ইরান-আমেরিকার মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে তো চলছেই। পুরোপুরিভাবে এই হামলা যে কবে থামবে সেই প্রশ্ন বারবার উঠছে আন্তর্জাতিক মহলে। তবে সদর্থক কোন উত্তর মিলছে না। এবার জর্ডনে হামলার বদলা নিল আমেরিকা। ইরানের পরপর গোলাবর্ষণ মার্কিন সেনার। এই হামলায় হতাহতের সংখ্যা এখনও অবধি স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অনেকেরই মতে ফের শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ।
মঙ্গলের রাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। পাল্টা ভয়ঙ্কর আঘাতের হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুঙ্কারই বাস্তবায়িত হল এবার। সূত্রের খবর,বৃহস্পতিবার ভোররাতে,তেহরানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনা। ইরানের দক্ষিণাঞ্চল জুড়ে ও হরমুজ প্রণালী কাছে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিস্ফোরণে রীতিমত কেঁপে উঠেছে পাশাপাশি শহরগুলো।
বুধবারই পাল্টা জবাবের স্পষ্ট বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় নতুন সামরিক অভিযান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ইরানি হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের মতে,বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ইরানের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলার মধ্য দিয়ে ফের একবার যুদ্ধ শুরু হয়ে গেল।




