JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:২৬ পিএম
Breaking
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

অনশন মঞ্চেই অসুস্থ ছাত্র, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবিতে আরও উত্তাল রাঁচি

অনশন মঞ্চেই অসুস্থ ছাত্র, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবিতে আরও উত্তাল রাঁচি

রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আমরণ অনশনের মঞ্চেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন এক ছাত্র। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। এ দিকে সেই ঘটনার পরেই আরও চড়েছে উত্তেজনার পারদ। অনশনকারীদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও চাকরির পরীক্ষায় অনিয়ম নিয়ে কোনও পদক্ষেপ করেনি ঝাড়খণ্ড সরকার। ফলে শুক্রবার আন্দোলনের সুর আরও চড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবিও তোলেন পড়ুয়ারা।

চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া ছাত্র আন্দোলন শুক্রবার পৌঁছেছে ১৪ তম দিনে। ইতিমধ্যেই আমরণ অনশনে বসেছেন ৬ জন আন্দোলনকারী। এরই মধ্যে এ দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন একজন। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে সদর হাসপাতালে। তবে এর পরেও আন্দোলনকারীদের দাবি, সরকারের তরফে কোনও স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না তাঁরা।

তাদের তরফে 'রাজ্য বিধানসভা চলো' কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। অনশনরত এক ছাত্র সংবাদমাধ্যমকে বলেন, দাবি না-মানা পর্যন্ত আন্দোলন চলবে। আর এক আন্দোলনকারী সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, ‘‘যদি ধর্মেন্দ্র প্রধান পদ ছাড়তে পারেন, তবে হেমন্ত সোরেন কেন পারবেন না?’’ তাঁর দাবি, ছাত্রদের অভিযোগ সরকার গুরুত্ব দিয়েই দেখছে না।

ছাত্রদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বেঙ্গালুরু সফর থেকে ফেরার পরও পরিস্থিতি নিয়ে কোনও উদ্যোগ নেননি। তাই মুখ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার তিনি হারিয়েছেন বলেই দাবি আন্দোলনকারীদের একাংশের। সেই কারণেই দেওয়া হয়েছে রাজ্য বিধানসভা ঘেরাওয়ের ডাক। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানো, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এই তিন দাবিতেই অনড় আন্দোলনকারীরা। যদিও মুখ্যমন্ত্রীর পদত্যাগের নতুন দাবিকে ঘিরে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি ঝাড়খণ্ড সরকারের তরফে।

 

 

40 Views 0 Likes 0 Comments

Related News

ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য
দেশ

ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য

নিউজ ডেস্ক: রোজ সকালে ঠাকুমা ব্যাগ থেকে চকচকে কাগজ বের করে দোকানে যান, আর ফিরে আসেন দুধ-বিস্কুট নিয়ে। নিত্যদিনের এই লেনদেন যে আড়চোখে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল বাড়ির ছোট্ট সদস্যটি, তা ঘুণাক্ষরেও টের পাননি বাড়ির লোক। অবশ...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৩৯ পিএম · 2 মিনিট
মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের
দেশ

মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার...

গুজরাট, নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণে ভাসছে পশ্চিম গুজরাতের বিস্তীর্ণ এলাকা। জলস্তর হু হু করে বেড়ে শহরের নিম্নাঞ্চলে হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় প্রাণসংশয় দেখা দিয়েছিল বহু মানুষের। জুনাগড়ের এমনই এক জলমগ্ন এলাকায় আ...

২১ সেপ্টে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা
দেশ

হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা

নিউজ ডেস্ক: বনাঞ্চল লাগোয়া রাস্তায় আচমকাই মেজাজ হারাল এক হাতি। সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে চলল তুমুল তাণ্ডব। দাঁতালটির আগ্রাসী রূপ ও গাড়িটির ওপর ভাঙচুর চালানোর একটি হাড়হিম করা দৃশ্য সম্প্রতি সামা...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 1 মিনিট
বালেশ্বর থেকে উদ্ধার ৫ ওরাং ওটাং শাবকের শারীরিক উন্নতি, নন্দনকাননে চলছে কড়া নজরদারি
দেশ

বালেশ্বর থেকে উদ্ধার ৫ ওরাং ওটাং শাবকের শারীরিক উন্নতি, নন্দনকাননে চলছে কড়া নজরদার...

ওড়িশা, নিউজ ডেস্ক: ওড়িশার বালেশ্বর সংলগ্ন উপকূলবর্তী বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া পাঁচটি ওরাং ওটাং শাবকের শারীরিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বর্তমানে তারা ভুবনেশ্বরের নন্দনকানন জুলজিক্যাল পার্কের কোয়ারেন্টাইন ওয়ার্ড...

২১ সেপ্টে ২০২৬, ০১:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.