JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১০:৩৭ পিএম
Breaking
Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া

আমেরিকার চাপের পাল্টা জবাব, হরমুজ নিয়ে আরও কড়া ইরান

আমেরিকার চাপের পাল্টা জবাব, হরমুজ নিয়ে আরও কড়া ইরান

JAZZBAAT 24 বাংলা ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের আবহে এ বার আরও এক ধাপ এগোল তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির কাছ থেকে বিভিন্ন পরিষেবার জন্য কর নেওয়ার প্রস্তাবে সিলমোহর দিল ইরানের পার্লামেন্ট। ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রবিবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস করেছে সে দেশের সংসদ। ইরানের জাতীয় নিরাপত্তা এবং বিদেশনীতি কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, হরমুজ দিয়ে যাতায়াতের অনুমোদন পাওয়া দেশগুলির জাহাজের কাছ থেকে ইরানি রিয়াল অথবা তেহরানের পছন্দের অন্য কোনও মুদ্রায় এই ফি নেওয়া হবে।

কীসের জন্য দিতে হবে এই ফি? ইরানের দাবি, সমুদ্রপথে পরিষেবা, পরিবেশ সংক্রান্ত পরিষেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তা-সহ একাধিক পরিষেবার বিনিময়ে এই অর্থ নেওয়া হবে। জাতীয় নিরাপত্তা এবং বিদেশনীতি কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানিয়েছেন, ‘স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান টু এনশিওর সিকিউরিটি অ্যান্ড প্রগ্রেস ইন দ্য স্ট্রেট অফ হরমুজ’-এর তৃতীয় ধারা অনুযায়ী এই ব্যবস্থা কার্যকর হবে। তাঁর দাবি, এই ব্যবস্থায় উপকূলবর্তী দেশগুলির অধিকার, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর মধ্যেই আমেরিকার বিরুদ্ধে আরও কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, ইরানের উপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় দেশগুলির তেল রফতানি এবং আমেরিকার অর্থনৈতিক স্বার্থে আঘাত হানতে পারে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার ব্যাপারেও যে অনড় তেহরান সে কথাও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আমেরিকা তার নীতি বদলে প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। ইরান ও ওমানের মধ্যে অবশ্য প্রণালীর মাঝামাঝি অংশ দিয়ে জাহাজ চলাচলের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পক্ষেই সওয়াল করেছে চিন। আমেরিকা-ইরান সংঘাতের অবসানে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পক্ষে বেজিং এখনও রয়েছে বলে জানিয়েছে তারা। অন্য দিকে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হওয়ায় ইরানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার আর্থিক চাপের মুখে তেহরান যে পাল্টা চাপ তৈরির পথেই হাঁটছে, জাহাজে পরিষেবা ফি বসানোর সিদ্ধান্তে তারই ইঙ্গিত দেখছেন কূটনৈতিক মহলের একাংশ।

45 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ
বিদেশ

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্র...

হাবিবুর রহমান, ঢাকা : ঢাকাসহ সারা বাংলাদেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোমণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। আর মৃৎশিল্পীদের কর্মশালায় দিনরাত চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কোথাও চলছে মাটির কাজ, কোথাও ...

০৮ অক্টো ২০২৬, ০৯:০১ পিএম · 2 মিনিট
Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ্ডপ
বিদেশ

Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,...

হাবিবুর রহমান, ঢাকা: আবহমান কাল ধরেই দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। পুজো উপলক্ষে পক্ষকাল ধরে উন্মাতাল হয়ে যায় বাঙালি হিন্দু সম্প্রদায়। সে আনন্দে ভাগ নেয় মুসলিম ধর্মাবল্মীরাও।  পরিবারের সদস্যদের নিয়ে ছ...

০৭ অক্টো ২০২৬, ০৯:৪৩ পিএম · 2 মিনিট
Paris Protest : শিক্ষক-পরিকাঠামো সংকটে উত্তাল ফ্রান্স
বিদেশ

Paris Protest : শিক্ষক-পরিকাঠামো সংকটে উত্তাল ফ্রান্স

কলকাতা, নিউজ ডেস্ক : ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত প্যারিসের রাজপথ। শিক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ক্ষোভ। কোথাও স্লোগান, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ। ফ্রান্সের শিক্ষাব্যবস্থা নিয়ে ক্ষোভে উত্তাল রাজধানী। ...

০৭ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
US-Iran War: ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার আকাশে বড় ধাক্কা! ৮১ বিমান-ড্রোন-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, খরচ ৩.৩ বিলিয়ন ডলার
বিদেশ

US-Iran War: ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার আকাশে বড় ধাক্কা! ৮১ বিমান-ড্রোন-হেলিকপ্...

ওয়াশিংটন: আকাশযুদ্ধে নিজেদের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই আত্মবিশ্বাসী আমেরিকা। কিন্তু ইরানের সঙ্গে চলতি যুদ্ধে সেই আকাশশক্তির উপরই পড়েছে বড় ধাক্কা। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থার সাম্প্রতিক হিসাব বলছে, যুদ্ধ শুরু হওয়া...

০৭ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.