JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:৪৫ পিএম
Breaking
মৃত্যুর পর ফের কবর খোঁড়া, দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মৃত্যুর পর ফের কবর খোঁড়া, দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ভিনি, রাফিনহোদের শহরে আনতে বিশেষ বিমান AIFF-এর, থাকছে এলাহি আয়োজন: সূত্র মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী

ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য

ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য
মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রোজ সকালে ঠাকুমা ব্যাগ থেকে চকচকে কাগজ বের করে দোকানে যান, আর ফিরে আসেন দুধ-বিস্কুট নিয়ে। নিত্যদিনের এই লেনদেন যে আড়চোখে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল বাড়ির ছোট্ট সদস্যটি, তা ঘুণাক্ষরেও টের পাননি বাড়ির লোক। অবশেষে সুযোগ বুঝে ঠাকুমার টাকার ব্যাগ হাত সাফাই করে সোজা পাড়ার মুদির দোকানে হাজির সেই পোষ্য!

মুখে ঝুলছে একটি খাঁটি ৫০০ টাকার নোট। অবলা জীবের এমন অবিশ্বাস্য উপস্থিত বুদ্ধি ও কাণ্ডের দৃশ্য ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি সমাজ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পোষ্য মুখে ৫০০ টাকার কড়কড়ে নোটটি সাবধানে কামড়ে ধরে দোকানের কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছে। তার শান্ত চোখদুটি তাকিয়ে রয়েছে দোকানির দিকে, যেন স্পষ্ট দাবি 'নোট দিয়েছি, এবার আমার পছন্দের খাবারটি বের করো!'

দেখুন: https://x.com/dks_230/status/2101874323921445161

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুমা যখনই তার জন্য খাবার আনতে যেতেন, এই খুদে পোষ্যটি তখন থেকেই বিষয়টি মন দিয়ে খেয়াল করত। মানুষ কীভাবে টাকা দিয়ে জিনিস কেনে, সেই পুরো ছকটাই যেন সে নিজের মগজে গেঁথে নিয়েছিল।

দোকানে এসে তার এমন কাণ্ড দেখে তো প্রথমে হতভম্ব হয়ে যান দোকানদার। সারমেয়র মুখে ৫০০ টাকার নোট দেখে উপস্থিত অন্য ক্রেতারাও তাজ্জব বনে যান।

নোটটিতে যাতে বিন্দুমাত্র টান না লাগে বা ছিঁড়ে না যায়, সেদিকেও অবলা প্রাণীটির ছিল নিখুঁত খেয়াল। পরে বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে দোকানে পৌঁছালে ফাঁস হয় আসল রহস্য। ঠাকুমা ব্যাগ খুলে রেখে একটু অন্যমনস্ক হতেই মুখ দিয়ে সেই নোট বের করে নিয়ে একেবারে ‘স্বাধীন ক্রেতা’র মতো কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিল সে।

ভিডিওটি ভাইরাল হতেই রসিক মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। কেউ লিখছেন, "একে বলে স্বাবলম্বী পোষ্য! কারও ওপর নির্ভর না করে নিজেই কেনাকাটা সেরে নিচ্ছে।" আবার কারও মন্তব্য, "ঠাকুমার পুরো সিস্টেমটাই তো হ্যাক করে নিয়েছে ডগেশ ভাই!" আবার প্রাণী বিশেষজ্ঞদের মতে, কুকুরদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানুষের আচরণ নকল করার সহজাত প্রবণতা অত্যন্ত প্রখর।

12 Views 0 Likes 0 Comments

Related News

মৃত্যুর পর ফের কবর খোঁড়া, দেহ উদ্ধার করে ময়নাতদন্ত
দেশ

মৃত্যুর পর ফের কবর খোঁড়া, দেহ উদ্ধার করে ময়নাতদন্ত

মানকাচর, নিউজ ডেস্ক: কবর দেওয়ার পরও যেন শেষ হয়নি এক তরুণীর মৃত্যু কাহিনী। মৃত্যুর কয়েক দিন পর ফের খুলতে হলো সেই কবর। অন্ধকারে থাকা একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই এবার মাটির নিচের থেকে তুলে আনা হলো মৃতদেহ। ঘটনাটি ঘিরে ই...

২১ সেপ্টে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের
দেশ

মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার...

গুজরাট, নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণে ভাসছে পশ্চিম গুজরাতের বিস্তীর্ণ এলাকা। জলস্তর হু হু করে বেড়ে শহরের নিম্নাঞ্চলে হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় প্রাণসংশয় দেখা দিয়েছিল বহু মানুষের। জুনাগড়ের এমনই এক জলমগ্ন এলাকায় আ...

২১ সেপ্টে ২০২৬, ০৪:২৯ পিএম · 2 মিনিট
হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা
দেশ

হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা

নিউজ ডেস্ক: বনাঞ্চল লাগোয়া রাস্তায় আচমকাই মেজাজ হারাল এক হাতি। সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে চলল তুমুল তাণ্ডব। দাঁতালটির আগ্রাসী রূপ ও গাড়িটির ওপর ভাঙচুর চালানোর একটি হাড়হিম করা দৃশ্য সম্প্রতি সামা...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 1 মিনিট
বালেশ্বর থেকে উদ্ধার ৫ ওরাং ওটাং শাবকের শারীরিক উন্নতি, নন্দনকাননে চলছে কড়া নজরদারি
দেশ

বালেশ্বর থেকে উদ্ধার ৫ ওরাং ওটাং শাবকের শারীরিক উন্নতি, নন্দনকাননে চলছে কড়া নজরদার...

ওড়িশা, নিউজ ডেস্ক: ওড়িশার বালেশ্বর সংলগ্ন উপকূলবর্তী বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া পাঁচটি ওরাং ওটাং শাবকের শারীরিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বর্তমানে তারা ভুবনেশ্বরের নন্দনকানন জুলজিক্যাল পার্কের কোয়ারেন্টাইন ওয়ার্ড...

২১ সেপ্টে ২০২৬, ০১:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.