরিকায়,গ্রেফতার বছর ১৭-র কিশোর

আমেরিকার ম্যাসাচুসেটসের শহরতলি। সেখানেই নিজের বাড়িতে মা এবং ছোট ভাইকে খুন করেছিল  ভারতীয় বংশোদ্ভূত কিশোর,অ্যাক্টনের বাসিন্দা ১৭ বছরের অর্জুন অরবিন্দ। বুধবার ভোরে রাতভর তল্লাশি অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়েছে। ওফিসারদের বয়ানে জানা যাচ্ছে অর্জুনের বিরুদ্ধে ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন এবং তার ১৪ বছর বয়সী ভাই সিদ্ধার্থ অরবিন্দকে খুনের অভিযোগ আনা হয়েছে।শুধু এটুকুই নয়, তার বিরুদ্ধে রয়েছে 'পারিবারিক সদস্যের ওপর হামলা এবং মারধর, 'সাধারণ হামলা ও মারধর','বিনা অনুমতিতে গাড়ি চালানো-র অভিযোগ আছে। এছাড়াও তার বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগও আছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, 'অ্যাক্টন-বক্সবরো রিজিওনাল হাই স্কুল'র ছাত্র অরবিন্দ মঙ্গলবার বাড়ির ভেতরেই তার মা ও ভাইকে প্রথমে মারাত্মকভাবে আঘাত করে। আঘাত শেষে খুন করে তার মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়িটি চালিয়ে পালায়। মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়ান রায়ান এবং অ্যাক্টন পুলিশ প্রধান ডগলাস স্টুরনিওলো বলেছেন- 'বোস্টন থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অ্যাক্টনের মার্থা লেনের বাড়িতে মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পরপরই পূর্বনির্ধারিত একটি সেশনের জন্য একজন গৃহশিক্ষক ওই বাড়িতে পৌঁছালে ঘটনাটি জানাজানি হয়। বাড়ির ভেতরে ঢুকতে না পেরে তিনি অরবিন্দের বাবার সঙ্গে যোগাযোগ করেন; বাবাও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি অ্যাক্টন পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার (ওয়েল-বিয়িং চেক) অনুরোধ জানান।' অরবিন্দের বাবা কাজের সূত্রে বাড়ি থেকে বেরোনোর আগে ওইদিন সকালেই শেষবার তার স্ত্রী এবং ছোট ছেলে সিদ্ধার্থ-র সাথে দেখা করেছিলেন। রায়ান জানিয়েছেন-'অরবিন্দ এবং তার মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়ি; খোঁজ পাওয়া যাচ্ছিল না।'

তদন্তকারীরা অরবিন্দের অবস্থান জানার প্রচুর চেষ্টা করেও শুরুতে ব্যর্থ হন। ঠিক সেই সময় তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনসাধারণকে তার ওপর নজর রাখার জন্য সতর্ক করে দেন। এর ফলেই বুধবার ভোরে ম্যাসাচুসেটসের ওয়েল্যান্ড অঞ্চলে,একটি পার্কিং লট থেকে আলাদা আরেকটি ঘটনার সংকেত পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানেই  তারা গাড়িটি এবং তার ভেতরে অরবিন্দকে খুঁজে পায়। এরপরেই তারা অরবিন্দকে গ্রেফতার করে।

63 Views 0 Likes 0 Comments

Related News

নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০
বিদেশ

নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০

কাঠমান্ডু: পাহাড়ে তখনও সতর্কতার আবহ। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে পর্বতারোহী ও দড়ি বসানোর দলগুলির একটি বড় অংশ নেমে এসেছিল নিরাপদ নীচু এলাকায়। কিন্তু হিমলুং হিমালের বেস ক্যাম্পে থেকে গিয়েছিলেন কয়েক জন। রবিবার সকালে আচমকাই ন...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন
বিদেশ

ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন

ঢাকা: বাংলাদেশের ময়মনসিংহে একটি জলাশয় থেকে ড্রামের ভিতরে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং একটি সোনার দোকানের যৌথ মালিক ছিলেন বলে ...

২৭ সেপ্টে ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে জয়শঙ্করের কড়া বার্তা, আত্মরক্ষার অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান ভারতের
বিদেশ

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে জয়শঙ্করের কড়া বার্তা, আত্মরক্ষার অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান...

নিউইয়র্ক: সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের কড়া অবস্থান জানাল ভারত। ৮১তম রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সাধারণ বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অ...

২৭ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১
বিদেশ

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজি জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। আহত হওয়া ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

২৬ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.